নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী তালিকা/চূড়ান্ত
এই নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি আবরারুল হাসান, উইকিতে ব্যবহারকারী নাম খাত্তাব হাসান। ২০১৫ সাল থেকে উইকি জগতের সাথে যুক্ত। দীর্ঘ এক দশকের এই পথচলায় বাংলা উইকিপিডিয়ায় ১১ হাজারের বেশি এবং বৈশ্বিকভাবে ১৮ হাজারের বেশি সম্পাদনা করার সুযোগ হয়েছে। আমি বাংলা উইকিপিডিয়ায় ছয় শতাধিক নিবন্ধ তৈরি করেছি। বাংলা উইকিপিডিয়ার সাময়িকী "উইকিপত্রিকা" শুরুর সময় থেকে বেশ কিছুকাল আমি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এছাড়া, বর্তমানে আমি বাংলা উইকিউক্তির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্যক্তিগত জীবনে আমি পাকিস্তানের পাকিস্তান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস (PIEAS) বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের ছাত্র। দীর্ঘদিনের সাম্প্রদায়িক অভিজ্ঞতার সমন্বয়ে আমি উইকিমিডিয়া বাংলাদেশের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে চাই।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমার মতে, একজন উইকিমিডিয়ানের সবচেয়ে বড় শক্তি তার সক্রিয়তা এবং গঠনমূলক চিন্তাভাবনা। বাংলা উইকিপিডিয়া ও অন্যান্য প্রকল্পের বিভিন্ন নীতি-নির্ধারণী আলোচনা, প্রস্তাবনা এবং সংকট নিরসনে আমি নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করে আসছি। সঠিক ইনপুট দেওয়া এবং যৌক্তিক ঐকমত্য প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট থাকি।
এছাড়া যদি সাংগঠনিক দায়িত্ব পালনের বিষয়টি আসে, আমি ২০২৪ সালের বাংলা উইকি সম্মেলনে আমি অনুষ্ঠান বিন্যাস দলের সদস্য ছিলাম এবং 'হ্যাকথন' পরিচালনা করেছি। এছাড়া উইকিউক্তির প্রশাসকের দায়িত্ব দীর্ঘ ৩ বছরের বেশি সময় যাবত পালন করে আসছি। এছাড়া ব্যতিক্রম উদাহরণ দিতে গেলে, বাংলা উইকিপিডিয়ার সাময়িকী উইকিপত্রিকা শুরুর থেকে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছি।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি চেষ্টা করবো, উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশের উইকিমিডিয়া আন্দোলনে আমার মূল লক্ষ্য থাকবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আনার। যেহেতু আমি আগে থেকে অনলাইনের বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে অভ্যস্ত, সেই অভিজ্ঞতাকে আমি কাজে লাগাতে চাই।
এছাড়া আমি সাধারণ সদস্য ও নির্বাহী পরিষদের মধ্যকার সম্পর্ক ও প্রক্রিয়াগুলিকে আরও উন্নত ও সহজতর করতে সচেষ্ট থাকবো। ২০২৪ সালের বাংলা উইকিসম্মেলনে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য হওয়ার সময়ে আমার পরিকল্পনা ছিল, অনুমোদিত কুমিল্লা সম্প্রদায়কে সক্রিয়তর করা। কিন্তু খুব দ্রুতই পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করার পরিকল্পনা নেই; যেহেতু সেখানে অফলাইনে কাজও প্রয়োজন ছিল, তাই সেই কাজে হাত দেইনি। এখন আমার পরিকল্পনা হচ্ছে, এই নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার মাধ্যমে আমি উইকিমিডিয়া বাংলাদেশ ও সম্প্রদায়ের সাথে দাঁড়ানোর চেষ্টা করা।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি আপনার পূর্ব অভিজ্ঞতার যে বর্ননা দিয়েছেন তার সবই বলতে গেলে অনলাইন ভিত্তিক। কিন্তু নির্বাহী পরিষদের সদস্যদের অনেক অফ-উইকি কার্যক্রম তদারকি করতে হয়, যেখানে অফ-উইকি কাজের অভিজ্ঞতা না থাকলে যা অনেক সময় উপযুক্ত সিধান্ত গ্রহণের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে বিষয়গুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন?
এছাড়া আপনি বলেছেন আপনি সাধারণ সদস্য ও নির্বাহী পরিষদের মধ্যকার সম্পর্ক ও প্রক্রিয়াগুলিকে আরও উন্নত ও সহজতর করতে সচেষ্ট থাকবেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবেন বিস্তারিত ব্যাখ্যা করলে ভালো হয়।--রকি (আলাপ) ১১:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- ধন্যবাদ রকি ভাই, বিষয়টি নিয়ে আলাপ তোলার জন্য। আমি বিষয়টি হয়তো কিছুটা সংক্ষেপে প্রকাশ করেছি। আপনার পর্যবেক্ষণ সঠিক যে, আমার কার্যক্রমের বড় একটি অংশ অনলাইন ভিত্তিক। তবে উইকিমিডিয়া আন্দোলনের মূল ভিত্তি যেহেতু অনলাইন, তাই দীর্ঘ ১০ বছরের এই অভিজ্ঞতা আমাকে সংগঠনের মৌলিক বিষয়গুলো বুঝতে সাহায্য করেছে।
- অফ-উইকি কাজের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কেবল শুরুর দিকে হলেও, ২০২৪ সালের উইকি সম্মেলনে 'অনুষ্ঠান বিন্যাস দল' এবং বিশেষ করে 'হ্যাকাথন' লিড করার বিষয়টি ছিল সম্পূর্ণ অফলাইন ও সাংগঠনিক। সেখানে আমাকে পরিকল্পনা থেকে শুরু করে মানুষের সাথে আলোচনা ও হ্যাকাথনের কার্যক্রম ও সমন্বয়ের বিষয়গুলো তদারকি করতে হয়েছে। এই অভিজ্ঞতাগুলো আমাকে শিখিয়েছে কীভাবে একটি দল পরিচালনা করতে হয়। আমি মনে করি, শেখার প্রক্রিয়া সবসময় চলমান। কিন্তু আমার উইকি-অভিজ্ঞতা আমাকে নির্বাহী পরিষদের জটিল সিদ্ধান্তগুলোর বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে যথেষ্ট পরিণত করেছে।
- দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ হলো, অনেক সময় সাধারণ সদস্যরা নিজেদের সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করেন। আমি মনে করি, নির্বাহী পরিষদ এবং সাধারণ সদস্যদের সম্পর্ক আরও জোরালো ও সরাসরি হওয়া উচিত। এজন্য আমার কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে:
- মিটিং, সভা বা পর্যালোচনা: কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের আগে এবং পরে আমি নিয়মিত সদস্যদের সাথে অনলাইন আলোচনা বা পর্যালোচনা মিটিংয়ের আয়োজন করতে চাই, যাতে সবার মতামত প্রতিফলিত হয়।
- প্রক্রিয়া সহজ করা: সদস্যপদ নবায়ন বা সদস্যদের সাথে সম্পৃক্ত অন্যান্য প্রশাসনিক কাজগুলো যেন আরও সহজ ও স্মুথ (মসৃণ?) হয়, সে ব্যাপারে আমি টেকনিক্যাল ও প্রশাসনিক কার্যক্রম করতে চেষ্টা করব।
- আঞ্চলিক সংযোগ: উইকিমিডিয়া বাংলাদেশের আওতাভুক্ত স্থানীয় সম্প্রদায়গুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সক্রিয় করার জন্য তদারকি ও পর্যালোচনা মিটিং পরিচালনা করার পরিকল্পনা আমার রয়েছে।
- আমি বিশ্বাস করি, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার সমন্বয়ে আমি উইকিমিডিয়া বাংলাদেশকে আরও গতিশীল করতে পারবো। খাত্তাব হাসান (আলাপ) ১১:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- আপনার উত্তরের জন্য ধন্যবাদ। শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, সকল সিধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির সদস্যদের চ্যাপ্টারের সদস্যদের কাছে জানতে যাওয়া বা জানানো আবশ্যকীয় না বা উচিতও না (কোন ক্ষেত্রে যেতে হবে বা কিভাবে জানাতে হবে তা গঠনতন্ত্রে উল্লেখ আছে), সদস্যগণ ভোটের মাধ্যমে ইসি সদস্য নির্বাচনের মাধ্যমে ২ বছরের জন্য প্রয়োজনীয় সিধান্ত গ্রহণের ম্যানডেট দিয়েই দেয়, ইসির কাজ সেই দায়িত্ব ঠিকঠাক পালন করা। তবে হ্যাঁ কার্যক্রমের আপডেট নিয়মিত দেয়া বা একটা কাঠামোর মধ্যে আনতে পারলে ভালো হয়। শুভকামনায়, রকি (আলাপ) ১৫:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @ROCKY ধন্যবাদ রকি ভাই, পয়েন্টটি ধরিয়ে দেওয়ার জন্য। আপনার সাথে আমি একমত যে, প্রতিটি ক্ষেত্রে সদস্যদের কাছে যাওয়া সাংগঠনিকভাবে অবাস্তব। আবার, ইসির স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকাটাও একটি জরুরি গুণ। আমার আগের উত্তরে আমি মূলত ট্রান্সপারেন্সি এবং সদস্যদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর ওপর গুরুত্ব দিতে চেয়েছিলাম।
- প্রতিটি সিদ্ধান্তের জন্য সদস্যদের মন্তব্য নিতে চাওয়াটা আসলেই একটি অবাস্তব সাংগঠনিক অবস্থান হতো। আমি মূলত কার্যক্রমের নিয়মিত আপডেট দেওয়া এবং আলোচনার ক্ষেত্র উন্মুক্ত রাখার বিষয়টিকে একটি কাঠামোর মধ্যে আনার কথাই বলতে চেয়েছি। আপনার এই পর্যবেক্ষণ আমাকে আরও বাস্তবসম্মতভাবে ভাবতে সাহায্য করেছে। ধন্যবাদান্তে, খাত্তাব হাসান (আলাপ) ০৪:৩৪, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- আপনার উত্তরের জন্য ধন্যবাদ। শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, সকল সিধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির সদস্যদের চ্যাপ্টারের সদস্যদের কাছে জানতে যাওয়া বা জানানো আবশ্যকীয় না বা উচিতও না (কোন ক্ষেত্রে যেতে হবে বা কিভাবে জানাতে হবে তা গঠনতন্ত্রে উল্লেখ আছে), সদস্যগণ ভোটের মাধ্যমে ইসি সদস্য নির্বাচনের মাধ্যমে ২ বছরের জন্য প্রয়োজনীয় সিধান্ত গ্রহণের ম্যানডেট দিয়েই দেয়, ইসির কাজ সেই দায়িত্ব ঠিকঠাক পালন করা। তবে হ্যাঁ কার্যক্রমের আপডেট নিয়মিত দেয়া বা একটা কাঠামোর মধ্যে আনতে পারলে ভালো হয়। শুভকামনায়, রকি (আলাপ) ১৫:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
ABU SHAIKHE MUHAMMAD ASHIQUR RAHMAN
সদস্য নম্বর: WMBD-RM-041
সাধারণ সদস্য
Ashiq Shawon
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান (শাওন), দেশ ও ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে ২০১২ সাল হতে বাংলা উইকিতে অবদান রাখার চেষ্টা করছি। পেশাগত জীবনে আমি একজন শিক্ষক; বাংলাদেশ সিভিল সার্ভিসে সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের একজন সদস্য হিসাবে বর্তমানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছি। আমি উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে অফলাইন ও অনলাইনে অবদান রাখার পাশাপাশি উইকিভ্রমণে কয়েক মেয়াদে এবং ২০১৫ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় ও ২০২০ সাল থেকে উইকিঅভিধানে প্রশাসক হিসাবে অবদান রাখছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি উল্লেখ করেছেন প্রস্তাবিত 'সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়'-এর সমন্বয়কারী এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে উইকিমিডিয়া আন্দোলনে নতুনদের যুক্ত করতে অনলাইন ও অফলাইন কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলেট সম্প্রদায়ের সর্বশেষ কার্যক্রম হয়েছে প্রায় অর্ধ যুগ আগে। সম্প্রদায়ের হয়ে বা ব্যক্তিগতভাবে ঠিক কিভাবে অফলাইনে উইকিমিডিয়া কার্যক্রম এগিয়ে নিয়ে ভূমিকা রাখছেন এবং তার ফলাফল কি সেটা একটু ব্যাখ্যা করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়।
এছাড়া আপনি বলেছেন বিশেষভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উইকিমিডিয়া আন্দোলন ছড়িয়ে দেয়ার ব্রত গ্রহণ করবেন। কিন্তু এজন্য কেন আপনার নির্বাহী পরিষদের সদস্যই হতে হবে তা পরিষ্কার করলে ভালো হয়। আমি যতটুকু বুঝি এ ধরণের কার্যক্রম পরিচালনা বা উদ্যোগ যে কেউ নিতে পারে এবং এজন্য নির্বাহী পরিষদের সদস্য হওয়া আবশ্যক না।--রকি (আলাপ) ১১:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
- ১. সিলেট সম্প্রদায় যখন কার্যক্রম শুরু করে তখন মূলত আলাদাভাবে কম্যুনিটি বিল্ডআপ করার কথা ভাবা হয়নি, কিংবা তথ্যগত কারণে আমরা এখানে সেই কার্যক্রম শুরু করিনি, বা, করতে পারিনি। পরবর্তিতে আমরা এখানে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করি এবং বর্তমানে সিলেটি নাগরি ভাষার উইকিপিডিয়া চালুরও প্রচেষ্টা নেয়া হয়েছে। সম্প্রদায়ের কাজের জন্য একটিভ সদস্য আবশ্যক - এই কারণেও এটি পিছিয়ে আছে। আশা করছি ভবিষতে এগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।
