ব্যবহারকারী:Aishik Rehman/ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়
বাংলা উইকিসম্মেলনের ১ম সংস্করণের প্রতিপাদ্য হল: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা
♦ জ্ঞান। এটি সেই মূল ভিত্তি যার ওপর যেকোনো সম্প্রদায়, সমাজ বা সংস্কৃতি নির্মিত হয়। উইকিসম্প্রদায়ের ক্ষেত্রে জ্ঞান আরও বিশেষ গুরুত্ব বহন করে, কারণ উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পের মূল লক্ষ্য হল জ্ঞানকে সবার কাছে সহজলভ্য করা।
♦ বৈচিত্র। বাংলাভাষী উইকিসম্প্রদায়ের জন্য বাংলা উইকিসম্মেলন একটি সুযোগ, যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী গোষ্ঠী, ব্যক্তি এবং সহযোগীরা উইকি উন্নয়নের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে এবং ন্যায়সঙ্গতভাবে পরস্পরকে সহযোগিতা করবে।
♦ সহযোগিতা। আনুষ্ঠানিক ঘটনা হিসেবে, বাংলা উইকিসম্মেলন হবে বাংলাভাষী উইকিসম্প্রদায়ের মধ্যে একে অপরের কাছ থেকে শেখার এবং জ্ঞানের আদান-প্রদানের একটি উপায়। এখানে সম্প্রদায়ের নানা উদ্যোগ, উইকিসরঞ্জামের ব্যবহার, অনুষ্ঠান আয়োজন, অনলাইন প্রচারাভিযান এবং সম্পাদনা সভা, উইকি-সম্পর্কিত সমস্যার সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা ও সমাধান করা হবে।
অনুষ্ঠানসূচী
প্রোগ্রাম জমাদানের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।
নিবন্ধন
বাংলা উইকিসম্মেলন ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত হবে। বৃত্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর নিবন্ধন চালু হবে। বৃত্তিপ্রাপ্তদের ব্যক্তিগতভাবে নিবন্ধনের খরচ সম্পূর্ণরূপে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক অর্থায়ন করা হবে।
বৃত্তি
বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। ৯ থেকে ৩১শে জুলাই ২০২৪ পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করা যাবে।
সাহায্য
উইকিসম্মেলন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা অনুসন্ধানের জন্য সাহায্য পাতা দেখুন।
