বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদ/২০২৬-২৭

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
তানভির রহমান সভাপতি
২০০৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় অনুষ্ঠিত একটি অফলাইন উইকিপিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে উইকিপিডিয়ার সাথে তাঁর পরিচয়। কয়েক মাস পর তারই রেশ ধরে তিনি বাংলা উইকপিডিয়ায় অবদান রাখা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলা উইকিপিডিয়া ছাড়াও ইংরেজি উইকিপিডিয়া, বাংলা উইকিঅভিধান, কমন্স, মেটা-উইকিসহ আরও বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভাবে কাজ করা শুরু করেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়াসহ আরও কয়েকটি উইকিমিডিয়া প্রকল্পের প্রশাসক। বৈশ্বিকভাবে তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন স্টুয়ার্ড হিসেবেও কাজ করেছেন। ২০১০ সাল থেকেই তিনি নিয়মিত বাংলাদেশে উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্বের নির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সদস্য নম্বর: WMBD-FM-004(প্রতিষ্ঠাতা সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Wikitanvir
ই-মেইল: tanvir.rahman at wikimedia.org.bd
মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেন পেশাগত জীবনে সাংবাদিক ও টেলিভিশন মিডিয়ার সঙ্গে যুক্ত। গত এক দশক ধরে উইকিমিডিয়া আন্দোলনের একজন স্বেচ্ছাসেবী। ২০১৬ সাল থেকে তিনি উইকিমিডিয়ার একাধিক প্রকল্পে সক্রিয় অবদান রেখে আসছেন। তাঁর কাজের মূল আগ্রহের ক্ষেত্রগুলো হলো ভিজ্যুয়াল কনটেন্ট ডেভেলপমেন্ট, ওপেন নলেজ এবং কমিউনিটি আউটরিচ। অনলাইনে বাংলা উইকিপিডিয়ায় তাঁর প্রায় ১ হাজার নিবন্ধ তৈরি এবং ১৭ হাজারের বেশি সম্পাদনা রয়েছে। এর পাশাপাশি উইকিমিডিয়া কমন্সে মুক্ত লাইসেন্সে ছবি আপলোড, উইকিউপাত্তে তথ্য সংযোজন এবং উইকিভ্রমণের নিবন্ধ মানোন্নয়নে তিনি নিয়মিত যুক্ত। তিনি ‘চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়’-এর প্রতিষ্ঠাতা, যা স্থানীয় পর্যায়ে উইকিমিডিয়া বাংলাদেশের একটি উদ্যোগ। অফলাইনে ২০১৯ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া আন্দোলনকে জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি ও কর্মশালা বাস্তবায়নের সঙ্গে যুক্ত।
সদস্য নম্বর: WMBD-RM-072(সাধারণ সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Delwar
ই-মেইল: delwar@wikimedia.org.bd
শাকিল হোসেন কোষাধ্যক্ষ
শাকিল হোসেন ২০১৯ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার মাধ্যমে তাঁর উইকিমিডিয়া আন্দোলনে অংশগ্রহণের সূচনা হয়। পরবর্তীকালে তিনি বাংলা উইকিবই, বাংলা উইকিঅভিধান, উইকিমিডিয়া কমন্স, মেটা-উইকিসহ উইকিমিডিয়ার বিভিন্ন সহযোগী প্রকল্পে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও গোপনকারী এবং বাংলা উইকিবইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০২৫ সাল থেকে তিনি উইকিমিডিয়া বৈশ্বিক স্টুয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্টুয়ার্ড হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে তিনি উইকিমিডিয়া বৈশ্বিক প্রশাসক (২০২৩–২০২৫) এবং ন্যায়পাল কমিশনের সদস্য (২০২৩–২০২৫) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে শাকিল হোসেন প্রথমবারের মতো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।
সদস্য নম্বর: WMBD-RM-097(সাধারণ সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: MdsShakil
ই-মেইল: shakil at wikimedia.org.bd
মহীন রীয়াদ সদস্য
মহীন রীয়াদ, ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের একজন সদস্য। ২০২৩-২০২৪ মেয়াদে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। পূর্বে ২০১৫ সালে গঠিত প্রথম কার্যনির্বাহী পরিষদের পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিসেবেও দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি ২০২১-২২ মেয়াদে, উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টির অধীনে ন্যায়পাল কমিশনের সদস্য ছিলেন। একজন অভিজ্ঞ ও সক্রিয় উইকিমিডিয়ান হিসাবে তিনি এক যুগের বেশি সময় ধরে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণসহ বাংলা ভাষার বিভিন্ন সবকটি প্রকল্পে কমবেশি সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। একই সঙ্গে উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত এবং মেটা-উইকিতেও তার সক্রিয় অবদান রয়েছে। অনলাইন সম্পাদনার পাশাপাশি তিনি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন এবং উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ২০১৪ সালে তিনি চট্টগ্রাম অঞ্চলে উইকিপিডিয়া কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা এবং সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় নামে বাংলাদেশের প্রথম অঞ্চলিক সম্প্রদায় গঠন করেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ এবং উইকিমিডিয়া কমন্সের একজন সক্রিয় প্রশাসক। পাশাপাশি সাবেক স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দল (২০১৭-২১) এবং বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের একজন সদস্য ছিলেন। এযাবৎ বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ২,৫০,০০০+
সদস্য নম্বর: WMBD-RM-012(সাধারণ সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Moheen
ই-মেইল: moheenreeyad at wikimedia.org.bd
শাবাব মুস্তাফা সদস্য
শাবাব মুস্তাফা কম্পিউটারে বাংলা ভাষার ব্যবহার জনপ্রিয়করণে কাজ করছেন ২০০৬ সাল থেকে। বাংলা লেখার সফটওয়্যার অভ্রের সাপোর্ট টিমের সাথে কাজ করছেন সমসাময়িক সময় হতেই। উইকিপিডিয়ার সাথে পরিচয় ২০০৫ সালে। বাংলা উইকিপিডিয়া সম্পাদনা করার পাশাপাশি বিভিন্ন উইকি ইভেন্টে কাজ করছেন সংগঠক হিসেবে। সেইসাথে বাংলাদেশে ওপেন সোর্স সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার জনপ্রিয়করণে কাজও করে চলেছেন ২০০৮ সাল থেকে। ব্যক্তিগত জীবনে তিনি ফলিত হিসাব বিজ্ঞানের ছাত্র এবং কর্মক্ষেত্রে মুক্তজীবি হিসেবে ওয়েব উন্নয়নের কাজ করছেন। তিনি আরও ভালোবাসেন ধ্যান, ভ্রমণ এবং বই পড়া। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য নম্বর: WMBD-FM-005(প্রতিষ্ঠাতা সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Tarunno
ই-মেইল: shabab at wikimedia.org.bd
সুব্রত রায় সদস্য
সদস্য নম্বর: WMBD-RM-038(সাধারণ সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Suvray
ই-মেইল: info at wikimedia.org.bd
দোলন প্রভা সদস্য
সদস্য নম্বর: WMBD-RM-082(সাধারণ সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Dolon Prova
ই-মেইল: dolon at wikimedia.org.bd
মঈনুল ইসলাম সদস্য
সদস্য নম্বর: WMBD-FM-006(প্রতিষ্ঠাতা সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Mayeenul Islam
ই-মেইল: info at wikimedia.org.bd
তানবিন ইসলাম সিয়াম সদস্য
সদস্য নম্বর: WMBD-RM-039(সাধারণ সদস্য)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Potasiyam
ই-মেইল: siyam at wikimedia.org.bd