- ২. দায়িত্বশীল পদে থাকলে দায়বদ্ধতা আসে - সেজন্যই দায়িত্ব নেয়ার বিষয়টি এসেছে। তাড়না এবং দায় দুটো একতৃরিত হলে ফলাফল আশানুরূপ হয় বলেই আমার বিশ্বাস। Ashiq Shawon (আলাপ) ১৬:২৬, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Ashiq Shawon ভাই, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে কোন কিছু আয়োজন করলে তা নথিভুক করার অনুরোধ থাকবে। আমরা যতটুকু জানি সিলেটেও বেশ কিছু উইকিপিডিয়ান রয়েছে, এসব কার্যক্রম নজরে আসলে তারাও এতে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে বা আগ্রহী হতে পারে। শুভকামনায়, রকি (আলাপ) ২৩:১৮, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- অনেক অনেক ধন্যবাদ, রকি। আসলে আমরা এখানে প্রায় প্রতিবছরই কোনো না-কোনো অনুষ্ঠান আয়োজন করলেও নানাবিধ কারণে তা নথিভূক্ত করা হয় না - বিষয়টি আপনি বুঝতে পেরেছেন বলে কৃতজ্ঞতা স্বীকার করছি। ভবিষ্যতে আমরা এই বিষয়ে সচেতন থাকবো। আবারও ধন্যবাদ। Ashiq Shawon (আলাপ) ১৭:৫১, ৭ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Ashiq Shawon ভাই, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে কোন কিছু আয়োজন করলে তা নথিভুক করার অনুরোধ থাকবে। আমরা যতটুকু জানি সিলেটেও বেশ কিছু উইকিপিডিয়ান রয়েছে, এসব কার্যক্রম নজরে আসলে তারাও এতে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে বা আগ্রহী হতে পারে। শুভকামনায়, রকি (আলাপ) ২৩:১৮, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি আর কে হান্নান। বয়স ৩৫। ২০১১ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় অবদান শুরুর মাধ্যমে উইকি কমিউনিটিতে যুক্ত। ঢাকা ও ঢাকার বাইরে কর্মশালা ও অন্যান্য অনুষ্ঠানাদি পরিচালনার অভিজ্ঞতা আছে। অফলাইনে অনুষ্ঠিত একাধিক মিটআপ, এডিটাথন, ফটোওয়াক ও প্রচারণা অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী হিসেবে সক্রিয়।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
২০১৫ সাল হতে উইকিমিডিয়া বাংলাদেশের আনুষ্ঠানিক সদস্য। ২০১৫-১৮ মেয়াদে সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর, প্লানিং অ্যান্ড আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করেছি। গত মেয়াদে(২০২৪-২০২৫) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। ২০২৪ সালে অনুষ্ঠিত বাংলা উইকি সম্মেলন'২৪ এ কার্য পরিচালন উপদলের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছি। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশ'র আনুষ্ঠানিক অফিস নেয়ার উদ্যোগের সক্রিয় ভূমিকা পালন করেছি।
এছাড়া অন-উইকি ও কমন্সে আমার অবদান রয়েছে।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে সম্পৃক্ত করতে ঠিক কি ধরণের উদ্যোগ নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
এছাড়া আপনি বলেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে উইকিপিডিয়া কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী এবং আরও উল্লেখ করেছেন ২০১৫-১৮ মেয়াদে সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর, প্লানিং অ্যান্ড আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান ইসিতে আছেন, এই সময়ের মধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশাজীবীদের আপনাকে কোন উদ্যোগ নিতে দেখিনি (ভুল বললে ঠিক করে দেয়ার অনুরোধ রইলো), পূর্বে যে কাজে আপনাকে সেভাবে দেয়া যায়নি, ভবিষ্যতে সে কাজের নিশ্চয়তা আমরা কিভাবে পেতে পারি?--রকি (আলাপ) ১১:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় রকি ভাই, আপনার প্রশ্নের জন্য আন্তরিক ধন্যবাদ।
- স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে সম্পৃক্ত করতে ঠিক কি ধরণের উদ্যোগ নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
- স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জেলা ও উপজেলা ভিত্তিক(প্রাথমিক ও মাধ্যমিক) শিক্ষা স্তরে বইয়ের বিকল্প উইকি।
- আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরে, আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করার সময় আমি এই এই কাজ করেছি। পেশাজীবিদের সাথে এই কাজ। আরও বিস্তারিত জানতে আমার ব্যবহারকারী পাতায় দেখুন।
- আর, পূর্বে যে কাজে আমাকে সেভাবে দেয়া যায়নি বা দেয়া হয়নি এর জন্য আমি পূর্বের ইসির ব্যার্থতা, দূর্বলতা বা হীনমন্যতাকে দায়ি করবো। ভবিষ্যতে কাজের নিশ্চয়তা দিতে আমাকে নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
- পরিশেষে, ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা রইলো। হ্যাপি নিউ ইয়ার। Sufe (আলাপ) ১৭:২৫, ২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Sufe ভাই, বইয়ের বিকল্প কি উইকিপিডিয়া হতে পারে? উইকিবই হয়তোবা বিকল্প হতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই আমরা কবে সে জায়গায় পৌঁছাবো। জেলা ও উপজেলায় প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা স্তরে কিভাবে আমরা উইকিপিডিয়া অন্তর্ভুক্ত করতে পারি সে বিষয়ে যদি ২/১টা উদাহরণ দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি যতটুকু বুঝি, প্রাথমিক বা মাধ্যমিক স্তরগুলোতে এই কাজগুলো করা খুব সহজ কাজ হবে না। প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর মাধ্যমিকের জন্য আছে বিভিন্ন শিক্ষা বোর্ড। সরকারি এসব জায়গায় এমন কাজ করা কতটা কঠিন আমরা সবাই জানি।
- আউটরিচ কার্যক্রমের ক্ষেত্রে আপনি কি উদ্যোগ নিয়েছিলেন সেটা জানতে চাচ্ছিলাম। আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেসবে খুব সম্ভব আপনি মূল আয়োজক ছিলেন না। আমি জানতে চাচ্ছিলাম, এমন সব উদ্যোগের কথা যেখানে আপনি মূল উদ্যোগটা আপনি নিয়েছিলেন বা মূল সমন্বয়ের কাজটি আপনি করেছিলেন।
- পূর্বে আপনি সেভাবে কাজ না করতে পারার জন্য ইসিকে দায়ী করছেন, আমাদের কি ২/১ টা উদাহরণ দিতে পারবেন যেখানে আপনি কোন একটা কাজ করতে চেয়েছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ইসির ব্যার্থতা, দূর্বলতা বা হীনমন্যতার জন্য করতে পারেননি? আমার স্মৃতিশক্তি যদি ভুল না করে, আমি ইসিতে থাকা অবস্থায় আপনি তেমন কোন কাজের প্রস্তাব দিয়েছেন বলে মনে পড়ছে না।
- অন্যদিকে ভবিষ্যতে কাজের নিশ্চয়তার দিতে নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করার কথা বলছেন। আপনি কি মনে করেন কাজের জন্য নেতৃত্বে থাকতেই হবে? গত ২ বছর ধরে আপনি নিজে ইসিতে আছেন অর্থাৎ নেতৃত্বে আছেন। গত ২ বছরেও ইসি ব্যর্থ ছিল সেটা বলতে চাচ্ছেন? তাহলে সেই দায় কি আপনার উপরেও বর্তায় না? নেতৃত্ব বলতে আসলে কি বুঝাতে চাচ্ছেন তা ঠিক বোধগম্য হচ্ছে না।
- যাইহোক, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।--রকি (আলাপ) ২৩:২৭, ২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
আপনি উইকিমিডিয়া বাংলাদেশের সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর ও প্লানিং আউটরিচের দায়িত্ব পালন করেছেন, সাম্প্রতিক মেয়াদে নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং বাংলা উইকি সম্মেলন ২০২৪ ও অফিস স্থাপনের উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন। এসব উল্লেখযোগ্য কার্যক্রম থেকে কোন উদ্যোগগুলো আপনি সবচেয়ে কার্যকর বলে মনে করেন, এবং আগামী মেয়াদে নির্বাহী পরিষদে নির্বাচিত হলে সেই সফল অভিজ্ঞতাগুলোকে কীভাবে বৃহত্তর পরিসরে বা দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান?--Delwar (আলাপ) ০০:১২, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় Delwar ভাই। আপনার প্রশ্নের জন্য আন্তরিক ধন্যবাদ।
- এসব উদ্যোগের মধ্যে অফিস স্থাপনের কাজটি ছিলো সব চেয়ে কার্যকর। অফিস হওয়ার পর উইকিমিডিয়া বাংলাদেশ পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রুপ লাভ করেছে যা এতদিন মিসিং ছিলো। অফিসের পর উইকিমিডিয়া বাংলাদেশ দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান ইসির সময়েই কার্যক্রম শুরু হয়ে গেছে। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের বেতনভুক্ত একাধিক কর্মী রয়েছে। ভবিষ্যতে যেনো দীর্ঘ মেয়াদে এই পূর্নতা স্থিতি পায় এই ব্যাপারে আমি কাজ করবো।
- পরিশেষে, ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা রইলো। হ্যাপি নিউ ইয়ার। Sufe (আলাপ) ১৭:৩০, ২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি আলী হায়দার খান। উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে আমার সম্পৃক্ততা এদেশে উইকিমিডিয়া আন্দোলনের একদম সূচনালগ্ন থেকে এবং বহুমাত্রিক। অনলাইন অবদান, বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলন এবং উইকিমিডিয়া বাংলাদেশের অন্যতম সংগঠক ও উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্ব— তিনটি স্তরেই এই আন্দোলনের শুরু থেকে জড়িত আছি। আমি উইকিমিডিয়া বাংলাদেশের একজন সহপ্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সদস্য। এই সংগঠনের প্রথম ট্রেজারার এবং এরপর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য হিসেবে আছি।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে BBA এবং IBA থেকে MBA করেছি এবং কানাডার Queen's University থেকে ডেটা এনালিটিক্সে মাস্টার্স করেছি। পেশাগত জীবনে দেশে ও দেশের বাইরে বিভিন্ন আর্থিকখাতের প্রতিষ্ঠানে কর্মরত আছি অনেক বছর।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
উইকিপিডিয়ার সাথে আমার যোগাযোগের শুরু ২০০৪ সাল থেকে, প্রথমে ইংরেজী উইকিপিডিয়া দিয়ে। তারপর একসময় বাংলা উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রকল্পে কাজ করা শুরু। প্রথমে শুধু নিবন্ধ লিখতাম। তবে সেসময় বাংলাদেশে ইন্টারনেটের বিস্তার ছিল কম, সেই বাস্তবতায় দেশে উইকিমিডিয়া আন্দোলনকে ছড়িয়ে দিতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ করা শুরু করি। পুরোপুরি জড়িয়ে যাই ২০০৭-২০০৮ সাল থেকে। অনলাইন কাজের পাশাপাশি অফলাইনে নিয়মিত মিটআপ, কর্মশালা, ফটোওয়াক, সমাবেশ ইত্যাদি আয়োজন করেছি। ২০১০ -১১ সালে বাংলাদেশে উইকিপিডিয়ার ১০ বছরপূর্তী অনুষ্ঠানেরও আমি সহআয়োজক ছিলাম।
২০০৮-০৯ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনকে প্রতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ চ্যাপ্টার করার চিন্তাভাবনা শুরু করি সমমনা আরো কয়েকজনের সাথে। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগ গ্রহন, সংগঠন ও নিবন্ধনে অন্যতম নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছি। উইকিমিডিয়া বাংলাদেশর নিবন্ধনের জন্য শুরুতে বড় বাধা ছিল বাইলজ তৈরি করা। আমাদের তখন আইনজীবি নিয়োগ করার সামর্থ্য ছিলনা। তাই দেশে প্রচলিত এ সংক্রান্ত সব আইন, উইকিমিডিয়া ফাইউন্ডেশনের নিয়মাবলী এবং বিভিন্ন ফরপ্রফিট ও ননপ্রফিট প্রতিষ্ঠানের বাইলজ নিয়ে পড়াশোনা করে মাসখানেকের মধ্যে উইকিমিডিয়া বাংলাদেশের বাইলজ লিখি এবং অন্যন্য সদস্যদের মতামত নিয়ে তাতে অন্তর্ভুক্ত করি। বাইলজ প্রণয়নের ক্ষেত্রে আমার বিশেষ লক্ষ্য ছিল ব্যক্তি-কেন্দ্রিকতার বাইরে গিয়ে সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য এবং সর্বোত্তম প্রাতিষ্ঠানিক চর্চা (best practices) নিশ্চিত করা - যা এখন পর্যন্ত বলবৎ আছে। পরবর্তীতে ফাউন্ডশেনর অনুমোদন এবং বাংলাদেশে উইকিমিডিয়া বাংলাদেশের রেজিস্ট্রেশনের কাজ করেছি তানভির রহমানকে নিয়ে। উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধিত অফিস হিসেবেও আমার বাসা ব্যবহার করেছি। এখনে উল্লেখ্য, নিবন্ধন প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল ছিল এবং আমরা নিবন্ধনের কাজে সামান্যতম নীতি বহির্ভূত পন্থা অবলম্বনের বিপক্ষে ছিলাম। আমার ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগকে কাজে লাগিয়ে ২ বছরের বেশি সময় ধরে চেষ্টা করে আমরা শেষ পর্যন্ত নিবন্ধনে সফল হই।
উইকিমিডিয়া বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ এবং এরপর সভাপতির দায়িত্ব পালন করেছি ২০১৮ সাল পর্যন্ত। উইকিমিডিয়া বাংলাদেশের অনুমোদনের পর থেকে এর সকল অনলাইন ও অফলাইন কার্যক্রমের সাথে জড়িত থেকেছি এবং এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করেছি। স্বেচ্ছাসেবাভিত্তিক সংগঠন হিসেবে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নির্বাহী পরিষদের পাশাপাশি একটি অপারেশন্স কমিটি গঠন করি, যাতে কার্যক্রমের বিস্তার ও বাস্তবায়ন আরও কার্যকরভাবে পরিচালিত হয় এবং নির্বাহী পরিষদের বাইরে অনেকগুলো নতুন মুখ চ্যাপ্টারের কাজে সক্রিয়ভাবে যুক্ত হবার সুযোগ তৈরি হয়। শুরু থেকেই মুক্তজ্ঞানের চর্চাকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রীক না রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার চেষ্টা ছিল। সে লক্ষ্যে ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে আউটরিচ প্রোগ্রাম করার ব্যাপারে গুরুত্ব দিয়েছি এবং হাতে ধরে অনেক নতুন ভলান্টিয়ারকে চ্যাপ্টারের কাজে সম্পৃক্ত করেছি। এর সুফল হিসেবে ঢাকার বাইরেও আমাদের ভালো বিস্তার রয়েছে দীর্ঘদিন ধরে। ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রাম সম্প্রদায় গঠন আমার বিশেষ অগ্রাধিকারে ছিল এবং এ উদ্যোগে সম্প্রদায় দুইটির সাথে নিবিড়ভাবে কাজ করেছি।
বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক পরিমন্ডলেও উইকিমিডিয়া আন্দোলনের সাথে জড়িত থেকেছি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। Wikimedia Foundation-এর FDC Advisory Group-এর সদস্য ছিলাম। পরবর্তীতে ফাউন্ডেশনের Funds Dissemination Committee-তে ছিলাম ৫ বছর যার মধ্যে ৩ বছর কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়কালে Wikimedia Foundation-এর আর্থিক ব্যবস্থাপনা, অনুদান বিতরণ প্রক্রিয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন নীতিগত ও কাঠামোগত উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম। এর বাইরে ইউরোপ ও এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহোযোগীতামূলক কার্যক্রমের সাথেও জড়িত ছিলাম এবং উইকিমিডিয়া বাংলাদেশের সাথে বিভিন্ন সমমনা সংগঠনের সম্পর্ক উন্নয়নে কাজ করেছি।
বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি এবং চ্যাপ্টারের কার্যক্রম তদারকির অংশ হিসেবে গভার্নেন্স কমিটিতে সক্রিয় আছি। সংগঠনের নীতিমালা ও পরিচালন পদ্ধতি সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক কার্যক্রমে জড়িত আছি। উইকিমিডিয়া বাংলাদেশের প্রথম গ্রান্ট অনুমোদন ও বাস্তবায়ন সহ বিভিন্ন গ্রান্ট বাস্তবায়নে কাজ করেছি এবং বর্তমানেও গ্রান্টি হিসেবে কাজ করছি।
চ্যাপ্টারের কার্যক্রম আরো বিস্তৃত করার জন্য অনেকদিন ধরে সারাদেশে স্কুল পর্যায়ে বাংলা উইকিপিডিয়ার পরিচিতি ও ব্যবহার বাড়ানোর জন্য বড় আকারে কাজ করার ইচ্ছা ছিল। সেই লক্ষ্যে ২০২৬ সাল থেকে উইকিপিডিয়া স্কলার আয়োজনের উদ্যোগ নিয়েছি, যা প্রথম বছরে পাইলট আকারে আয়োজন হতে যাচ্ছে এবং সামনের বছরগুলোতে একে জাতীয়পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা আছে।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
উইকিমিডিয়া বাংলাদেশ এবং উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন, সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আমার কিছু পরিকল্পনা রয়েছে যা সামনে বাস্তবায়ন করতে পারলে সংগঠন হিসেবে আমরা আরো এগিয়ে যেতে পারবো।
উইকিমিডিয়া বাংলাদেশকে দেশের মুক্তজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে দেশের মানুষের কাছে তুলে ধরতে আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প দরকার। সে লক্ষ্যে উইকিপিডিয়া স্কলার ২০২৬ পাইলট প্রকল্প বাস্তবায়নের পর পর্যায়ক্রমে একে জাতীয় পর্যায়ে উন্নীত করা আমার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। স্কুল দিয়ে শুরু হলেও পরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের ইচ্ছা আছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে যা পরবর্তীতে অন্যান্য প্রোগ্রাম আয়োজনে সহায়তা করবে এবং আমাদের কার্যক্রমের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করে আমাদের সাথে যুক্ত হতে উৎসাহীত করবে। সব ঠিক থাকলে একসময় উইকিপিডিয়া স্কলারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার সম্ভাবনাও রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উইকিমিডিয়া কার্যক্রম ছড়িয়ে দেওয়াকে আমি সবসময় অগ্রাধিকার হিসেবে দেখি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, এডিট-এ-থন এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে নতুন সম্পাদক ও স্বেচ্ছাসেবক তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে মুক্ত জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ে তোলার জন্য সামনে আরো বেশি করে কাজ করতে হবে। বহু বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম উইকিক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছিলাম, তবে আমাদের লোকবলের স্বল্পতার কারণে ক্লাবগুলোর কার্যক্রমের ধারাবাহিকতা সবসময় ধরে রাখা যায়নি। বর্তমানে নিজস্ব লোকবল থাকায় সে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, তাই উইকিক্লাবগুলোকে আরো সক্রিয় করার চেষ্টা থাকবে।
ঢাকার বাইরে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম সম্প্রসারণ সবসময়ই আমার পরিকল্পনার একটি মৌলিক অংশ। অতীতের মতো রাজধানীকেন্দ্রিকতার বাইরে গিয়ে তৃনমূল পর্যায়ে স্থানীয় কমিউনিটি গড়ে তোলা এবং নিয়মিত আউটরিচ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সারাদেশে উইকিমিডিয়া আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী করা হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সমমনা প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশনে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হবে। প্রতিষ্ঠানিক সহযোগীতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে মুক্তজ্ঞানের বিস্তারে সমন্বিতভাবে কাজ করার প্লাটফার্ম হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা আছে।
বাংলাদেশে বড় ও পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা তুলনামূলকভাবে সহজ এবং সেচ্ছাসেবাভিত্তিক সংগঠনগুলো সাধারণত সেভাবেই কাজ করে থাকে। তবে আমাদের লক্ষ্য সহজ ও সুবিধাজনক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকা নয়। বরং দেশের আনাচে-কানাচে অবস্থিত অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি গিয়ে কাজ করাই আমার অগ্রাধিকার। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উইকিপিডিয়া ও মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত করে তাদের শেখার সুযোগ বৃদ্ধি করা আমার একটা বড় লক্ষ্য যাতে তাদের শিক্ষা জীবনে ইতিবাচক অবদান রাখা যায়।
বাংলা উইকিপিডিয়ায় বিষয়বৈচিত্র্যে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। বিষয়বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটিকে সাথে নিয়ে অনলাইন ও অফলাইন উভয় ধরনের কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা আছে। শুধুমাত্র চ্যাপ্টারকে দিয়ে পরিকল্পনা না করে, কমিউনিটি থেকেও যেনো বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা আসতে পারে এবং বাস্তবায়ন হয় সে লক্ষ্যে কমিউনিটিকে সবসময় সমর্থন অগ্রাধিকারে থাকবে। ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, স্থানীয় ঐতিহ্যসহ কম প্রতিনিধিত্বশীল ও উপেক্ষিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থিমভিত্তিক এডিট-এ-থন, প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা থাকবে। এছাড়া প্রচলিত কার্যক্রমের বাইরে নতুন নতুন পরিকল্পনা ও উদ্ভাবনী প্রকল্প আয়োজনে গুরুত্ব দেয়া হবে।
শুরু থেকেই উইকিমিডিয়া বাংলাদেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠেছে, যা আমরা সযত্নে ধরে রেখেছি। এই সংগঠনকে কখনোই ব্যক্তি-কেন্দ্রিক হতে দেওয়া হয়নি; বরং সবসময় ভালো কাজ ও নীতিগত অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে লক্ষ্য থাকবে এই সংস্কৃতি যেন ভবিষ্যতেও অটুট থাকে তা নিশ্চিত করা এবং সেই ধারাবাহিকতায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা। আমাদের দেশে প্রাতিষ্ঠানিক ও জাতীয় পর্যায়ে কার্যকর সাকসেশন প্ল্যানের যে ঘাটতি দেখা যায়, উইকিমিডিয়া বাংলাদেশ সেখানে একটি ব্যতিক্রমী উদাহরণ। সচেতনভাবে স্বজনপ্রীতি ও সংগঠনকে দুর্বল করে এমন সকল কার্যক্রম থেকে দূরে থাকার যে নীতি আমরা অনুসরণ করে আসছি, তা যেন আগামী বহু বছর বজায় থাকে এবং শুধুমাত্র ভালো কাজই যেন সংগঠনে মূল্যায়নের একমাত্র নির্ণয়ক হয় সে ধারা অব্যহত রাখা হবে।
সবশেষে, উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমকে কেবল উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পের প্রচার ও প্রসারের মধ্যেই সীমাবদ্ধ না রেখে, বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক, তথ্যসমৃদ্ধ ও সচেতন সমাজ গঠনে আমাদের সংগঠন যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে তা নিশ্চিত করাই আমার দীর্ঘমেয়াদি লক্ষ্য। মুক্ত জ্ঞান ও শেখার সংস্কৃতি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি দায়িত্বশীল, প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী ও সমাজমুখী সংগঠন হিসেবে এগিয়ে নিতে সবার সাথে মিলে কাজ করতে চাই।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি দীর্ঘ মেয়াদী লক্ষ্যের কথা বলেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কোন কাঠামোবদ্ধ দীর্ঘ মেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা (যেমন: ২, ৩, ৫ বা ১০ বছর মেয়াদী) চ্যাপ্টারের পক্ষ থেকে নিতে দেখিনি। ভবিষ্যতে এমন সুগঠিত কোন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে আপনি কি উদ্যোগী হবেন?--রকি (আলাপ) ১১:৪৫, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় @ROCKY, প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ।
- একটা পরিকল্পনা থেকেই একদিন উইকিমিডিয়া বাংলাদেশের জন্ম, সংগঠনকে এগিয়ে নিতেও তাই আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সে মতো পরিকল্পনা করে আগাতে হবে। একথা ঠিক যে এখন পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশের জন্য কাঠামোবদ্ধ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নথিবদ্ধ করা হয়নি, তবে নির্দিষ্ট কিছু লক্ষ্য এবং অগ্রাধিকার সবসময়ই আমাদের আলোচনায় থাকতো, যার অনেকগুলো আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমি মনে করি উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সুনির্দিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা জরুরী এবং পরবর্তী অর্থবছর থেকে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ আমি নেব - যার কাঠামো আমি ইতোমধ্যে প্রকাশ করেছি। প্রক্রিয়া বলছি এ জন্য যে, এটা কোন এককালীন কাজ হবে না, বরঞ্চ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে থাকতে হবে। প্রতিটি পরিকল্পনায় সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং টাইমলাইন অনুযায়ী কোন কাজ কখন বাস্তবায়ন হবে, কীভাবে কার মাধ্যমে বাস্তবায়ন হবে তার খুটিনাটি নির্দিষ্ট করা থাকবে, থাকবে পরিকল্পনা বাস্তবায়নকালীন অগ্রগতি মূল্যায়ন এবং বাস্তবায়ন শেষে সামগ্রীক মূল্যায়ন। পরিকল্পনাগুলোও নিয়মিত পর্যালোচনা এবং হালনাগাদ করার ব্যবস্থা এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে। আবার সংগঠনের একেক অংশের কাজের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করার প্রয়োজন পড়বে, যেমন সাংগঠনিক কাজের পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, প্রশাসনিক পরিকল্পনা ইত্যাদির জন্য আলাদাভাবে কাজ করতে হবে। শুরু থেকেই যে আমরা সব একবারে করে ফেলতে পারবো এমনটা নয়। পুরো প্রক্রিয়াটি সংগঠন হিসেবে আমাদের আত্মস্থ করতে হবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে, এবং শুরু করতে পারলে সংগঠন হিসেবে এটা আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে। এই কাজে দেশে ও দেশের বাইরে আমার একাডেমিক ও পেশাগত দীর্ঘ অভিজ্ঞতা উইকিমিডিয়া বাংলাদেশের জন্য কাজে লাগাতে আমি সবসময়ের মতোই আগ্রহী। --Ali Haidar Khan (আলাপ) ০৬:১২, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Ali Haidar Khan ভাই, সুন্দরভাবে বিষয়টি ব্যাখা করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, আমার জানামতে চ্যাপ্টারের গঠনতন্ত্র তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বা মূল কাজটি আপনিই করেছিলেন, যা সেই সময়ের নিরিখে সম্পূর্ণ বাস্তবসম্মত ছিল। কিন্তু সময়ের সাথে আমাদের কাজের পরিসর যেমন বাড়ছে এবং পারিপার্শ্বিক অনেক কিছুর পরিবর্তনও হয়েছে, সেসব কিছু বিবেচনায় নিয়ে এবং আপনার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনে আনতে বা পর্যালোচনা করতে আপনি উদ্যমী হবেন কিনা সে সম্পর্কে আপনার পরিকল্পনা জানতে