বিষয়বস্তুতে চলুন

সদস্যপদ

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
উইকিমিডিয়া বাংলাদেশে যুক্ত হোন!
সদস্যপদের নিয়মাবলী[অনলাইন আবেদনপত্র]আবেদন প্রক্রিয়ানিবন্ধিত সদস্যবৃন্দসাহায্যপ্রাজিপ্র


সদস্যগণ উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমের মূল ভিত্তি এবং আমরা সবাইকে স্বাগত জানাই যারা আমাদের লক্ষ্যসমূহ সমর্থন করেন। এই নথিতে সদস্যপদের শ্রেণিবিন্যাস, যোগ্যতা, অধিকার, দায়িত্ব এবং প্রযোজ্য শর্তাবলি নির্ধারণ করা হয়েছে।

সংজ্ঞা

[সম্পাদনা]

এই নথিতে, প্রাসঙ্গিক ক্ষেত্রে—

  • “সংগঠন” বলতে উইকিমিডিয়া বাংলাদেশকে বোঝানো হয়েছে;
  • “সদস্য” বলতে এই নথি অনুযায়ী গৃহীত যেকোনো সদস্যকে বোঝানো হয়েছে;
  • “নির্বাহী পরিষদ” বলতে সংগঠনের নির্বাহী কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে;
  • “সাধারণ সভা” বলতে সংগঠনের সাধারণ সদস্যদের সভাকে বোঝানো হয়েছে।

সদস্যপদের ধরন

[সম্পাদনা]

উইকিমিডিয়া বাংলাদেশে নিম্নলিখিত ধরনের সদস্যপদ রয়েছে:[]

  1. প্রতিষ্ঠাতা সদস্যপদ
  2. সাধারণ সদস্যপদ
  3. সহযোগী সদস্যপদ
  4. প্রাতিষ্ঠানিক সদস্যপদ
  5. সাম্মানিক সদস্যপদ

সাধারণ যোগ্যতা

[সম্পাদনা]

যেকোনো আগ্রহী প্রাকৃতিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্পোরেট সংস্থা এই সোসাইটির সদস্য হতে পারে। সদস্যরা বাংলাদেশি বা বিদেশি—উভয়ই হতে পারেন। সোসাইটির একজন সাধারণ সদস্যের দায়িত্ব হলো:

  1. সংগঠনের উপ-আইন ও অন্যান্য বিধি-বিধান মেনে চলা;
  2. নির্ধারিত নিয়ম অনুযায়ী সংগঠনের সদস্য ফি পরিশোধ করা, যদি অন্যভাবে উল্লেখ না থাকে।

নিবন্ধন

[সম্পাদনা]

সদস্যপদ লাভের জন্য—

  • আবেদনকারীকে নির্বাহী পরিষদের নিকট সদস্যপদের জন্য আবেদন করতে হবে;
  • আবেদনটি নির্বাহী পরিষদ কর্তৃক গৃহীত হতে হবে।

তথ্য প্রকাশ

[সম্পাদনা]

সদস্যপদ গ্রহণের জন্য আবেদনকারীকে তার পূর্ণ নাম উইকিমিডিয়া বাংলাদেশকে জানাতে হবে। সদস্যদের তথ্য (যেমন নাম ও সদস্য নম্বর) নিবন্ধিত সদস্য তালিকায় প্রকাশ করা হয়, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যদি আপনি এই তথ্য প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে আমাদের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সহায়তা করতে এবং অনুদানের কথা বিবেচনা করতে অনুরোধ করছি।

সদস্যপদের ধরন অনুযায়ী বিবরণ

[সম্পাদনা]

প্রতিষ্ঠাতা সদস্যপদ

[সম্পাদনা]

যে সকল সদস্য উইকিমিডিয়া বাংলাদেশের স্মারকলিপি ও সংবিধিতে স্বাক্ষর করেছেন, তারা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচিত হবেন। প্রতিষ্ঠাতা সদস্যদের অধিকার ও দায়িত্ব সাধারণ সদস্যদের সমতুল্য হবে।[]

সাধারণ সদস্যপদ

[সম্পাদনা]

১৮ বছর বা তদূর্ধ্ব কোনো বাংলাদেশি নাগরিক, যিনি আইনগত কর্মকাণ্ড পরিচালনার পূর্ণ সক্ষমতা রাখেন এবং তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত নন, নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে সংগঠনের সাধারণ সদস্য হতে পারেন:[]

যোগ্যতা
  • তিনি নির্বাহী পরিষদের নিকট সদস্যপদের জন্য আবেদন করেছেন;
  • তার আবেদন নির্বাহী পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে;
অধিকার
  1. নির্বাহী পরিষদের নির্বাচনে ভোট প্রদান করা এবং সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করা, এবং নির্বাহী পরিষদের সদস্য হিসেবে প্রার্থী হওয়া;
  2. উইকিমডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ;
  3. সংগঠনের কার্যক্রম সম্পর্কিত যেকোনো বিষয়ে নির্বাহী পরিষদের নিকট বক্তব্য প্রদান, মতামত উপস্থাপন এবং প্রস্তাবনা প্রদান;
  4. সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অংশগ্রহণ;
  5. সংগঠনের কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে অংশগ্রহণের সুগোগ;
  6. সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে সংগঠনের সরঞ্জাম, সেবা ও সহায়তা ব্যবহারের সুবিধা প্রাপ্তি;
সাধারণ সদস্যপদ ফি

