সর্বশেষ মন্তব্য: ১ মাস আগে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় · আমন্ত্রণ
উইকিমিডিয়া কমন্স সম্পাদনাসভা, জুন ২০২৬
১২ জুন ২০২৬ · সকাল ৯টা – বিকাল ৫টা · উইকিমিডিয়া বাংলাদেশ কার্যালয়, ঢাকা
প্রিয় উইকিমিডিয়ান,
আগামী ১২ জুন ২০২৬ তারিখে ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যালয়ে একটি দিনব্যাপী উইকিমিডিয়া কমন্স সম্পাদনাসভার আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একসাথে বসে উইকিমিডিয়া কমন্সে ফাইল বিষয়শ্রেণীকরণের কাজ করবেন।
আপনাকে এই সম্পাদনাসভায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।