নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/ভোট প্রদানের নির্দেশিকা
এই নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে।
উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬-এ ভোটারগণ নিম্নোক্ত নির্দেশনা অনুসারে ভোট প্রদান করবেন। বার্ষিক সাধারণ সভা তথা AGM-এ উপস্থিত ভোটারগণ ইমেইলে ব্যালটের লিংক পাবেন এবং ভোট প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য তিনটি প্রধান ধাপ অনুসরণ করতে হবে: ব্যালট, রিভিউ এবং কনফার্মেশন।
১. ভোট প্রদানের পূর্বশর্ত ও প্রাথমিক তথ্য
[সম্পাদনা]ভোট প্রদান করতে হলে আপনাকে অবশ্যই উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান সাধারণ সদস্য অথবা বর্তমান প্রতিষ্ঠাতা সদস্য হতে হবে এবং বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকতে হবে। ভোট প্রদানের জন্য নিচের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:
- ভোট প্রদানের সময়: উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ১৭ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হতে। এই সময়সীমার মধ্যে যেকোনো আধাঘণ্টা সময় নির্বাচন পরিচালনার জন্য বরাদ্দ থাকবে। উক্ত সময়সীমায় ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার পর ভোটগ্রহণ শুরু করা হবে। ভোট প্রক্রিয়া শুরুর ১৫ মিনিটের মধ্যে কিংবা উপস্থিত সকল ভোটার ভোট প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে ভোটদানের সময় সমাপ্ত হবে।
- ই-মেইল চেক করুন: আপনার নিবন্ধিত প্রাথমিক ই-মেইলে লগইন করুন এবং সভা চলাকালীন ElectionBuddy থেকে আসা ই-মেইলের জন্য অপেক্ষা করুন।
- প্রেরকের নাম: ElectionBuddy Elections
- প্রেরকের ই-মেইল ঠিকানা: invitations@mail.electionbuddy.com
- ই-মেইলের শিরোনাম (Subject): Vote now: Wikimedia Bangladesh - 2026 Executive Committee Members Election
২. ব্যালট অ্যাক্সেস ও নিরাপত্তা
[সম্পাদনা]- ই-মেইলে প্রদত্ত সরাসরি লিংক বা ১৬ অক্ষরের অ্যাক্সেস কি (Access Key) ব্যবহার করে ভোট প্রদান করতে হবে।
- আপনার অ্যাক্সেস কি বা লিংকটি গোপনীয় এবং এটি ব্যবহার করে শুধুমাত্র একবারই ভোট দেওয়া যাবে।
- ভোটটি সম্পূর্ণ বেনামি (Anonymous) থাকবে।
- সতর্কতা: ই-মেইলটি ফরোয়ার্ড করবেন না বা রিপ্লাই দেবেন না।
৩. ভোট প্রদানের ধাপসমূহ
[সম্পাদনা]ধাপ ১: ব্যালট (Ballot)
[সম্পাদনা]ব্যালটের উপরে ভোটদানের সংক্ষপ্ত নির্দেশনা (ইংরেজিতে) এবং ছবিসহ প্রার্থীতালিকা দেখতে পাবেন। এই ধাপে আপনাকে পছন্দসই প্রার্থী নির্বাচন করতে হবে।
- প্রার্থী নির্বাচন: তালিকা থেকে আপনার পছন্দের প্রার্থীদের নামের পাশে টিক চিহ্ন দিন।
- নিয়মাবলী:
- আপনাকে অবশ্যই কমপক্ষে ৫ জন প্রার্থী অথবা সর্বোচ্চ ৯ জন প্রার্থী নির্বাচন করতে হবে।
- ৫ জনের কম বা ৯ জনের বেশি প্রার্থী নির্বাচন করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না।
- বিস্তারিত তথ্য: প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানতে ছবির পাশে থাকা Information-এ ক্লিক করুন।
- পরবর্তী ধাপ: নির্বাচন সম্পন্ন হলে Continue বোতামে ক্লিক করুন।
ধাপ ২: রিভিউ (Review)
[সম্পাদনা]এই ধাপে আপনার নির্বাচিত প্রার্থীদের তালিকা পুনরায় যাচাই করুন।
- আপনার নির্বাচিত ৫ থেকে ৯ জন প্রার্থীর নাম এখানে প্রদর্শিত হবে।
- পরিবর্তন: যদি আপনি প্রার্থী তালিকা পরিবর্তন করতে চান, তবে << Edit বোতামে ক্লিক করুন।
- জমা প্রদান: আপনি আপনার নির্বাচনে সন্তুষ্ট হলে Submit >> বোতামে ক্লিক করে ভোট নিশ্চিত করুন।
ধাপ ৩: কনফার্মেশন (Confirmation)
[সম্পাদনা]এটি ভোট প্রদানের শেষ ধাপ।
- সফলভাবে ভোট প্রদানের পর আপনি একটি নিশ্চিতকরণ বার্তা বা Confirmation code দেখতে পাবেন।
- ভোটের তারিখ, সময় এবং কনফার্মেশন কোড আপনার ই-মেইলেও পাঠানো হবে।
- নির্বাচনের ফলাফল পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় (AGM) ঘোষণা করা হবে।
৪. যোগাযোগ ও সহায়তা
[সম্পাদনা]ভোট প্রদান নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নির্বাচন কমিটির সাথে যোগাযোগ করুন:
- ই-মেইল: wmbd-electcom@bnwp.org
- অথবা বার্ষিক সাধারণ সভার জুম মিটিং বা চ্যাটের মাধ্যমে নির্বাচন কমিটির সদস্যদের প্রশ্ন করতে পারেন।