বিষয়বস্তুতে চলুন

রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়/দায়িত্ব/প্রাক্তন

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

প্রধান পাতা
নীড় পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

কার্যক্রম
অনুষ্ঠানসমূহ

চিত্রশালা
কার্যক্রমের ছবি

নিম্নের ব্যক্তিবর্গ অতীতে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের দায়িত্বে ছিলেন। বর্তমান দায়িত্বশীলদের তালিকা এখানে দেখুন

প্রধান সমন্বয়ক

[সম্পাদনা]
মাসুম-আল-হাসান প্রধান সমন্বয়ক
মাসুম-আল-হাসান রকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। উইকিপিডিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে হলেও উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেন ২০১৩ সাল থেকে। তিনি বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স ও অন্যান্য বাংলা প্রকল্পসমূহেও কাজ করে থাকেন। রাজশাহী তথা উত্তরবঙ্গে উইকিপিডিয়ার প্রতি সকলের সচেতনতা বৃদ্ধি করার লক্ষেই তার উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে তিনি প্রবেশ করেন। বাংলাদেশের প্রথম উইকিমিডিয়া সম্প্রদায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: masum at wikimedia.org.bd
মাসুম-আল-হাসান
মোস্তাফিজুর রহমান সাফি প্রধান সমন্বয়ক
মোস্তাফিজুর রহমান সাফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক করেছেন। উইকিপিডিয়ায় পাঠক হিসেবে ২০০৭ সাল এবং সম্পাদক হিসেবে ২০১৬ সাল থেকে পথচলা শুরু। মূলত বিস্ময় থেকে স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হলেও এখন তা ভালোবাসায় পরিণত হয়েছে। তিনি উইকিপিডিয়া ছাড়াও উইকিউপাত্ত, উইকিসংকলন, উইকিঅভিধান, উইকিমিডিয়া কমন্সসহ অন্যান্য প্রকল্পে কাজ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিজ্ঞান, সাহিত্য ও জনকল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লিটল ম্যাগাজিন বিজ্ঞান বার্তা-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া বিভিন্ন সাহিত্য পত্রিকার সাথেও জড়িত রয়েছেন। ২০১৬ সালে তিনি রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হন। এরপর থেকে সম্প্রদায়ের সকল অনলাইন-অফলাইন প্রোগ্রামে কাজ করে যাচ্ছেন।

ই-মেইল: mmrsafy at gmail.com
মোস্তাফিজুর রহমান সাফি

সহ-সমন্বয়ক

[সম্পাদনা]
নাহিদ হোসেন সহ-সমন্বয়ক
নাহিদ হোসেন রাজশাহী কলেজ থেকে প্রাণিবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করেছেন এবং কীটতত্ত্ব নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। প্রযুক্তির প্রতি ভালোলাগা থেকেই তিনি শেষ পর্যন্ত প্রযুক্তির পেশায় নিয়োজিত হয়েছেন। ২০১০ সালে ইংরেজি উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে উইকিপিডিয়ায় যাত্রা শুরু করলেও উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত হন ২০১৫ সালের নভেম্বর মাসে। তিনি অনলাইনে এবং অফলাইনে সক্রিয়ভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

ই-মেইল: nahid.hossain@wikimedia.org.bd
নাহিদ হোসেন
হিয়া মুবাশ্বিরা সহ-সমন্বয়ক
হিয়া মুবাশ্বিরা উইকিপিডিয়ায় পাঠক হিসেবে ২০১৬ সাল থেকে এবং সম্পাদক হিসেবে ২০১৭ সাল থেকে পথচলা শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী থাকাকালীন ইনস্টিটিউটে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা ও অনুবাদের ভালোবাসা থেকে স্থানীয় উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে সংযুক্ত হয়েছেন তিনি। বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় অনুবাদে অবদান রাখছেন। বিভিন্ন সংগঠণের সাথে যুক্ত হয়ে শিক্ষা, বিশেষ শিক্ষা, টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন। ২০১৭ সালের ১ মে তিনি রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হন। পাশাপাশি উইকিপিডিয়ার বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

ই-মেইল: hiyamhk19 at gmail.com
হিয়া মুবাশ্বিরা
মুনতাশির আল-ইসলাম সহ-সমন্বয়ক
মুনতাশির আল-ইসলাম (মুনতাশির আকোন নামেও পরিচিত) পাঠক হিসেবে ২০০৯ সাল এবং সম্পাদক হিসেবে ২০১২ সাল থেকে উইকিপিডিয়ার সাথে রয়েছেন। ২০১৭ সালে রাজশাহীতে আগমনের পর থেকে তিনি উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত। সম্প্রদায়ের কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন অনলাইন ও অফলাইন কার্যক্রমে কাজ করে যাচ্ছেন। উইকিপিডিয়া ছাড়াও তিনি উইকিমিডিয়া কমন্স ও উইকিসংকলনে কাজ করে থাকেন। এছাড়াও তিনি বিজ্ঞান জনপ্রিয়করণ ও জনকল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।

ই-মেইল: muntashir.islam96 at gmail.com
মুনতাশির আল-ইসলাম