বর্তমান বাৎসরিক ফি: ৳৫০০

সহযোগী সদস্যপদ

[সম্পাদনা]

১০ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তি, অথবা কোনো বিদেশি নাগরিক, নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে সংগঠনের সহযোগী সদস্য হতে পারেন:[]

যোগ্যতা
  • তিনি নির্বাহী পরিষদের নিকট সদস্যপদের জন্য আবেদন করেছেন;
  • তার আবেদন নির্বাহী পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে;
অধিকার

সাধারণ সদস্যদের সকল অধিকার ভোগ করবেন, তবে—

  1. ভোটাধিকার থাকবে না
  2. নির্বাহী পরিষদের সদস্য হতে পারবেন না
সহযোগী সদস্যপদ ফি

বাৎসরিক ফি: ৳১০০

প্রাতিষ্ঠানিক সদস্যপদ

[সম্পাদনা]

যে কোনো শিক্ষায়তনিক/শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, বেসরকারি সংগঠন, বিদেশি সংস্থা কিংবা অন্য যেকোনো আগ্রহী প্রতিষ্ঠান, যা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে অবদান রাখতে আগ্রহী, তা সংগঠনের প্রাতিষ্ঠানিক সদস্য হতে পারে। প্রাতিষ্ঠানিক সদস্যের ভোটাধিকার থাকবে না এবং তারা নির্বাহী পরিষদের সদস্য হতে পারবে না।[]

অধিকার
  1. সাধারণ সভায় ‘পরিদর্শক’ হিসেবে অংশগ্রহণের জন্য প্রতিনিধি মনোনীত করতে পারবে;
  2. মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্পর্কিত বিষয়ে বক্তব্য প্রদান, মতামত উপস্থাপন এবং প্রস্তাবনা দিতে পারবে, তবে সেগুলো নির্বাহী পরিষদের উপর বাধ্যতামূলক হবে না;
  3. সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারবে;
  4. সংগঠনের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারবে।

সাম্মানিক সদস্যপদ

[সম্পাদনা]

যে কোনো ব্যক্তি, যিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে অসাধারণ অবদান রেখেছেন, নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে সাম্মানিক সদস্য হতে পারেন:[]

শর্তাবলি
  1. সংগঠনের কোনো সাধারণ সদস্য কর্তৃক তার নাম প্রস্তাবিত হয়েছে;
  2. তিনি সাম্মানিক সদস্য হতে সম্মতি প্রদান করেছেন;
  3. তার মনোনয়ন নির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে।
অধিকার
  • সাধারণ সদস্যদের সকল অধিকার ভোগ করবেন, তবে—
  • ভোটাধিকার থাকবে না এবং
  • নির্বাহী পরিষদের সদস্য হতে পারবেন না।

সদস্যদের সাধারণ দায়িত্ব

[সম্পাদনা]

সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য:

  • সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করা;
  • সদস্যপদ ফি (যদি প্রযোজ্য হয়) প্রদান করা;
  • সংগঠনের সুনাম ও স্বার্থ রক্ষা করা;
  • সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করা।

সদস্যপদ বাতিল

[সম্পাদনা]

নিম্নোক্ত পরিস্থিতিতে কোনো সদস্যের সদস্যপদ বাতিল করা যেতে পারে:[]

  1. কোনো সদস্য স্বেচ্ছায় পদত্যাগপত্র কমিটির কাছে জমা দিলে এবং তা গৃহীত হলে;
  2. কোনো সদস্য মৃত্যুবরণ করলে বা তার আইনগত অধিকার হারালে;
  3. কোনো সদস্য পরপর ৩টি মেয়াদে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই সদস্যপদ ফি পরিশোধ না করলে;
  4. কোনো ব্যক্তি সংগঠনের উদ্দেশ্য ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে।

যার সদস্যপদ বাতিল করা হয়েছে, তিনি বাতিলের সিদ্ধান্ত জারির ৩০ দিনের মধ্যে বোর্ডের কাছে আপিল করার অধিকার রাখেন। কমিটি এ বিষয়ে শুনানি গ্রহণ করবে এবং সদস্যপদ বহাল থাকবে কি না তা কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যাখ্যা ও সংশোধন

[সম্পাদনা]

এই নথির ব্যাখ্যা প্রদানের ক্ষমতা নির্বাহী পরিষদের উপর ন্যস্ত থাকবে। প্রয়োজনবোধে এই নথি সাধারণ সভার অনুমোদনক্রমে সংশোধন করা যাবে।

সহায়তা ও অতিরিক্ত তথ্য

[সম্পাদনা]

সদস্যপদ সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর জানতে দেখুন: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (প্রাজিপ্র)

সূত্র

[সম্পাদনা]
  1. ARTICLE II – MEMBERSHIP
  2. ARTICLE II – MEMBERSHIP
  3. ARTICLE II – MEMBERSHIP
  4. ARTICLE II – MEMBERSHIP
  5. ARTICLE II – MEMBERSHIP
  6. ARTICLE II – MEMBERSHIP
  7. ARTICLE III – CANCELLATION OF MEMBERSHIP