চাই। -- রকি (আলাপ) ১৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় @ROCKY, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২০১১-তে গঠনতন্ত্র লেখার সময় একটি স্বেচ্ছাসেবী নির্ভর সংগঠনের চিন্তা আমাদের মাথায় ছিল, উকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্রও সেভাবেই লেখা হয়েছিল। একযুগেরও বেশি সময় এই গঠনতন্ত্র দিয়ে আমরা সুন্দরভাবে কাজ করেছি। তবে সময়ের সাথে সাথে আমাদের কাজের পরিধি, ধরণ এবং উইকিমিডিয়া আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তণ হয়েছে - আমরাও কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী নির্ভর থেকে প্রথমবারের মতো আমাদের সাথে কর্মীও যুক্ত করেছি। সুতরাং ইসির কাজের ধরণ এখন যেমন পরিবর্তণ হচ্ছে, সংগঠন হিসেবেও আমাদের কাজ করার পদ্ধতি পাল্টেছে। এই বাস্তবতা বিবেচনায় গঠনতন্ত্রের মূলনীতি ঠিক রেখে এটা হালনাগাদ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বেশ কিছুদিন ধরে সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি। তবে এ প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ এবং তার জন্য বেশকিছু কাজ আমাদের আগে সম্পন্ন করতে হবে। নির্বাচিত হলে আমার যতটুকু অভিজ্ঞতা আছে তা দিয়ে সবসময়ের মতো গঠনতন্ত্র হালনাগাদের কাজের উদ্যোগ নেব। এমনকি যদি নির্বাচিত নাও হতে পারি এবং একাজে আমাকে ডাকা হয়, আমি সানন্দে কাজ করবো। ধন্যবাদ। --Ali Haidar Khan (আলাপ) ২০:৪৯, ৭ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @তন্ময় ভাই, আপনার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। আশা করি আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। -- রকি (আলাপ) ২২:১৩, ৭ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- প্রিয় @ROCKY, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২০১১-তে গঠনতন্ত্র লেখার সময় একটি স্বেচ্ছাসেবী নির্ভর সংগঠনের চিন্তা আমাদের মাথায় ছিল, উকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্রও সেভাবেই লেখা হয়েছিল। একযুগেরও বেশি সময় এই গঠনতন্ত্র দিয়ে আমরা সুন্দরভাবে কাজ করেছি। তবে সময়ের সাথে সাথে আমাদের কাজের পরিধি, ধরণ এবং উইকিমিডিয়া আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তণ হয়েছে - আমরাও কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী নির্ভর থেকে প্রথমবারের মতো আমাদের সাথে কর্মীও যুক্ত করেছি। সুতরাং ইসির কাজের ধরণ এখন যেমন পরিবর্তণ হচ্ছে, সংগঠন হিসেবেও আমাদের কাজ করার পদ্ধতি পাল্টেছে। এই বাস্তবতা বিবেচনায় গঠনতন্ত্রের মূলনীতি ঠিক রেখে এটা হালনাগাদ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বেশ কিছুদিন ধরে সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি। তবে এ প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ এবং তার জন্য বেশকিছু কাজ আমাদের আগে সম্পন্ন করতে হবে। নির্বাচিত হলে আমার যতটুকু অভিজ্ঞতা আছে তা দিয়ে সবসময়ের মতো গঠনতন্ত্র হালনাগাদের কাজের উদ্যোগ নেব। এমনকি যদি নির্বাচিত নাও হতে পারি এবং একাজে আমাকে ডাকা হয়, আমি সানন্দে কাজ করবো। ধন্যবাদ। --Ali Haidar Khan (আলাপ) ২০:৪৯, ৭ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Ali Haidar Khan ভাই, সুন্দরভাবে বিষয়টি ব্যাখা করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, আমার জানামতে চ্যাপ্টারের গঠনতন্ত্র তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বা মূল কাজটি আপনিই করেছিলেন, যা সেই সময়ের নিরিখে সম্পূর্ণ বাস্তবসম্মত ছিল। কিন্তু সময়ের সাথে আমাদের কাজের পরিসর যেমন বাড়ছে এবং পারিপার্শ্বিক অনেক কিছুর পরিবর্তনও হয়েছে, সেসব কিছু বিবেচনায় নিয়ে এবং আপনার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনে আনতে বা পর্যালোচনা করতে আপনি উদ্যমী হবেন কিনা সে সম্পর্কে আপনার পরিকল্পনা জানতে চাই। -- রকি (আলাপ) ১৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি দোলন প্রভা। উইকিমিডিয়া আন্দোলনে যুক্ত হয়েছি ২০১৬ সালে। অনলাইনে বিভিন্ন এডিটাথনের যুক্ত থেকে নিবন্ধ তৈরি করেছি। আমার অবদানের তালিকার মধ্যে আছে উদ্ভিদ, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, স্বাদুপানির মাছ, নারী, স্বাস্থ বিষয়ক নিবন্ধ। ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের সমন্বয়কের দায়িত্ব পালন করছি, উইকিবার্তার সম্পাদনার কাজ করছি, উইকিনন্দিনীর দায়িত্ব পালন করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি গত ৯ বছরের ধরে উইকিমিডিয়া আন্দলনের সাথে যুক্ত আছি। নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সমৃদ্ধির জন্য অবদান রেখেছি। আমি বাংলাদেশী উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে, নেপালি এবং ভারতীয় বহুভাষিক এবং বহু-সাংস্কৃতিক উইকিমিডিয়ানদের সাথে সহযোগিতামূলক কাজ করেছি। বাংলাদেশ, ভারত ও নেপালের ভাষা যেমন, সাঁওতালি উইকিপিডিয়া, অসমীয়া উইকিপিডিয়া, নেপালি উইকিপিডিয়া, ডোটেলি উইকিপিডিয়ার সাথে সহযোগিতামুলক কাজ করেছি।
আমি 'ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়'-এর সমন্বয়কারী এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের সম্প্রদায় থেকে উইকিমিডিয়া আন্দোলনে নতুনদের যুক্ত করতে প্রতিবছর অনলাইন ও অফলাইন কার্যক্রম আয়োজন করে থাকি। মিটআপ, ফটোওয়াক, সমাবেশ ও অনলাইন ইভেন্টের আয়োজন করেছি। আমি এডুউইকি ও লাইব্রেরী, মিউজিয়াম নিয়ে কাজ করছি। এজন্য দিনাজপুর, নেত্রকোনায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন কার্যক্রম পরিচালনা করেছি।
'উইকিনন্দিনী' নামে নারী উইকিপিডিয়ানদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরিতে অবদান রেখেছি। উইকিমিডিয়া আন্দোলনে নারী অবদানকারী যুক্ত করতে ও জেন্ডার গ্যাপ দূর করতে কাজ করছি। অনলাইন মিটআপ, এডিটাথন, কর্মশালার আয়োজন করেছি। এরফলে সহযোগিতামূলক এডিটাথনের আয়োজনে নারী অবদানকারী সরাসরি যুক্ত থেকেছেন। বর্তমানেও নিয়মিত উইকিনন্দিনীর কার্যক্রমে দায়িত্ব পালন করছি।
উইকিমিডিয়া বাংলাদেশের ম্যগাজিন ‘উইকিবার্তা’-এর দায়িত্ব জুলাই ২০২৪ থেকে বর্তমান পর্যন্ত সম্পাদনার দায়িত্ব পালন করছি। বর্তমান মেয়াদে (২০২৪-২৫) নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
- ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে অন্য দেশ ও ভাষার সহযোগিতামূলক এডিটাথনের আয়োজন করছি। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব।
- আঞ্চলিক সম্প্রদায়গুলোর সাথে সহযোগিতামূলক কার্যক্রমে সক্রিয়তা বাড়াব। এজন্য দিবস অনুসারে এডিটাথন, মিটআপ, অফলাইন কর্মশালা আয়োজন করব।
- বাংলাদেশে শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ কম। ইতিমধ্যে আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছি। শিক্ষা কার্যক্রমটির বিস্তারের জন্য কলেজ পর্যায়ে কর্মশালার আয়োজন করব।
- প্রান্তিক অঞ্চলের জাদুঘর ডকুমেন্টেশনের জন্য কাজ করব।
- বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার জন্য নানা ধরনের প্রতিযোগিতা ও এডিটাথনের আয়োজক দলের সাথে কাজ করছি। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব।
- জেন্ডার গ্যাপ কমানোর জন্য উইকিনন্দিনীর অফলাইন কার্যক্রম বাড়াব। এই প্লাটফর্মে সক্রিয় করার জন্য জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজন করব।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]জেন্ডার গ্যাপ কমানোর জন্য উইকিনন্দিনীর অফলাইন কার্যক্রম বাড়াবেন বলেছেন, সেটা কিভাবে হবে বা নতুন কিছু করার পরিকল্পনা আছে কি আপনার? যদি থাকে ব্যাখ্যা করবেন কি?
আরও উল্লেখ করেছেন, উইকিনন্দিনীর প্লাটফর্মে সক্রিয় করার জন্য জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজন করবেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবেন তা উল্লেখ করলে ভালো হয়। যেহেতু আমাদের স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে, কজটা খুব সহজ বলে মনে হচ্ছে না।--রকি (আলাপ) ১১:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
@ROCKY রকি ভাই, ধন্যবাদ। জেন্ডার গ্যাপ কমানোর জন্য ২০১৯ সাল থেকে ছোট ছোট কিছু কাজ করেছি। ২০১৭ সাল থেকে নিজেও অংশগ্রহণ করছি বিভিন্ন অনলাইন ইভেন্টে। সেইসব অভিজ্ঞতার আলোকেই আমার কিছু পরিকল্পনা আছে।
- ২০২৪ সাল থেকে নারী উইকিপিডিয়ানদের নিয়ে উইকিনন্দিনী প্লাটফর্ম থেকে অনলাইন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যেহেতু নারী উইকিপিডিয়ান কম তাই চাইলেও অফলাইনে বড় আয়োজন করা কঠিন। তাই উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে যখন অফলাইন ইভেন্টের আয়োজন করা হয় আমি সেখানে উপস্থিত নারী উইকিপিডিয়ানদের নিয়ে টেবিল আড্ডা দিয়ে থাকি। আগামীতে বছরে ১/২টি অফলাইন মিটাআপ করব আশা রাখি।
- এরমধ্যে উইকিনন্দিনীর অনলাইন কর্মশালার করা হয়েছে ২টি। আগামীতে উইকিনন্দিনীর সদস্যাদের জন্য অফলাইনে কর্মশালার আয়োজন করার আশা আছে। নারী অবদানকারী যারা অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করেন তাদের এই কর্মশালায় অংশগ্রহনে আহ্বান জানানো হবে।
- উইকিনন্দিনীর প্লাটফর্ম হওয়াতে এখন ৬ জন সক্রিয় নারী উইকিপিডিয়ান নিয়মিত অনলাইন কার্যক্রমে আয়োজনের সাথে যুক্ত আছেন। এছাড়া অফলাইনে নানা ইভেন্টের অংশগ্রহণ করেন। এই সংখ্যা যদিও কম কিন্তু সেটা আগামীতে আমরা আঞ্চলিক সম্প্রদায়ের অবস্থান থেকে অফলাইন কার্যক্রম আয়োজন করব।
- বছরে একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়। তবে আগামীতে এই এডিটাথন উপলক্ষে অফলাইন আয়োজন করার আশা রাখছি।
জেলাভিত্তিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে উইকিনন্দিনীর পক্ষ থেকে কিছু কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে। যদিও আমাদের স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে এই ব্যাপারে একমত। ২০২৩ সালে একটি জরিপের কার্যক্রম পরিচালনার সময় একটি মহিলা কলেজে মেয়েদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তারপরে ২০২৫ সালে বাংলা উইকিপিডিয়া দিবস পালনের জন্য আরো একটি মহিলা কলেজে কাজ করেছি। সেই অভিজ্ঞতা ও ধারনা থেকে কর্মশালার আয়োজন কলেজে করব। এই ক্ষেত্রে আঞ্চলিক সম্প্রদায়গুলোর সহযোগিতা নিবো। এই কর্মশালার আয়োজন কোন দিবস বা বিশেষ দিন উদযাপন উপলক্ষ্যে করার চেষ্টা করব। প্রান্তিক জায়গাতে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি মনে করি ‘উইকিপিডিয়া সম্পর্কে প্রাথমিক ধারণ দেওয়া’ বিষয় থেকেই কর্মশালার আয়োজন করা উচিত। যেহেতু আমি জেন্ডার গ্যাপ কমানোর জন্য কাজ করতে চাচ্ছি তাই মহিলা কলেজগুলোতে কার্যক্রম পরিচালনা করব। আমি নিবাচিত হলে বা না হলেও জেন্ডার গ্যাপ কমানোর জন্য আমি কাজ চালিয়ে যাব, আশা রাখি। Dolon Prova (আলাপ) ২৩:১৪, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Dolon Prova আপা, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। শুভকামনায়, রকি (আলাপ) ২১:১৫, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
২০০৯ সালে বাংলা উইকিপিডিয়ায় যোগদানের মাধ্যমে আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত হই। বর্তমানে বাংলা উইকিপিডিয়া, কমন্সসহ কয়েকটি প্রকল্পে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও পূর্বে বৈশ্বিক উইকিমিডিয়া প্রকল্পের বৈশ্বিক প্রশাসক এবং স্টুয়ার্ড হিসেবেও দায়িত্ব পালন করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের শুরু থেকেই আমি এর সাথে জড়িত এবং সংগঠনটির গোড়াপত্তনের অন্যতম উদ্যোক্তা। ২০১৩ থেকে জার্মানিতে বসবাস করছি এবং অনলাইনে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি উল্লেখ করেছেন, সার্বিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ বর্তমানে একটি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে যেটি সম্পর্কে উইকিমিডিয়া বাংলাদেশের অনেক সদস্যই ওয়াকিবহাল নন। ভবিষ্যতে চ্যাপ্টারের কার্যক্রম সম্পর্কে সদস্যগণ যেন ওয়াকিবহাল থাকে সে জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন বা করা উচিত বলে মনে করেন?
এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো প্রতিষ্ঠা করতে বা জোড়দার করতে ভবিষ্যতে কি ধরণের উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন?--রকি (আলাপ) ১১:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রশ্নের জন্য এবং আমার মনোনয়ন বার্তার গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দুইটি বিষয়ের উত্তর আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি।
- সদস্যদের ওয়াকিবহাল রাখতে সম্ভাব্য উদ্যোগ:
- উইকিমিডিয়া বাংলাদেশ যে সাংগঠনিক ও কৌশলগত ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সম্পর্কে সদস্যদের অবহিত রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সদস্যদের ওয়াকিবহাল রাখতে সম্ভাব্য যে উদ্যোগগুলোা নেওয়ার পরিকল্পনা আছে তার মধ্যে আছে, নিয়মিত ও স্বচ্ছ যোগাযোগ, নিয়মিত একটি সময় পর পর সংগঠনের কার্যক্রমের আপডেট প্রকাশ করা। এই কাজগুলো করার জন্য সদস্যদের ই-মেইল লিস্ট ও উইকিমিডিয়া বাংলাদেশের পাবলিক উইকি ব্যবহার করার পরিকল্পনা আছে। সদস্যদের আগ্রহের ভিত্তিতে একটি সময় পর পর কল আয়োজনের ইচ্ছাও রয়েছে। সম্মানিত সদস্যবৃন্দের প্রতিও এ বিষয়ে আমার একটি বার্তা আছে। আমাদের বিভিন্ন কলে দেখা যায় সদস্যবৃন্দ প্রায় সময়-ই সেভাবে অংশ নেন না, বরং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দই মূলত কথা বলে যান, এটি পরিবর্তন হওয়া উচিৎ বলে মনে করি। নির্বাহী পরিষদের যেমন উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে, সেই সাথে সদস্যদেরও সচেতনভাবে ও সাহসী হয়ে সামনে এগিয়ে আসতে হবে।
- ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো জোরদারে সম্ভাব্য উদ্যোগ:
- উইকিমিডিয়া বাংলাদেশ সবসময়-ই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো জোরদারে বিশ্বাসী। এই বিশ্বাসের সূত্র ধরে নেওয়া অনেকগুলো উদ্যোগের মধ্যে আঞ্চলিক সম্প্রদায় গঠনের উদ্যোগ একটি। আঞ্চলিক সম্প্রদায়গুলোর আগ্রহের ভিত্তিতে উইকিমিডিয়া বাংলাদেশের পরিকল্পনা ও বাস্তবায়নের কাজগুলোতে আঞ্চলিক সম্প্রদায়কে কার্যকরভাবে সংশ্লিষ্ট করার ইচ্ছা রয়েছে। প্রয়োজন অনুসারে কিছু ক্ষেত্রে এই মডেল সদস্যদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। নির্বাহী পরিষদ ও অন্যান্য কমিটি বা গ্রুপের কাজের জন্য নিয়মিত সক্রিয়তা ও/বা কর্মক্ষমতা মূল্যায়ন ও এ সংক্রান্ত প্রতিবেদন তৈরির ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের পরিসর বড় হওয়ায় নানা ধরনের মতামত দেওয়া ও গঠনমূলক সমালোচনা করার জন্য নিরাপদ, নিরপেক্ষ ও কার্যকর পদ্ধতি তৈরি করার ইচ্ছা আছে।
- সার্বিকভাবে, স্বচ্ছ যোগাযোগ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই এই ট্রানজিশনকে সদস্যবান্ধব ও টেকসই করা সম্ভব বলে আমি মনে করি। তানভির ২০:২১, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Wikitanvir উত্তরের জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভ কামনা রইলো। -- রকি (আলাপ) ২১:১০, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি মহীন রীয়াদ, ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। উইকিপিডিয়া, উইকিভ্রমণ ও উইকিমিডিয়া কমন্সে নিয়মিত অবদান রাখার পাশাপাশি উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পেও কাজ করছি। বর্তমানে আমি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের ২০২৪–২০২৫ মেয়াদের একজন সদস্য এবং একই মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি।
এছাড়াও আমি বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ ও উইকিমিডিয়া কমন্সের একজন প্রশাসক। অনউইকিতে আমার ১২০০-এর অধিক নিবন্ধ রচনার পাশাপাশি প্রায় ২,৫০,০০০ হাজারের অধিক সম্পাদনা রয়েছে। পাশাপাশি আমি উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দলের (ভিআরটি) সদস্য। পূর্বে বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের এবং ২০২১–২০২২ মেয়াদে ন্যায়পাল কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৪ সালে উইকিমিডিয়া বাংলাদেশের সর্বপ্রথম আঞ্চলিক সম্প্রদায় হিসেবে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় গঠনে উদ্যোগী ভূমিকা পালন করি এবং অদ্যাবধি উক্ত সম্প্রদায়ের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে প্রায় এক যুগের বেশি সময় ধরে অনলাইন ও অফলাইন—উভয় পর্যায়েই সক্রিয়ভাবে যুক্ত আছি এবং বিভিন্ন সময়ে দায়িত্বশীল ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করে আসছি।
আমি ২০১৬–২০১৮, ২০১৮–২০২০, ২০২০–২০২১, ২০২২–২০২৩ এবং ২০২৪–২০২৫ মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এসব মেয়াদে সংগঠনের নীতিনির্ধারণ, বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, কার্যক্রম বাস্তবায়ন এবং অনলাইন ও অফলাইন উদ্যোগ পরিচালনায় সক্রিয় অবদান রেখেছি। এছাড়াও ২০১৫ সালে গঠিত উইকিমিডিয়া বাংলাদেশের প্রথম কার্যনির্বাহী পরিষদের পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি, যেখানে সংগঠনের প্রাথমিক কাঠামো গঠন, আউটরিচ কার্যক্রম সম্প্রসারণ এবং স্বেচ্ছাসেবক সম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আমি বিভিন্ন উইকিমিডিয়া কর্মশালা আয়োজন ও পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এর মধ্যে কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত উইকি লিডার্স ট্রেনিং ২০২৫-এর মূল আয়োজক দলের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও কুষ্টিয়ায় আয়োজিত দুই দিনব্যাপী উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালায় আয়োজক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়া স্কলার নামে বার্ষিক কুইজ প্রতিযোগিতার মূল আয়োজক দলের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।
পাশাপাশি আমি উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে একাধিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন ও সমন্বয়ের সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ (২০১৬–২০২০) এবং উইকি লাভস আর্থ বাংলাদেশ (২০১৭–২০২০) উল্লেখযোগ্য, যা বাংলাদেশে মুক্ত জ্ঞানভিত্তিক চিত্রসংগ্রহ সমৃদ্ধকরণ এবং নতুন স্বেচ্ছাসেবক যুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও বর্তমানে বাংলার প্রেমে উইকি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছি।
সাম্প্রতিক বছরগুলোতে প্রথমবারের মত আয়োজিত বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর মূল আয়োজক দলের একজন সদস্য ছিলাম। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়ের যৌথ উদ্যোগে গঠিত বাংলা উইকিমৈত্রীর অধীনে পরিচালিত বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচির সঙ্গে প্রতিষ্ঠালগ্ন সময় থেকে সক্রিয়ভাবে যুক্ত আছি।
এছাড়াও ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক কর্মপরিকল্পনা ও বার্ষিক কার্যবিবরণী আরও গঠনমূলক, পরিসংখ্যানমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নীতিগত ও নকশাগত পরিকল্পনা প্রণয়নে আমি সক্রিয়ভাবে কাজ করে আসছি।
সার্বিকভাবে, নীতিনির্ধারণ, সংগঠন পরিচালনা, আউটরিচ কার্যক্রম এবং আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং দেশের উইকিমিডিয়া আন্দোলনকে সুসংহত, অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনকে আরও সুসংহত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার লক্ষ্যে কয়েকটি কৌশলগত ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।
প্রথমত, সম্প্রদায়ভিত্তিক সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে জেলা পর্যায়ে উইকিপিডিয়ার প্রশিক্ষণ কার্যক্রম তরান্বিত করার ক্ষেত্রে কাজ করবো। ইতোমধ্যে এই উদ্দেশ্যে সমমনা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে কিছু কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। নতুন ও বিদ্যমান স্বেচ্ছাসেবকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শভিত্তিক সম্পাদনা কর্মসূচি এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদি নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
দ্বিতীয়ত, কনটেন্টের গুণগত মান ও বৈচিত্র্য বৃদ্ধি আমার একটি প্রধান লক্ষ্য। বরাবরের মত বাংলাদেশভিত্তিক ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং সম্পর্কিত বিষয় নিয়ে উচ্চমানের তথ্য ও মুক্ত চিত্রসংগ্রহ সমৃদ্ধ করতে কাঠামোবদ্ধ কনটেন্ট ক্যাম্পেইন, এডিটাথন, ও প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তৃতীয়ত, গ্ল্যাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব সম্প্রসারণকে আরও জোরদার করতে চাই। জাদুঘর, আর্কাইভ, গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলে নির্ভরযোগ্য উৎস ও মুক্ত লাইসেন্সভিত্তিক উপকরণ সংরক্ষণ ও প্রকাশের লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত ও চলমান উদ্যোগগুলোকে কার্যকরভাবে এগিয়ে নেব। পাশাপাশি এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে তা আরও গতিশীল ও বিস্তৃত করার জন্য সক্রিয়ভাবে কাজ করব।
চতুর্থত, তরুণ ও নতুন স্বেচ্ছাসেবক সম্পৃক্ততা বাড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থী-কেন্দ্রিক কর্মশালা এবং অনলাইন-অফলাইন হাইব্রিড উদ্যোগ গ্রহণ করব, যাতে নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকে।
পঞ্চমত, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে আমি সক্রিয় ভূমিকা রাখতে চাই। আর্থিক স্বচ্ছতা, নীতিমালা অনুসরণ, কার্যক্রমের যথাযথ নথিবদ্ধকরণ এবং সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার পক্ষে কাজ করব। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান সদস্যপদ প্রক্রিয়াকে আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও ব্যবহারবান্ধব করতে বিকল্প, আধুনিক ও গতিশীল পদক্ষেপ গ্রহণে আগ্রহী।
সবশেষে, আমি বিশ্বাস করি—অভিজ্ঞতা, সম্প্রদায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্বয়ের মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অধ্যায় হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে সেই লক্ষ্য বাস্তবায়নে বিগত বছরগুলির মতোনই আমি দায়বদ্ধতার সঙ্গে কাজ করব।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি উল্লেখ করেছেন, জেলা পর্যায়ে উইকিপিডিয়ার প্রশিক্ষণ কার্যক্রম তরান্বিত করার ক্ষেত্রে কাজ করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে কাজের জন্য উদ্যমী স্বেচ্ছাসেবকের অভাব আছে, সে অভাব কিভাবে পূরণ করা যেতে পারে?--রকি (আলাপ) ১১:৫১, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @ROCKY ভাই, বাস্তব ও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির জন্য ধন্যবাদ। বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমি কিছুটা বিস্তারিতভাবে আমার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে চাই। দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ে উদ্যমী ও ধারাবাহিকভাবে সম্পৃক্ত স্বেচ্ছাসেবকের স্বল্পতা উইকিমিডিয়া বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আমরা একাধিক আঞ্চলিক সম্প্রদায় গড়ে তুললেও সক্রিয় অংশগ্রহণের ঘাটতির কারণে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি।
- এই বাস্তবতায় স্থানীয় নেতৃত্ব বিকাশ ও বিকেন্দ্রীকৃত কাঠামোকে আরও কার্যকর করা জরুরি বলে আমি মনে করি। আমার অভিজ্ঞতায়, নতুন ও আগ্রহী স্বেচ্ছাসেবক তৈরিতে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখে। এ প্রসঙ্গে কুষ্টিয়ায় আয়োজিত উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা একটি উল্লেখযোগ্য উদাহরণ। দুই দিনব্যাপী এই উদ্যোগের মাধ্যমে কুষ্টিয়া ও আশপাশের জেলার শিক্ষার্থী ও নবাগতরা সরাসরি উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। এর ফলে নতুন অংশগ্রহণকারীদের একটি প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে, যা তাদের আগ্রহ ও সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক ইঙ্গিত দেয়। এই অভিজ্ঞতা প্রমাণ করে যে জেলা পর্যায়ে হাতে-কলমে শেখার সুযোগ নবাগত সম্পৃক্ততায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
- এই অভিজ্ঞতার ধারাবাহিকতায় আগামীতে দেশের আরও বিভিন্ন জেলায়—বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে—এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পর্যায়ক্রমে পরিচালনার পরিকল্পনা রয়েছে। আপনি অবগত রয়েছেন যে এ বিষয়ে সমমনা প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা ও পরিকল্পনা শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে উইকিমিডিয়া আন্দোলনের জন্য একটি সুসংগঠিত ও সম্পৃক্ততার সিঁড়ি তৈরি হবে, যা নতুনদের দীর্ঘমেয়াদে সক্রিয় থাকতে সহায়তা করবে।
- সবশেষে, আমি মনে করি মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবকের স্বল্পতা কোনো স্থায়ী সংকট নয়; বরং এটি একটি কাঠামোগত ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ। পরিকল্পিত প্রশিক্ষণ, স্থানীয় নেতৃত্ব গড়ে তোলা, ধারাবাহিক মেন্টরশিপ এবং বিদ্যমান আঞ্চলিক সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করার মাধ্যমে এই সীমাবদ্ধতা ধীরে-ধীরে কাটিয়ে ওঠা সম্ভব। এক্ষেত্রে আমার নিজস্ব সম্প্রদায়ের সাম্প্রতিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বিশ্বাস করি এটি একটি সাময়িক ক্রান্তিকাল, যা অতিক্রম করে আমরা আবারও সম্প্রদায়কে পূর্বের মতো সক্রিয় ও গতিশীল করে তুলতে পারব। এই লক্ষ্য বাস্তবায়নে বরাবরের মতোই আমি দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করে যেতে চাই। ~মহীন (আলাপ) ০৪:২৬, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Moheen ভাই, সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। -- রকি (আলাপ) ১৫:৪৬, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
