টেমপ্লেট:স্থানীয় সম্প্রদায়/১

চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়, উইকিমিডিয়া বাংলাদেশের প্রথম সম্প্রদায়, যেটি চট্টগ্রাম বিভাগে উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচারণা ও প্রসারণে স্বেচ্ছাসেবকদের সহায়তা প্রদানের জন্য কাজ করে। ২০১৪ সালের ১৪ জুলাই সম্প্রদায়টি গঠিত হয়, এবং ২০১৬ সালের নভেম্বরে উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক পরিষদ গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন লাভ করে।

রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়, রাজশাহী বিভাগে উইকিমিডিয়া বাংলাদেশের একটি স্থানীয় সম্প্রদায় যারা রাজশাহীতে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করছে। একই সাথে তারা রাজশাহী অঞ্চলের উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকদের সমন্বয়সাধনেও সহায়তা করছে। সম্প্রদায়টি ২০১৫ সালের ১৭ই মার্চ রাজশাহীতে যাত্রা শুরু করে।

কুমিল্লা উইকিমিডিয়া সম্প্রদায়, কুমিল্লা জেলায় উইকিমিডিয়া বাংলাদেশের একটি স্থানীয় সম্প্রদায় যারা কুমিল্লাতে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করছে। একই সাথে তারা কুমিল্লা অঞ্চলের উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকদের সমন্বয়সাধনেও সহায়তা করছে।