বাংলা উইকিসম্মেলন ২০২৬/অনুষ্ঠানসূচি/সংক্ষিপ্ত বক্তব্য
◀ মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী ▶
সংক্ষিপ্ত উপস্থাপনা (Lightning Talk) হলো বাংলা উইকিসম্মেলনের একটি বিশেষ উপস্থাপনা পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা অল্প সময়ে একটি ধারণা, প্রকল্প, অভিজ্ঞতা, গবেষণা বা উদ্যোগ সবার সামনে তুলে ধরতে পারবেন। প্রতিটি উপস্থাপনার সময়সীমা ৫ মিনিট। এর উদ্দেশ্য হলো নতুন ভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি করা।
সংক্ষিপ্ত উপস্থাপনা কি?
[সম্পাদনা]সংক্ষিপ্ত উপস্থাপনা হলো একটি খুব ছোট উপস্থাপনা, যা হতে পারে মাত্র কয়েক মিনিটের। সাধারণত কোনো সম্মেলন বা অনুরূপ অনুষ্ঠানে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা হয়। একক সেশনে সাধারণত বিভিন্ন বক্তার একাধিক সংক্ষিপ্ত উপস্থাপনা থকাতে পারে। কিছু নির্দিষ্ট সংক্ষিপ্ত উপস্থাপনার ফরম্যাট, যেমন পেচাকুচা এবং ইগনাইট, নির্দিষ্ট সংখ্যক স্লাইডের ব্যবহার এবং নির্দিষ্ট সময় অন্তর সেগুলি স্বয়ংক্রিয়ভাবে অগ্রসর হওয়া। আপনি চাইলে এই ফরম্যাট ব্যবহার করতে পারেন অথবা নিজের মতো করে আপনার উপস্থাপনা ডিজাইন করতে পারেন।
বক্তাদের জন্য
[সম্পাদনা]আমি কত সময় পাবো?
[সম্পাদনা]আপনার জন্য বরাদ্দ থাকবে ৫ মিনিট।
উপস্থাপনার নির্দেশনা
[সম্পাদনা]- ৫ মিনিট খুবই অল্প সময়। তাই দীর্ঘ ভূমিকা না দিয়ে সরাসরি মূল বিষয়ে চলে যান। শুরুতেই ব্যাখ্যা করুন কেন বিষয়টি গুরুত্বপূর্ণ এবং শ্রোতাদের কেন এটি নিয়ে আগ্রহী হওয়া উচিত।
- একটি মাত্র ধারণা, প্রকল্প বা অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় বিস্তারিত এড়িয়ে মূল বার্তাটি পরিষ্কারভাবে তুলে ধরুন।
- আপনার বক্তব্যকে সমর্থন করার জন্য কয়েকটি সংক্ষিপ্ত উদাহরণ বা তথ্য ব্যবহার করুন এবং এমনভাবে শেষ করুন যাতে শ্রোতারা বিষয়টি সম্পর্কে আরও জানতে আগ্রহী হন।
- আপনি চাইলে স্লাইড ব্যবহার করতে পারেন, তবে এটি বাধ্যতামূলক নয়। স্লাইড ব্যবহার করলে সেগুলো সহজ, সংক্ষিপ্ত এবং পড়তে সুবিধাজনক রাখুন।
- সময়সীমা অতিক্রম না করার জন্য আগেই কয়েকবার অনুশীলন করুন। সম্ভব হলে অন্যদের সামনে উপস্থাপনা করে সময় মেপে দেখুন।
- উপস্থাপনার সময় একজন সময়রক্ষক (Timekeeper) থাকবেন। নির্ধারিত সময় শেষ হলে আপনাকে উপস্থাপনা শেষ করতে হবে।
কিছু পরামর্শ
[সম্পাদনা]- মূল বিষয় দিয়ে শুরু করুন—দীর্ঘ ভূমিকা এড়িয়ে চলুন।
- স্পষ্ট ও সহজ ভাষা ব্যবহার করুন, যাতে সবাই সহজে বুঝতে পারেন।
- একটি বিষয়েই মনোযোগ দিন; একই উপস্থাপনায় একাধিক ধারণা উপস্থাপনের চেষ্টা করবেন না।
- সময়ের প্রতি সচেতন থাকুন এবং নির্ধারিত ৫ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করুন।