আপনি দীর্ঘদিন ধরে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে বিভিন্ন মেয়াদে সদস্য ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে অনউইকিতে প্রশাসনিক ভূমিকা রেখেছেন। এই দ্বৈত (অনউইকি ও অফউইকি) দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে আপনার মতে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে কোন কোন ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ও মতামত আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এবং আগামী মেয়াদে নির্বাচিত হলে আপনি সে ক্ষেত্রে কী ধরনের বাস্তব পরিবর্তন আনতে চান? --Delwar (আলাপ) ২৩:৫১, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Delwar ভাই, প্রাসঙ্গিক প্রশ্নের জন্য ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে অনউইকি এবং অফউইকির অভিজ্ঞতা থেকে আমার উপলব্ধি হল- সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে স্বেচ্ছাসেবকদের মতামত কাঠামোবদ্ধভাবে অন্তর্ভুক্ত করা জরুরি।
- প্রথমত, বার্ষিক পরিকল্পনা ও কার্যক্রম নির্ধারণের পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন। বর্তমানে পরিকল্পনা প্রণয়নের সময় সীমিত পরিসরে আলোচনা হলেও জেলা ও প্রকল্পভিত্তিক সক্রিয় অবদানকারীদের মতামত নিয়মিতভাবে প্রতিফলিত হয় না। আগামী মেয়াদে বার্ষিক পরিকল্পনার প্রাথমিক খসড়া পর্যায়েই উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়া, অনলাইন আলোচনাসভা ও লিখিত প্রতিক্রিয়া গ্রহণের ব্যবস্থা চালু করার পক্ষে কাজ করতে চাই। পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক নীতিমালা ও সংবেদনশীল সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি মনে করি। অনউইকিতে প্রশাসক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে আমার উপলব্ধি হয়েছে যে সিদ্ধান্তের যুক্তি ও প্রেক্ষাপট পরিষ্কারভাবে জানানো হলে তা অধিক গ্রহণযোগ্যতা পায়। এ কারণে অফউইকি সিদ্ধান্ত গ্রহণেও নীতিগত পরিবর্তন, আচরণবিধি বা কাঠামোগত সংস্কারের মতো বিষয়ে সম্প্রদায়ভিত্তিক পরামর্শ গ্রহণের একটি নিয়মিত কাঠামো প্রবর্তনের পক্ষে আমি অবস্থান নিতে চাই। একইসাথে কার্যক্রম মূল্যায়নের সময় স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা অনেক সময় আনুষ্ঠানিক প্রতিবেদনে প্রতিফলিত হয় না। তবে কার্যক্রম-পরবর্তী মূল্যায়ন ফর্ম, উন্মুক্ত আলোচনা এবং সংক্ষিপ্ত ফিডব্যাক সেশনের মাধ্যমে এই অভিজ্ঞতাগুলোকে সিদ্ধান্ত গ্রহণের তথ্যভিত্তি হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিতে চাই।
- নতুন নেতৃত্ব বিকাশ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি প্রয়োজন। অনউইকি অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে নতুনদের ধাপে ধাপে দায়িত্ব দেওয়া হলে তারা দীর্ঘমেয়াদে নেতৃত্বের জন্য প্রস্তুত হয়। তাই নির্বাহী পরিষদের অধীনে উপকমিটি, ওয়ার্কিং গ্রুপ ও প্রকল্পভিত্তিক দলে জেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকদের যুক্ত করার সুযোগ বাড়ানোর পক্ষে আমি কাজ করতে চাই।
- সবশেষে, আমি বিশ্বাস করি অনউইকি ও অফউইকি অভিজ্ঞতার সমন্বয় সংগঠনের জন্য একটি বড় শক্তি হতে পারে, যদি তা অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণে রূপ দেওয়া যায়। আগামী মেয়াদে পরিকল্পনা প্রণয়ন, নীতিগত সিদ্ধান্ত, কার্যক্রম মূল্যায়ন ও নেতৃত্ব বিকাশে স্বেচ্ছাসেবকদের মতামত আরও কাঠামোবদ্ধভাবে অন্তর্ভুক্ত করার জন্য বাস্তব ও পরীক্ষিত পরিবর্তন আনার লক্ষ্যে আমি কাজ করার ইচ্ছা আছে। ~মহীন (আলাপ) ০৪:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Moheen সবিস্তারে উত্তর দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। Delwar (আলাপ) ১২:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি দেলোয়ার হোসেন পেশাগত জীবনে একজন সাংবাদিক। ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া প্রকল্পসমূহে নিয়মিত অবদান রেখে চলেছি ভিজ্যুয়াল কনটেন্ট ডেভেলপমেন্ট, ওপেন নলেজ ও কমিউনিটি আউটরিচ আমার প্রধান আগ্রহের ক্ষেত্র। ডিজিটাল মিডিয়া ও সহযোগিতামূলক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মে অভিজ্ঞতার মাধ্যমে আমি মুক্ত তথ্যপ্রাপ্তি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে কমিউনিটিকে ক্ষমতায়িত করতে কাজ করে যাচ্ছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি প্রায় ১০ বছর ধরে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। অনলাইনে বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১ হাজার নিবন্ধ সৃষ্টির পাশাপাশি ও ১৭ হাজার+ সম্পাদনা, উইকিমিডিয়া কমন্সে মুক্ত লাইসেন্সে ভিজ্যুয়াল কনটেন্ট আপলোড, উইকিউপাত্তে তথ্য সংযোজন এবং উইকিভ্রমণের ভ্রমণবিষয়ক নিবন্ধ উন্নয়নের মাধ্যমে নিয়মিত অবদান রেখে চলেছি। পাশাপাশি আউটরিচ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে উইকিমিডিয়া আন্দোলনের নীতিগত ও সাংগঠনিক আলোচনাতেও যুক্ত থেকেছি।
অফলাইনে ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া আন্দোলনকে জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি, কর্মশালা ও উইকি আড্ডায় অংশগ্রহণ ও আয়োজন করেছি এবং করে যাচ্ছি। আমি ‘চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের’ প্রতিষ্ঠাতা, যা উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়ের উদ্যোগ হিসেবে কাজ করে। কোভিড পরবর্তী দীর্ঘদিন বাংলা সম্প্রদায়ে বন্ধ থাকা অফলাইন উইকিপিডিয়া কর্মশালা আমার সম্প্রদায়ের উদ্যোগে পুনরায় চালু হয়েছে এবং একসঙ্গে দুটি কর্মশালা সম্প্রতি সম্পন্ন হয়েছে। পেশাগতভাবে সাংবাদিক হওয়ায় উইকি বিষয়ে সাক্ষাতকার, উইকি কর্মসূচির সংবাদ প্রকাশের পাশাপাশি, নির্ভরযোগ্য উৎস, তথ্য যাচাই এবং গণমাধ্যমে উইকিপিডিয়ার সঠিক ব্যবহার নিয়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রেখে যাচ্ছি। পূর্বে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করলেও, একজন সক্রিয় সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমে ধারাবাহিকভাবে যুক্ত থেকেছি।
এছাড়াও বর্তমানে চলমান উইকিপিডিয়া স্কলার কর্মসূচিতে আমি অনলাইন ও অফলাইন উভয় কার্যক্রমে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছি। বিশেষভাবে ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন স্কুলের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ, বাছাইকৃত নিবন্ধ সম্পাদনা ও মানোন্নয়নে সহায়তা প্রদান, এবং কর্মসূচির জন্য প্রশ্ন প্রণয়ণে অংশগ্রহণ উল্লেখযোগ্য।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে কয়েকটি কৌশলগত বিষয়ে কাজ করতে চাই।
প্রথমত, নতুন সম্পাদক ও স্বেচ্ছাসেবক তৈরির জন্য একটি কার্যকর অনবোর্ডিং ও মেন্টরশিপ কাঠামো গড়ে তুলতে চাই, বিশেষ করে শিক্ষার্থী ও জেলা-ভিত্তিক কমিউনিটিগুলোর উপর গুরুত্ব দিয়ে। দ্বিতীয়ত, সাংবাদিকতা ও একাডেমিক ক্ষেত্রের সঙ্গে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পগুলোর সংযোগ বাড়িয়ে নির্ভরযোগ্য ও উৎসভিত্তিক কনটেন্ট সমৃদ্ধ করার উদ্যোগ নিতে চাই। তৃতীয়ত, উইকিমিডিয়া কমন্সে বাংলাদেশের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও সমসাময়িক বাস্তবতার ভিজ্যুয়াল ডকুমেন্টেশন বাড়াতে নিয়মিত ফটো-ক্যাম্পেইন, প্রশিক্ষণ ও আউটরিচ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই।
এছাড়া সংগঠনের অভ্যন্তরীণ যোগাযোগ, ডকুমেন্টেশন ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তুলতে নির্বাহী পরিষদের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করতে আগ্রহী।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]ভিজ্যুয়াল ডকুমেন্টেশন বাড়াতে নিয়মিত ফটো-ক্যাম্পেইন, প্রশিক্ষণ ও আউটরিচ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখতে চেয়েছেন, সেটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা যদি সংক্ষেপে বর্ণনা করতেন বুঝতে সুবিধা হতো। আর ফ্রিডম অব প্যানারোমার কারণে ফটোয়াক বাস্তবায়ন আগের মত আর সহজ নেই সেক্ষেত্রে ফটো-ক্যাম্পেইনগুলো সফল করতে তা কিভাবে পরিচালিত হতে পারে বা আপনার পরিকল্পনা কি?--রকি (আলাপ) ১১:৫২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয়, রকি ভাই, প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। ভিজ্যুয়াল ডকুমেন্টেশন সম্প্রসারণে আমি সংবাদমাধ্যম ও সাংবাদিকতার অভিজ্ঞতাকে কার্যকরভাবে যুক্ত করতে চাই।
- প্রথমত, নিউজরুম-ভিত্তিক ভিজ্যুয়াল আউটরিচ মডেল চালু করা যেতে পারে। সাংবাদিক ও ফটোসাংবাদিকরা প্রতিদিন যে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিষয়গুলো কভার করেন-সেগুলোর একটি অংশ মুক্ত লাইসেন্সে ডকুমেন্টেশনের জন্য উৎসাহিত করা হলে নিয়মিত ও প্রাসঙ্গিক ভিজ্যুয়াল কনটেন্ট যোগ করা সম্ভব। এতে ফ্রিডম অব প্যানোরামা সীমাবদ্ধতার বাইরে থাকা মানুষ, ঘটনা ও সামাজিক বাস্তবতার ডকুমেন্টেশন বাড়বে।
- দ্বিতীয়ত, জার্নালিজম-টু-কমন্স প্রশিক্ষণ ও গাইডলাইন তৈরি করা যেতে পারে। এতে সাংবাদিকদের জন্য স্পষ্টভাবে তুলে ধরা হবে-কোন ধরনের ছবি বা ভিডিও কীভাবে মুক্ত লাইসেন্সে ব্যবহারযোগ্য, কীভাবে ব্যক্তিগত অনুমতি, নৈতিকতা ও লাইসেন্সিং মেনে কনটেন্ট শেয়ার করা যায়। এ ধরনের প্রশিক্ষণ অনলাইন ও অফলাইনে আয়োজন করা সম্ভব।
- তৃতীয়ত, সংবাদভিত্তিক থিম্যাটিক ফটো-ক্যাম্পেইন বাস্তবায়ন করা যেতে পারে-যেমন: গ্রামীণ জীবন, শ্রম ও পেশা, শিক্ষা, জলবায়ু, সংস্কৃতি বা সমসাময়িক সামাজিক পরিবর্তন। এসব থিম সাংবাদিকদের কাজের ক্ষেত্রের সঙ্গেও স্বাভাবিকভাবে সংযুক্ত, ফলে অংশগ্রহণ ও মান-দুটিই বাড়বে।
- সবশেষে, ফ্রিডম অব প্যানোরামা সীমাবদ্ধতাকে মাথায় রেখে স্থাপনা-কেন্দ্রিক ফটোয়াকের পরিবর্তে স্টোরি-ড্রিভেন ও মানুষ-কেন্দ্রিক ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে গুরুত্ব দিলে সাংবাদিকতা ও উইকিমিডিয়া আন্দোলনের মধ্যে একটি টেকসই সংযোগ তৈরি করা সম্ভব বলে আমি মনে করি।--Delwar (আলাপ) ২৩:৪১, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Delwar ভাই, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ১৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি মো. জিল্লুর রহমান। একজন সক্রিয় উইকিমিডিয়ান হিসেবে দীর্ঘদিন ধরে উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে নিবন্ধ লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিভিন্ন প্রতিযোগিতা ও সম্প্রদায়ের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত আছি। নতুন সম্পাদকদের সহায়তা করা এবং বাংলা ভাষায় মানসম্মত ও নির্ভরযোগ্য মুক্ত জ্ঞান সমৃদ্ধ করার কাজে নিয়মিতভাবে অংশগ্রহণ করেছি।
উইকিমিডিয়ার অনলাইন এবং অফলাইন কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে সংগঠনের কাজের ধরন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। দলগতভাবে কাজ করা, স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখা এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মত বিষয়গুলো যে একটি শক্তিশালী সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ, তা আমি এই পথচলায় উপলব্ধি করেছি।
এই অভিজ্ঞতা ও আগ্রহ থেকেই উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সংগঠনের কার্যক্রম ও কমিউনিটির সঙ্গে আরও দায়িত্বশীলভাবে যুক্ত থাকতে পারি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি দীর্ঘ ৯ বছর ধরে উইকিমিডিয়া আন্দোলনের অনলাইন ও অফলাইন উভয় পর্যায়ে বিভিন্ন ভূমিকা ও দায়িত্বে যুক্ত আছি।
উইকিমিডিয়া বাংলাদেশ সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ হিসেবে আমি বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর অনুষ্ঠান বিন্যাস উপদলের সদস্য হিসেবে কাজ করেছি। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত গ্লাম উইকি সম্মেলন ২০২৩-এর অনুষ্ঠান বিন্যাস দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি। বর্তমানে, ২০২৪ সালের জানুয়ারি থেকে “বছরের সেরা ছবি” প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছি।
আন্তর্জাতিক ও বিষয়ভিত্তিক প্রকল্পে নেতৃত্ব ও পরিচালনামূলক ভূমিকায় আমার অংশগ্রহণ রয়েছে। আমি বর্তমানে উইকি ভালোবাসে রমজান প্রকল্পের আন্তর্জাতিক দলের প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি, উইকিপিডিয়া এশিয়ান মাস ব্যবহারকারী দল এবং গ্লাম ব্যবহারকারী দল, উভয়েরই পরিচালনা পরিষদের (Steering Committee) সদস্য হিসেবে যুক্ত আছি।
শিক্ষা খাতে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে আমার সম্পৃক্ততা শুরু হয় ২০২০ সালের আগস্ট মাসে। সে সময় থেকে আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের এডুকেশন টিমের সঙ্গে একজন এডুউইকি আউটরিচ সহযোগী (নিউজলেটার প্রকাশক) হিসেবে কাজ করে আসছি। এই কাজটি পর্যায়ক্রমে উইকিপিডিয়া ও শিক্ষা ব্যবহারকারী দল এবং বর্তমানে এডুউইকি হাব–এর আওতায় পরিচালিত হচ্ছে।
এর আগে, ২০২০ সালে আমি উইকি লাভস ফোকলোর–এর আন্তর্জাতিক দলের সদস্য হিসেবে কাজ করেছি, যেখানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোর ওপর বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়েছিল। এ ছাড়া, ২০২০ সালে উইকি লাভস আর্থ বাংলাদেশ এবং উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ কার্যক্রমেও আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রেক্ষাপটে আমি আন্দোলনের কৌশল নির্ধারণ ও সুপারিশ প্রক্রিয়ায় একজন সদস্য এবং অন্যতম সমন্বয়কারী হিসেবে ভূমিকা পালন করেছি। পাশাপাশি নিয়মিতভাবে উইকিমিডিয়া ব্লগ ও বিভিন্ন নিউজলেটারে লেখার মাধ্যমে আন্দোলনের কার্যক্রম ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার কাজ করছি।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং দেশের উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে একজন স্বেচ্ছাসেবক হিসেবেই যুক্ত থাকতে চাই, যেভাবে আমি এতদিন যুক্ত ছিলাম। আমার কাছে এই সদস্যতার অর্থ নেতৃত্ব দেওয়া নয়, বরং চলমান কাজগুলোকে বোঝা, সম্প্রদায়ের কথা শোনা এবং যেখানে প্রয়োজন সেখানে সহযোগিতা করা।
অনলাইন ও অফলাইন উভয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমাদের অনেক উদ্যোগ ভালোভাবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শিক্ষা গুলো হারিয়ে যায়। নির্বাহী পরিষদের ভেতরে থেকে এসব অভিজ্ঞতা নথিবদ্ধ রাখা এবং ভবিষ্যৎ কাজের জন্য সহজে ব্যবহারযোগ্য করে তোলার বিষয়ে মনোযোগ দিব এবং প্রয়োজন পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব।
