বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলনের ১ম সংস্করণের প্রতিপাদ্য: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা
♦ জ্ঞান: এটি সেই মূল ভিত্তি যার ওপর যেকোনো সম্প্রদায়, সমাজ বা সংস্কৃতি নির্মিত হয়। উইকিসম্প্রদায়ের ক্ষেত্রে জ্ঞান আরও বিশেষ গুরুত্ব বহন করে, কারণ উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পের মূল লক্ষ্য হল জ্ঞানকে সবার কাছে সহজলভ্য করা।
♦ বৈচিত্র্য: বাংলাভাষী উইকিসম্প্রদায়ের জন্য বাংলা উইকিসম্মেলন একটি সুযোগ, যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী গোষ্ঠী, ব্যক্তি এবং সহযোগীরা উইকি উন্নয়নের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে এবং ন্যায়সঙ্গতভাবে পরস্পরকে সহযোগিতা করবে।
♦ সহযোগিতা: আনুষ্ঠানিক ঘটনা হিসেবে, বাংলা উইকিসম্মেলন হবে বাংলাভাষী উইকিসম্প্রদায়ের মধ্যে একে অপরের কাছ থেকে শেখার এবং জ্ঞানের আদান-প্রদানের একটি উপায়। এখানে সম্প্রদায়ের নানা উদ্যোগ, উইকিসরঞ্জামের ব্যবহার, অনুষ্ঠান আয়োজন, অনলাইন প্রচারাভিযান এবং সম্পাদনা সভা, উইকি-সম্পর্কিত সমস্যার সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা ও সমাধান করা হবে।
অনুষ্ঠানসূচি
সেশনের আবেদন ও পর্যালোচনা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আবেদনকারী সকলকে আবেদনের ফলাফল জানিয়ে ই-মেইলে অবগত করা হয়েছে।
নিবন্ধন
নিবন্ধনের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের ব্যক্তিগতভাবে নিবন্ধনের খরচ সম্পূর্ণরূপে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক অর্থায়িত হয়েছে।
বৃত্তি
বৃত্তির আবেদন ও পর্যালোচনা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আবেদনকারী সকলকে বৃত্তির ফলাফল জানিয়ে ইমেইল করা হয়েছে।
সাহায্য
বাংলা উইকিসম্মেলন ২০২৪ সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা অনুসন্ধানের জন্য সাহায্য পাতা দেখুন।
