বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Moheen

আলোচনা যোগ করুন
উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম! তুলনামূলক দ্রুত উত্তর পাবার জন্য আপনি আমার বাংলা উইকিপিডিয়া বা মেটা-উইকির আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

Request

[সম্পাদনা]

Hi, could you please delete this redirect? Borhan (আলাপ) ০৩:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৪ (বিএসটি)উত্তর দিন

নাম পরিবর্তন করলেও এই পুনর্নির্দেশ থাকা উচিৎ। কারণ আপনার পূর্বের ব্যবহারকারী নামকে এটা নির্দেশ করবে। ~ মহীন (আলাপ) ২৩:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৪ (বিএসটি)উত্তর দিন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন, ২০২৬-এর রূপরেখা ও প্রার্থী হওয়ার আহ্বান

[সম্পাদনা]

সুধী,

উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬ আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা অবগত আছেন যে, বিগত ২১ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন সুষ্ঠভাবে আয়োজন ও পরিচালনার উদ্দেশ্যে এই নির্বাচন কমিটি গঠিত হয়। ইতোমধ্যে নির্বাচন কমিটির সদস্যবৃন্দ একাধিক অনলাইন বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় আপনাদের নিকট আসন্ন নির্বাচনের একটি বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হচ্ছে। যদিও নির্বাচন কমিটি যে-কোনো প্রয়োজনে এই রূপরেখা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন তবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার উদয় না হওয়া এবং সবকিছু পরিকল্পনামাফিক হলে এটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রস্তুতকৃত রূপরেখা অনুযায়ী নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমের ধাপসমূহ নিম্নরূপ*:

নির্বাচনী ধাপসমূহ

১) মনোনয়ন প্রত্যাশীদের নিকট হতে মনোনয়ন সংগ্রহ করা

bd.wikimedia.org সাইটে উন্মুক্তভাবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিকট হতে মনোনয়ন সংগ্রহ করা হবে। একজন প্রার্থী শুধু নিজেকেই মনোনয়ন দিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ১৭ ডিসেম্বর ২০২৫ মনোনয়ন ফর্ম পূরণ ও জমাদান করতে পারবেন।
মনোনয়ন জমাদানের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ ঘটিকা থেকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৯ ঘটিকা (বাংলাদেশ সময়)
মনোনয়ন জমাদান ফর্মের লিংক: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬
উল্লেখ্য, পাতাটিতে মনোনয়ন জমাদানের বিস্তারিত নির্দেশিকা দেওয়া আছে। কোনোকিছু বুঝতে অসুবিধা হলে এই পাতায় অথবা wmbd-electcom@bnwp.org ইমেইল ঠিকানায় নির্বাচন কমিটিকে প্রশ্ন করতে পারবেন। ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত সদস্য তালিকা অনুযায়ী ভোটার তালিকা এই লিংকে পাওয়া যাবে।

২) উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব

মনোনয়ন চলাকালীন সময়ই নির্বাচন কমিটি যাচাই-বাছাই করে নির্বাচনের পাতায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে। ২৭ ডিসেম্বর, ০০:০০ ঘটিকা, ২০২৫ থেকে ৬ জানুয়ারি ২৩:৫৯ ঘটিকা পর্যন্ত ভোটাররা প্রার্থীদেরকে প্রশ্ন করতে পারবে। প্রশ্ন করার সময় ভোটারদেরকে সর্বজনীন আচরণবিধি অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। নির্বাচন কমিটি নিয়মিত প্রশ্নোত্তর পর্যালোচনা করবেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রাসঙ্গিক প্রশ্ন/মন্তব্য এলে কেটে দিবেন। এরপরও কোনো প্রশ্ন নিয়ে কোনো প্রার্থী বা ভোটারের আপত্তি থাকলে নির্বাচন কমিটিকে আলাপ পাতায় বা ইমেইলে জানাতে পারবেন।

৩) প্রার্থীতা প্রত্যাহার/বাতিল

প্রশ্নোত্তর চলাকালীন সময়ে অর্থাৎ ৬ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন। যেকেউ আলাপ পাতায় অথবা wmbd-electcom@bnwp.org ইমেইল ঠিকানায় অভিযোগ, আপত্তি বা মতামত জানাতে পারবেন। গুরুতর আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে কমিটি নির্বাচনের যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিলের অধিকার সংরক্ষণ করে।**

৪) নির্বাচন (বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান চলাকালীন)

বার্ষিক সাধারণ সভা, ২০২৬ চলাকালীন অনলাইনে নির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬ অনুষ্ঠিত হবে। ভোটদানের পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে পৃথক ইমেইলে ও নির্বাচনের পাতায় জানানো হবে।
যেহেতু উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ ৯ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয় তাই বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন হলে কোনো ভোট অনুষ্ঠিত হবে না; বরং ৯ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করা হবে। বৈধ প্রার্থীর সংখ্যা ৯-এর অধিক হলে, উক্ত সভা চলাকালীন একটি সামঞ্জস্যপূর্ণ সময়ে শুধু বার্ষিক সাধারণ সভায় উপস্থিত বৈধ ভোটারদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ, নির্বাহী পরিষদের সদস্য নির্বাচনে ভোট প্রদানের জন্য অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় সভায় উপস্থিত থাকতে হবে। আমরা চেষ্টা করেছি নির্বাচনের পদ্ধতি যথাসম্ভব সহজ করার। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্ধিধায় জানাবেন।

সকল প্রকার নির্বাচনী ধাপসমূহ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে।

ধন্যবাদান্তে,

ইয়াহিয়া (User:Yahya)
সভাপতি, নির্বাচন কমিটি
নির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬
উইকিমিডিয়া বাংলাদেশ
১৭:০৭, ১৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)উত্তর দিন

*নির্বাচন কমিটি যে-কোনো প্রয়োজনে এই রূপরেখা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
**কোনো অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিটির সিদ্ধান্ত-ই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।