এছাড়া নতুন ও বিদ্যমান স্বেচ্ছাসেবকদের একসাথে যুক্ত থাকা, এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে আরও সহজ ও মানবিক করা জরুরি। অনেকেই আগ্রহ নিয়ে যুক্ত হন, কিন্তু সঠিক দিকনির্দেশনা বা পারস্পরিক যোগাযোগের অভাবে সক্রিয় থাকতে পারেন না। এই বাস্তবতাটি মাথায় রেখে সম্প্রদায়ের ভেতরে যোগাযোগ ও সহায়তার ধরণ কীভাবে আরও কার্যকর হতে পারে সে বিষয়ে কাজ করার চেষ্টা করব।
সংযুক্ত আরব আমিরাতের উইকিমিডিয়ান ব্যবহারকারী দলসহ একাধিক ব্যবহারকারী দলের সঙ্গে আন্তঃসহযোগিতামূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনা থেকে যে ধারণা ও সম্ভাবনা উঠে এসেছে, সেগুলো বাস্তবসম্মতভাবে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রয়োজন অনুযায়ী সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের চেষ্টা করব।
সব মিলিয়ে, নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার আগ্রহকে আমি একটি দায়িত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখি। এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সাধারণ বা অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া এবং তার জবাবদিহি নিশ্চিত করা। একই সঙ্গে আমি এটিকে শেখা ও বোঝার একটি চলমান প্রক্রিয়া হিসেবেও দেখি। কারণ, নির্বাহী পরিষদের কাজ কার্যকর হয় তখনই, যখন সম্প্রদায়ের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশার সঙ্গে সিদ্ধান্তের মিল থাকে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই একজন স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাহী পরিষদের কাজে অর্থপূর্ণভাবে যুক্ত থাকা সম্ভব বলে আমি বিশ্বাস করি।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি উল্লেখ করেছেন, নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার আপনার কাছে কোনো প্রতিশ্রুতির জায়গা নয়, বরং আপনি শিখতে ও বুঝতে চান। কিন্তু চ্যাপ্টারের সর্বোচ্চ নীতি নির্ধারনী জায়গা হচ্ছে নির্বাহী পরিষদ, যার কাজই হচ্ছে সম্প্রদায়ের আশা-প্রত্যাশা বা প্রতিশ্রুতির বাস্তবায়ন। সেক্ষেত্রে নির্বাচিত হলে কিভাবে একজন ইসি সদস্য হিসেবে নিজের সফলতা পরিমাপ করবেন?--রকি (আলাপ) ১১:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় রকি ভাই, নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার আগ্রহকে আমি একটি দায়িত্বপূর্ণ ও নীতিনির্ধারণী ভূমিকা হিসেবে দেখি। এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্তের পেছনের যুক্তি স্পষ্ট করা এবং তার বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা।
- একজন নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নিজের সফলতা আমি কয়েকটি স্পষ্ট সূচকের মাধ্যমে পরিমাপ করব।
- প্রথমত, নির্বাহী পরিষদের আলোচনায় সম্প্রদায়ের মতামত, উদ্বেগ ও বাস্তব অভিজ্ঞতাগুলো যথাযথভাবে উপস্থাপিত হয়েছে কি না এবং সেগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে কি না এবং সে বিষয়ে আমি কার্যকর ভূমিকা রাখতে পেরেছি কি না।
- দ্বিতীয়ত, নির্বাহী পরিষদের গৃহীত সিদ্ধান্ত, তার অগ্রগতি এবং সীমাবদ্ধতা সম্প্রদায়ের কাছে কতটা স্বচ্ছভাবে উপস্থাপিত হয়েছে এবং এই স্বচ্ছতা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে কতটা দায়বদ্ধ ছিলাম। এটিও আমার কাছে গুরুত্বপূর্ণ মানদণ্ড।
- তৃতীয়ত, নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি কি কেবল সভা ও নথিতে সীমাবদ্ধ ছিলাম, নাকি সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের প্রশ্ন, প্রস্তাব ও মতভিন্নতাগুলোকে গঠনমূলকভাবে আলোচনায় আনতে পেরেছি। এটাও আমার সফলতার অংশ।
- সবশেষে, মেয়াদ শেষে সম্প্রদায় যদি বলতে পারে যে আমি একজন দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং উপস্থিত নির্বাহী পরিষদের সদস্য ছিলাম, যার সিদ্ধান্ত ও ভূমিকা বোঝা যেত এবং যার কাছে প্রশ্ন করা যেত। তাহলেই আমি আমার কাজকে সার্থক মনে করব। জনি (আলাপ) ১৩:২১, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- জনি ভাই, আপনার উত্তরের জন্য ধন্যবাদ ও শুভকামনা। -- রকি (আলাপ) ১৫:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রিয় জিল্লুর রহমান ভাই, আপনি আপনার বক্তব্যে নির্বাহী পরিষদে যুক্ত হওয়াকে একটি “শেখা ও বোঝার চলমান প্রক্রিয়া” হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু নির্বাহী পরিষদ মূলত নীতিনির্ধারণ, কৌশল নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের একটি দায়িত্বশীল কাঠামো। এই বাস্তবতায়, নির্বাচিত হলে কোন কোন ক্ষেত্রে আপনি নিজেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত মনে করেন, এবং কোন ক্ষেত্রে শেখার প্রয়োজন থাকলে তা কীভাবে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত না করে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করবেন?--Delwar (আলাপ) ২৩:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় দেলোয়ার ভাই, নির্বাহী পরিষদকে আমি শেখার জায়গা হিসেবে নয়, বরং একটি দায়িত্বশীল নীতিনির্ধারণী কাঠামো হিসেবেই দেখি। তবে বাস্তবতা হলো, এই ধরনের কাঠামোতে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখা ও বোঝা একটি চলমান প্রক্রিয়া হিসেবেই থাকে। বিষয়টি শেখা বনাম সিদ্ধান্ত নয়, বরং শেখার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া।
- নির্বাচিত হলে কিছু ক্ষেত্রে আমি নিজেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত মনে করি। এর মধ্যে রয়েছে, সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম ও প্রকল্প মূল্যায়ন, আন্তর্জাতিক উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সমন্বয়, ব্যবহারকারী দল ও সহযোগী কাঠামোর বাস্তব অভিজ্ঞতার আলোকে কৌশলগত আলোচনা, এবং স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখা। এসব ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা এবং চলমান সম্পৃক্ততা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে আমি মনে করি।
- একই সঙ্গে আমি সচেতন যে কিছু ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনার নির্দিষ্ট দিক, আইনি বা প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়ায় আরও গভীরভাবে বোঝার প্রয়োজন থাকতে পারে। তবে সেই শেখা কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণকে বিলম্বিত বা দুর্বল করার জন্য নয়। এ ধরনের ক্ষেত্রে আমি বিদ্যমান নীতিমালা, প্রাসঙ্গিক নথি, এবং নির্বাহী পরিষদের অভিজ্ঞ সদস্যদের সঙ্গে পরামর্শের মাধ্যমে দ্রুত ও দায়িত্বশীলভাবে নিজেকে প্রস্তুত রাখার পক্ষে।
- আমার কাছে ভারসাম্যটা এখানেই, যেখানে আমি প্রস্তুত, সেখানে দায়িত্ব নিই, আর যেখানে শেখার প্রয়োজন, সেখানে প্রক্রিয়াকে সম্মান রেখে তথ্যভিত্তিক ও পরামর্শনির্ভরভাবে এগোই। এই দৃষ্টিভঙ্গিই নির্বাহী পরিষদের কাজকে শক্তিশালী করে, দুর্বল নয়।
- সব মিলিয়ে, নির্বাহী পরিষদে যুক্ত হওয়াকে আমি শেখার অজুহাত হিসেবে নয়, বরং দায়িত্ব পালনের জন্য নিজেকে ক্রমাগত প্রস্তুত রাখার একটি বাস্তব ও প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবেই দেখি। জনি (আলাপ) ০১:২৭, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @ZI Jony উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। Delwar (আলাপ) ১২:৫০, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি মো. তাহমিদ হোসেন এবং ২০১৭ সাল থেকে আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত আছি। বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে যাত্রা শুরু করলেও দ্রুতই অন্যান্য প্রকল্পসমূহে অবদান রাখতে শুরু করি আমি। বৈশ্বিক সব প্রকল্প মিলিয়ে আমার সম্পাদনাসংখ্যা ৩৫ লাখেরও বেশি। অফলাইনে আমি বেশ কয়েকবছর যাবৎ নিয়মিত নানা আয়োজনে অংশগ্রহণ করছি এবং বর্তমানে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
অনলাইনে আমি ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত নানা উইকিমিডিয়া প্রকল্প মোট ৩৫ লাখেরও বেশি সম্পাদনা করেছি। উইকিঅভিধানে আমি দুইটি বট পরিচালনা করেছি যার মাধ্যমে অনেক ভুক্তি তৈরি করা হয়েছে এবং ভুক্তির কাঠামো ঠিক করা হয়েছে। লিঙ্গুয়া লিবেরা এবং অন্যান্য টুলস ব্যবহার করে আমি উইকিমিডিয়া কমন্সে ৭৭০০+ উচ্চারণের অডিও রেকর্ড করেছি যা উইকিঅভিধানে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, অনেকগুলো প্রতিযোগিতায় আমি পর্যালোচক হিসেবে কাজ করেছি।
অফলাইনেও আমি বেশ কয়েকবছর যাবৎ যুক্ত আছি এবং রাজশাহীতে নানা ইভেন্ট আয়োজন করে আসছি। ২০২৪-এর ডিসেম্বর থেকে আমি রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি।
এছাড়াও আমি গ্ল্যাম প্রকল্পের অধীনে রাজশাহীর বিভিন্ন লাইব্রেরি বই ডিজিটাইজেশনের কাজ করছি এবং খুব শীঘ্রই জাদুঘর ও ফিল্ম আর্কাইভে কাজ শুরু করব। গ্ল্যাম প্রকল্পের অধীনে আমি ৮০টিরও অধিক বই স্ক্যান করেছি যার মোট পৃষ্ঠা সংখ্যা ২২ হাজারেরও বেশি। এই বইগুলো এখন উইকিমিডিয়া কমন্সে এবং উইকিসংকলনে উপলব্ধ এবং আরও বই দ্রুতই আপলোড করা হবে।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে আমি সবাইকে সাথে নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে চাই। এ লক্ষ্যে আমি উইকিমিডিয়ায় আরও নতুন সদস্য আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের এবং আর্থিক স্বচ্ছলতা অর্জনের উপরে গুরুত্বারোপ করব।
আমি এখন গ্ল্যাম প্রকল্প নিয়ে কাজ করছি এবং নির্বাহী পরিষদের সদস্য হিসেবে সারাদেশে গ্ল্যামের কার্যক্রম সম্প্রসারণের প্রতি গুরুত্বারোপ করব। কারণ আমি মনে করি গ্ল্যাম বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সংরক্ষণে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এছাড়াও, উইকিমিডিয়া বাংলাদেশকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সমাজের নীতিনির্ধারণী পর্যায়ের ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগের প্রতি গুরুত্বারোপ করব যেন উইকিমিডিয়া বাংলাদেশের লবিং করার ক্ষমতা (Lobbying power) বাড়ে এবং বাংলাদেশে বিনামূল্যের ও উন্মুক্ত শিক্ষার প্রচার ও প্রসারে (যা উইকিমিডিয়া বাংলাদেশের একটি লক্ষ্য) সংগঠনটি আরও ভালো ভূমিকা রাখতে পারে।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনি উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন কোন উদ্যোগ নিবেন কি? সেরকম কোন উদ্যোগের পরিকল্পনা থাকলে সেগুলো সম্পর্কে সংক্ষেপে জানতে চাই।
উইকিমিডিয়ায় নতুন সদস্য আনতে কি উদ্যোগ নেয়া যেতে পারে বলে করেন এবং আর্থিক স্বচ্ছলতা অর্জনের জন্য কি পদক্ষেপ নিবেন?
সমাজের নীতিনির্ধারণী পর্যায় কাজ করা বা গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগের উন্নতির জন্য আপনি কি ধরণের উদ্যোগ গ্রহণ করতে চান বা আপনার পরিকল্পনা কি?
- @ROCKY ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তুলতে বর্তমান কার্যকর উদ্যোগসমূহ চালু রাখার পাশাপাশি কিছু নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা আমার রয়েছে।
- আমি সংগঠনের মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব দেব। এর অংশ হিসেবে নানা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আউটরিচ কার্যক্রম, কর্মশালা ও পরিচিতিমূলক সেশন আয়োজনের মাধ্যমে তরুণদের উইকিমিডিয়ার সাথে যুক্ত করার উদ্যোগ নেয়া যেতে পারে। বিশেষ করে গবেষণা, ইতিহাস, সংস্কৃতি, প্রযুক্তি ও গণযোগাযোগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টার্গেট করে একটি কাঠামোবদ্ধ মেম্বারশিপ ও মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা যেতে পারে, যাতে নতুন সদস্যরা দীর্ঘমেয়াদে সক্রিয় থাকেন। পাশাপাশি, তাদের লিডারশিপ ট্রেইনিং দেওয়া প্রয়োজন যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশে এমনকি আন্তর্জাতিক পর্যায়েও উইকিমিডিয়া আন্দোলনে নেতৃত্ব দিতে পারে।
- আর্থিক স্বচ্ছলতা অর্জনের ক্ষেত্রে সংগঠনের অর্থ সংগ্রহের উৎস বহুমুখীকরণের উপর জোর দেওয়া জরুরি বলে আমি মনে করি। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের অর্থের উৎস হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাপোর্ট ফান্ড/গ্রান্ট এবং উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের বার্ষিক ফি। কিন্তু আমরা জানি সামগ্রিক উইকিমিডিয়া আন্দোলন চলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া অনুদানের উপর ভিত্তি করে। কিন্তু বাংলাদেশে অনুদান সংগ্রহের ব্যাপারে উইকিমিডিয়া বাংলাদেশ এখন পর্যন্ত বড় পরিসরে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই।
- আমার পরিকল্পনা হলো, দেশব্যাপী অনুদান সংগ্রহের জন্য প্রচারণা চালানো এবং অনুদান প্রদান প্রক্রিয়া সহজীকরণ করা। পাশাপাশি, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থা এবং শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক ফাউন্ডেশন সাথে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা যেন তাদের অনুদান বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অংশ তারা উইকিমিডিয়া বাংলাদেশকে প্রদান করে। পাশাপাশি, গ্ল্যাম প্রকল্প, প্রশিক্ষণ কার্যক্রম ও গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে প্রজেক্ট-ভিত্তিক ফান্ডিং সংগ্রহ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের আস্থা বৃদ্ধি করা সম্ভব। একটি শক্তিশালী ফান্ডরেইজিং ও পার্টনারশিপ কমিটি গঠন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
- আমি শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও আর্কাইভিং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিডিয়া ব্যক্তিদের সাথে নিয়মিত সংলাপ ও মতবিনিময় সভা আয়োজন করার প্রতি গুরুত্বপূর্ণ দেবো। এর মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশের লক্ষ্য, কার্যক্রম ও বিনামূল্যের জ্ঞান প্রসারে এর ভূমিকা তুলে ধরা সম্ভব হবে। এতে সংগঠনের লবিং সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নীতিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হবে।
