বিষয়বস্তুতে চলুন

বাংলা উইকিসম্মেলন ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
এই পাতাটি অনুবাদ করুন; এই পাতায় পরিবর্তন রয়েছে যা অনুবাদ করার জন্য চিহ্নিত করা হয়নি।
◀ মুক্ত জ্ঞান | সম্মিলিত প্রচেষ্টা | টেকসই আগামী ▶
বাংলা উইকিসম্মেলন ২০২৬ উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলাভাষী উইকিমিডিয়ানদের একটি আনুষ্ঠানিক বার্ষিক সম্মেলন, যা ২০২৬ সালের অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সম্মেলনের লক্ষ্য বাংলাভাষী উইকিমিডিয়ানদের জন্য মতবিনিময়, সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন ভাগাভাগির একটি সাধারণ প্ল্যাটফর্ম সৃষ্টি করা। সম্মেলনে বাংলা উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পসমূহের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি নতুন উদ্যোগ, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপনের সুযোগ থাকবে।

এছাড়াও মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে নেটওয়ার্ক গঠন, সহযোগিতা সম্প্রসারণ এবং ধারণা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাভাষী উইকিমিডিয়ানদের জন্য উন্মুক্ত এই সম্মেলন জ্ঞানচর্চা, সম্প্রদায় উন্নয়ন এবং টেকসই সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।

প্রতিপাদ্য

বাংলা উইকিসম্মেলন ২০২৬-এর প্রতিপাদ্য: "মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী"। এই প্রতিপাদ্যের মাধ্যমে মুক্ত জ্ঞানভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং দীর্ঘমেয়াদি টেকসই উইকিসম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

মুক্ত জ্ঞান: উইকিমিডিয়া আন্দোলনের মূল ভিত্তি হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ অবাধে জ্ঞান অর্জন, ব্যবহার এবং ভাগ করে নিতে পারে। বাংলা উইকিসম্মেলন ২০২৬ মুক্ত জ্ঞানের এই আদর্শকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। নির্ভরযোগ্য, যাচাইযোগ্য এবং সবার জন্য উন্মুক্ত জ্ঞানভাণ্ডার তৈরির ক্ষেত্রে উইকিমিডিয়া প্রকল্পগুলোর ভূমিকা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞানকে আরও সমৃদ্ধ করার পথ অনুসন্ধান করবেন। পাশাপাশি তথ্যপ্রাপ্তির সমতা, জ্ঞানের মুক্ত প্রবাহ এবং বহুভাষিক জ্ঞানচর্চার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হবে।

সম্মিলিত প্রচেষ্টা: উইকিমিডিয়া প্রকল্পসমূহের সাফল্যের পেছনে রয়েছে হাজারো স্বেচ্ছাসেবকের সম্মিলিত অবদান। ভৌগোলিক অবস্থান, অভিজ্ঞতা, ভাষাগত বৈচিত্র্য কিংবা কাজের ক্ষেত্রের ভিন্নতা সত্ত্বেও উইকিমিডিয়ানরা একটি অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করেন। বাংলা উইকিসম্মেলন বিভিন্ন সম্প্রদায়, ব্যবহারকারী গোষ্ঠী, সংগঠক, প্রযুক্তিবিদ এবং অবদানকারীদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক শিক্ষার ক্ষেত্র তৈরি করবে। অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগের পরিকল্পনা এবং সম্প্রদায়ভিত্তিক সমস্যার সমাধানের মাধ্যমে একটি আরও সংযুক্ত ও শক্তিশালী বাংলাভাষী উইকিসম্প্রদায় গড়ে তোলাই এই ভাবনার মূল লক্ষ্য।

টেকসই আগামী: মুক্ত জ্ঞানের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে শুধু বর্তমানের অবদানই নয়, আগামী প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও টেকসই সম্প্রদায়ও গড়ে তুলতে হবে। নতুন অবদানকারী আকর্ষণ ও ধরে রাখা, নেতৃত্বের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ—এসব বিষয় টেকসই উইকিমিডিয়া আন্দোলনের জন্য অপরিহার্য। বাংলা উইকিসম্মেলন ২০২৬ এমন একটি ভবিষ্যৎ নির্মাণের দিকনির্দেশনা প্রদান করবে, যেখানে বাংলাভাষী উইকিসম্প্রদায় জ্ঞানচর্চা, সহযোগিতা এবং উদ্ভাবনের মাধ্যমে আরও শক্তিশালী ও স্থায়ী ভিত্তির ওপর এগিয়ে যেতে সক্ষম হবে।

অনুষ্ঠানসূচি

সেশন জমাদানের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

বিস্তারিত

নিবন্ধন

নিবন্ধন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

বিস্তারিত

বৃত্তি

বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। বাংলাদেশ সময় ১৯ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করা যাবে।

বিস্তারিত বৃত্তির আবেদন করুন

সাহায্য

বাংলা উইকিসম্মেলন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা অনুসন্ধানের জন্য সাহায্য পাতা দেখুন।

বিস্তারিত