বিষয়বস্তুতে চলুন

চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
এই পাতাটি অনুবাদ করুন; এই পাতায় পরিবর্তন রয়েছে যা অনুবাদ করার জন্য চিহ্নিত করা হয়নি।

চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের সাতটি আঞ্চলিক সম্প্রদায়ের মধ্যে গঠিত প্রথম সম্প্রদায়। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচার ও প্রসারে স্বেচ্ছাসেবকদের সহায়তা করতে কাজ করে। সম্প্রদায়টি ২০১৪ সালের ১৪ জুলাই গঠিত হয় এবং ২০১৬ সালের নভেম্বরে উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক পরিষদ গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন লাভ করে।

এই সম্প্রদায়ের প্রাথমিক লক্ষ্য হলো উইকিমিডিয়া প্রকল্পসমূহে চট্টগ্রাম সম্পর্কিত তথ্য-উপাত্ত সমৃদ্ধ করা এবং চট্টগ্রাম অঞ্চলে স্বেচ্ছাসেবক বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে সমন্বয় সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এ পর্যন্ত সক্রিয় ও নিষ্ক্রিয় মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক এই সম্প্রদায়ে অবদান রেখেছেন, যাদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং পেশাজীবীরা রয়েছেন।

এই সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে উইকিপিডিয়ানদের নিয়ে আড্ডা (উইকিমিটআপ), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা, উইকিপিডিয়ানদের কাজের সহায়ক বিভিন্ন প্রকল্প এবং ফটোওয়াক আয়োজন ও তত্ত্বাবধান করা। সর্বোপরি, চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে।

রেজোলিউশন

[সম্পাদনা]

দায়িত্ব

[সম্পাদনা]

স্বেচ্ছাসেবক

[সম্পাদনা]
আমাদের সঙ্গে যুক্ত হন

যোগাযোগ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে