ব্যবহারকারী:পুলক কুমার দত্ত
জন্ম : বিপ্লব চন্দ্র দত্ত এর জন্ম বাংলা ১৩৭৪ সনের ২০শে কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। তাঁর পিতার নাম জীবন কুমার দত্ত এবং মাতার নাম শিপ্রা দত্ত। শিক্ষা : ছাত্রজীবনে নিজ গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু হয়। পরবর্তীতে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। মোহনগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ইন্টরমিডিয়েট প্রথম বিভাগে প্রথম স্থান, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে ১৯৮৯ সালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক(বিএসসি) ২য় বিভাগ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগে মাস্টার্স পড়াশুনা করেছেন। এরপর সিলেট মেট্রোপলিটান ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রী লাভ করেন। কেন্দ্রীয় ব্যাংকে (বাংলাদেশ ব্যাংক) কর্মরত অবস্থায় ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রী জেএআইবিবি ও এআইবিবি অর্জন করেন। পেশা : বিএসসি পাশের পর কিছুদিন গ্রামের জুনিয়র হাইস্কুলে শিক্ষকতা করেছেন। কর্মজীবনের শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে কর্মরত ছিলেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক পদে কর্মরত আছেন।