- সামগ্রিকভাবে, পরিকল্পিত মানবসম্পদ উন্নয়ন, টেকসই অর্থায়ন কাঠামো এবং কার্যকর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও দীর্ঘমেয়াদি প্রভাবসম্পন্ন সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য আমি কাজ করতে চাই। –– তাহমিদ (আলাপ) ১৩:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Tahmid, বিস্তারিত ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ, আগামীর জন্য শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ২২:১৭, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি একজন সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলা টাইপোগ্রাফি বিশেষজ্ঞ। ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত আছি এবং ২০২৪-২৫ মেয়াদে আমি সংস্থাটির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি ওপেন সোর্স এবং ওপেন নলেজ মুভমেন্টের একজন একনিষ্ঠ সমর্থক। মুক্ত লাইসেন্সে আমার তৈরি করা ফন্ট বাংলা উইকিপিডিয়ার ইন্টারফেসে যুক্ত হয়েছে। ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার বিকাশ এবং মুক্ত জ্ঞান প্রসারে আমি কাজ করে যাচ্ছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নে কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানোর জন্য কি উদ্যোগ গ্রহণ করা উচিত বলে করেন? যদি নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত না হোন তাহলে যে টুলগুলো তৈরিতে কাজ করেছেন সেটি কি চলমান থাকবে বা চ্যাপ্টারকে সেগুলো কি হস্তান্তর করবেন? -- রকি (আলাপ) ১১:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রিয় @রকি ভাই, আপনার গভীর ও বাস্তবভিত্তিক প্রশ্নের জন্য ধন্যবাদ। শুরুতেই উত্তর দিতে দেরীর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
- প্রথম প্রশ্নে জানতে চেয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়নে কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানোর জন্য উদ্যোগ কি কি হতে পারে। এ বিষয়ে আমি আমার ভাবনাগুলো সংক্ষেপে তুলে ধরছি।
- পরিকল্পনা ও কার্যকরণের ফ্রেমওয়ার্ক তৈরি: উইকিমিডিয়া বাংলাদেশের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে বার্ষিক ও বহুবার্ষিক রোডম্যাপে নিয়ে, প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস (যেমন Notion, Trello বা Asana) ব্যবহার করে প্রতিটি কার্যক্রমের মাইলস্টোন নির্ধারণ করা যেতে পারে। ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এটি ব্যাপক ভূমিকা রাখতে পারে। এছাড়া আমার অভিজ্ঞতায় দেখেছি ব্যক্তিগত কাজের চাপে সাংগঠনিক কাজ পিছিয়ে যাওয়া, একজনের ভাগে বেশি কাজ পড়ে যাওয়া, বা একজন ব্যস্ত হলে তার কাজ আরেকজনের তুলে নেয়ার কার্যকর ব্যবস্থা না থাকা, এমন নানা সমস্যার সম্মুখিন হতে হয় আমাদের । এগুলো মনিটর করতে টুলস (যেমন: Asana বা Trello) ব্যবহার করে ওয়ার্কলোড মনিটর, টাস্ক ডিস্ট্রিবিউশন এবং নোটিফিকেশনের ব্যবস্থা চালু করা যায়। ব্যস্ততা জানানোর জন্য সেল্ফ-রিপোর্টিং ফিচার যোগ করা যায়, এবং তার কাজগুলো অন্য কেউ সময়মতো তুলে নিতে পারে সে ব্যবস্থা (Redundancy Plan) করা যায়। মাইলস্টোন-ভিত্তিক রোডম্যাপের জন্য Gantt চার্ট বা Shared Calendar টুলস (যেমন: ClickUp বা Hive) ব্যবহার করে সবাইকে সিঙ্ক রাখা যায়। টুলগুলোর নন প্রফিট/কমিউনিটি লাইসেন্সের সুবিধা নিতে পারি আমরা এখানে।
- কারিগরি ও অন্যান দক্ষতা বৃদ্ধি: সদস্য ও স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি কর্মশালা (যেমন AI টুলস, অটোমেশন, প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুল) আয়োজন ও পাশাপাশি সফট স্কিল (টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, টিমওয়ার্ক ইত্যাদি) বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে এগুলোই কার্যকর টিমওয়ার্ক নিশ্চিত করে।
- মূল্যায়ন ও ফিডব্যাক লুপ: প্রতিটি প্রোজেক্ট শেষে KPI-ভিত্তিক মূল্যায়ন এবং সদস্যদের ফিডব্যাক সংগ্রহ করে পরিকল্পনা ধারাবাহিকভাবে উন্নত করা জরুরি বলে মনে করি।
- দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলতে চাই, যদি আমি নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত নাও হই, যেসব টুল (যেমন গ্র্যান্ট ম্যানেজমেন্ট সহায়ক টুল) তৈরিতে আমি যুক্ত ছিলাম, সেগুলো অবশ্যই চলমান থাকবে। এগুলো উইকিমিডিয়া বাংলাদেশের জন্য তৈরি, এবং আমি সম্পূর্ণভাবে চ্যাপ্টারের কাছে হস্তান্তর করবো। কোড ও ডকুমেন্টেশন ওপেন সোর্স হিসেবে (যেমন GitHub-এ) সংরক্ষণ করা হবে, যাতে অন্য সদস্যরা সহজে মেইনটেইন করতে পারেন। সাধারণ সদস্য হিসেবেও এসব উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখা আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি। Potasiyam (আলাপ) ১৮:১৪, ১১ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @Potasiyam উত্তরের জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ১০:৩৬, ১২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। বাংলা উইকিপিডিয়ায় মূল অবদান থাকলেও কমন্স, মেটা, বাংলা উইকিঅভিধান, ইংরেজি উইকিপিডিয়াতেও অবদান আছে ২০১০ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে। কম্পিউটারের সাথে আমার সখ্য থেকেই শেষ পর্যন্ত প্রযুক্তির পেশায় নিয়োজিত এবং উইকিপিডিয়ার মতো প্রাযুক্তিক উৎকর্ষে অবদান রাখার জন্য অগ্রসর।
বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি আমি এর প্রচার এবং প্রসারেও কাজ করে থাকি। অগ্রণী হয়ে বিভিন্ন আলোকচিত্র, অডিও ফাইল, দলিলাদি ইত্যাদি সংগ্রহ করেছি এবং কমন্সে উন্মুক্ত লাইসেন্সে তা প্রকাশও করেছি। অতি সম্প্রতি একটা দুর্লভ পুঁথি, একজন বিশেষজ্ঞের সহায়তায়, আমি কমন্সে উন্মুক্ত লাইসেন্সে আপলোড করেছি। এছাড়াও ব্লগে, উইকিপিডিয়ার প্রচারে অবদান রাখার চেষ্টা করে থাকি।
দীর্ঘদিন উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন সাময়িকী "উইকিবার্তা" সম্পাদনা করেছি। আমি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, এবং নির্বাহী পরিষদেও সক্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]ত্রুটিপূর্ণ মনোনয়ন
[সম্পাদনা]সুপ্রিয় ব্যবহারকারী:Mayeenul Islam, উইকিমিডিয়া বাংলাদেশের চলমান নির্বাহী পরিষদের নির্বাচনে প্রার্থিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু লক্ষ্য করেছি, আপনি যথাযথ নিয়মে মনোনয়ন পাতা প্রকাশ করেনি। নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬ পাতার "প্রার্থী হোন" অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা ছিল, "আপনার পূর্ণ নাম লিখুন (বাংলায়)"। আপনি তা না করে ইংরেজি নামে মনোনয়ন পাতা তৈরি করেছেন। পাতা তৈরির পরেও লক্ষ্য করেননি আপনার মনোনয়নপত্রের তথ্যছকে "| বাংলা নাম =" অংশে ইংরেজি নাম দেখা যাচ্ছে! এমনকি আপনি প্রার্থী তালিকায় আপনার মনোনয়ন পাতা যোগ করেননি (পরে যোগ করে দেওয়া হয়েছে)।
অনুগ্রহ করে আপনার মনোনয়ন পাতাটি বাংলা নামে স্থানান্তর করে তথ্যছক সংশোধন করুন!
নির্বাচন কমিটির পক্ষে, MS Sakib (আলাপ) ১৮:০৫, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @MS Sakib কৃতজ্ঞতা। আমারই ভুল হয়েছে। ঢাকার বাইরে আনস্ট্যাবল ইন্টারনেট দিয়ে কাজ করছিলাম। তাই একটু তাড়াহুড়া ছিলো। আরেকটা বিষয়: পাতা শুরু করার জন্য যে বক্সটা ছিলো, সেখানে label না থাকায় placeholder-এর লেখা কিন্তু ফিল্ডের ভ্যালুতে হারিয়ে যায় ( https://prnt.sc/Aw_uE5A2VMuC )। তখন ভুল করলেও ধরার উপায় থাকে না। তবে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। আশা করছি এখন সঠিক নামস্থানে দিয়েছি। আবারও ধন্যবাদ, সমস্যাটি অবগত করবার জন্য। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২৩:১৮, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Mayeenul Islam, সংশোধনের জন্য ধন্যবাদ ও শুভকামনা। MS Sakib (আলাপ) ২৩:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- ধন্যবাদ আপনাকেও। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২৩:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Mayeenul Islam, সংশোধনের জন্য ধন্যবাদ ও শুভকামনা। MS Sakib (আলাপ) ২৩:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
আপনি পূর্বেও একাধিক মেয়াদে নির্বাহী পরিষদে ছিলেন, এখন আপনাকে যদি পূর্বের অভিজ্ঞতার আলোকে সামগ্রিকভাবে নির্বাহী পরিষদের কোন একটা সমালোচনা করতে বলি বা নির্বাহী পরিষদের নির্দিষ্ট কোন একটি সংস্কৃতির উন্নতি বা পরিবর্তন করার বিষয় আসলে কোনটি সবার আগে করতে চান?--রকি (আলাপ) ১২:০২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- সভার নির্ধারিত সময়কে শ্রদ্ধা করার বিষয়টি আমলে নিতে চাই, ইনশাআল্লাহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @Mayeenul Islam, ধন্যবাদ ও শুভকামনা ভাই। -- রকি (আলাপ) ২২:২০, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি শাকিল হোসেন, ২০১৯ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে অবদান রাখা শুরু করি এবং পরবর্তীতে অন্যান্য সহপ্রকল্পেও অবদান রেখেছি। আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক ও গোপনকারী। এছাড়াও আমি বৈশ্বিক উইকিমিডিয়া স্টুয়ার্ড, বাংলা উইকিবইয়ের প্রশাসক এবং উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দলের সদস্য। স্টুয়ার্ড নির্বাচিত হওয়ার পূর্বে আমি বৈশ্বিক প্রশাসক ও ন্যায়পাল কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক সর্বশেষ অনুমোদিত ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়ক ও বাংলা উইকিসংযোগ দলের সিওটি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]মূল ফাউন্ডেশন থেকে অনুদানের আইনী ও অন্যান্য জটিলতা নিরসনে আপনার পরিকল্পনা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বর্তমানে ফাউন্ডেশন থেকে অনুদান গ্রহণে কোন জটিলতা নেই, তবে আমাদের দেশের কিছু আইনি বাধ্যবাধকতা বা জটিলতা আছে, যার জন্য আমরা ক্ষেত্র বিশেষে চ্যালেঞ্জের সম্মুখীন হই।--রকি (আলাপ) ১২:০৩, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমার জানামতে বর্তমানে আমাদের তহবিল প্রাতিষ্ঠানিকভাবে দেশে আনার জন্য আমাদের যথেষ্ঠ অনুমোদন নেই। ব্যক্তিগতভাবে আনার সময়ও মাঝেমধ্যেই বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ তৈরি হয়, আমিও সাম্প্রতিক সময়ে এইধরণের একটা সমস্যা ফেইস করেছি, যা আপনি জানেন। উইকিমিডিয়া বাংলাদেশের কলেরব বৃদ্ধির সাথে সাথে আমাদের তহবিল ব্যবহারের পরিমানও বেড়েছে এবং বর্তমানে আমাদের স্টাফও রয়েছে। বিদ্যমান প্রক্রিয়া চালিয়ে গেলে, ভবিষ্যতে আমরা হয়তো বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে পারি। আমার পরিকল্পনা হলো যতোটা দ্রুত সম্ভব প্রাতিষ্ঠানিকভাবে তহবিল দেশে আনার প্রক্রিয়া শুরু করা, এবং এইকাজে দক্ষ কনসালটেন্সি ফার্মের পরামর্শ নেওয়া ও তাদেরকে সাহায্য করা। সরকার সাম্প্রতিক সময়ে এনজিও ব্যুরোর অনুমতি ও অনুদান গ্ৰহণ প্রক্রিয়া পূর্বের চেয়ে সহজ করেছে, সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমরা এই সুযোগটি কাজে লাগাতে পারি। -- MdsShakil (আলাপ) ১২:২২, ১ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @MdsShakil, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ২৩:৩৩, ১ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও আন্তর্জাতিক উইকি আন্দোলনের বেশ কিছু কমিটি এবং উপ-কমিটিতে দায়িত্ব পালন করেছি। বাংলা কম্পিউটিং জনপ্রিয়করণ আন্দোলনে কর্মী হিসেবে, বাংলাদেশের লিনাক্স সম্প্রদায়ে নেতৃস্থানে কাজ করেছি। এসকল দায়িত্ব পালনকালে সম্মুখ সারির কর্মঅভিজ্ঞতা, উইকি-আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা, প্রাতিষ্ঠানিক ও আইনী জ্ঞান এবং জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক সঞ্চিত হয়েছে। নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে অর্জিত জ্ঞান এবং আস্থা কাজে লাগিয়ে সংগঠনের কাজ অতীতেও এগিয়ে নিয়ে এসেছি এবং এর ধারাবাহিকতায় ভবিষ্যেতেও এগিয়ে নিতে পারব বলে আশা করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি ৭টি মেয়াদে (২০১২-২০২৫) নির্বাহী পরিষদ সদস্য, তন্মধ্যে ৩ মেয়াদে সভাপতি (২০১৮-১৯, ২০২২-২৩, ২০২৪-২৫) হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কর্মকালে আমি সংগঠনের নীতি-নির্ধারণ, কর্মপরিকল্পনা, কর্মবাস্তবায়ন, কর্মবাস্তবায়নের তত্ত্বাবধান,নথিকরণ, আন্তসংগঠন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, উইকিমিডিয়া বাংলাদেশের প্রকাশনাসমূহের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ কার্যক্রমের তত্ত্বাবধান করেছি। এর পাশাপাশি ৫টি আন্তর্জাতিক সম্মেলনে উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি।
অতীতের ১২ বছরে (২০১২-২০২৩) মিটআপ, ওয়ার্কশপ, সম্মেলনসহ ছোট-বড় ৩৫-এর অধিক ইভেন্টের আয়োজক-সম্বন্বয়ক হিসেবে কাজ করেছি। সেগুলো বাদেও শুধু বিগত ২ বছরে (২০২৪-২৫) পালন করা দায়িত্বের মধ্যে শীর্ষ তিনটি কার্যক্রম -
- বাংলা উইকিসম্মেলন ২০২৪ - মূখ্য আয়োজক
- বাংলার প্রেমে উইকি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এবং ২০২৫ - ধারণা উন্নয়নকারী এবং আয়োজক (২ বছরে যোগ হওয়া ছবির সংখ্যা ৩,৭২১)
- উইকি লিডার্স ট্রেনিং ২০২৫ - আয়োজক ও প্রশিক্ষক
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
বিগত নির্বাচনের ইশতিহারে আমার অন্যতম অঙ্গীকার ছিল অর্থায়নের প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ করা। নানাবিধ প্রয়াসের ফলে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে।
উইকিমিডিয়া বাংলাদেশ তথা বাংলাদেশে উইকিমিডিয়ার উন্নয়ন ও সম্প্রসারণে অর্থায়ন গুরুত্বপূর্ণ ধাপ হলেও শেষ কথা নয়। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশ একটি বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। উইকিমিডিয়া বাংলাদেশকে টেকসই পন্থায় এগিয়ে নিতে হলে প্রয়োজন প্রয়োজন দৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং দক্ষ ব্যবস্থাপনা। কার্যক্রমের পরিধি বাড়ার সাথে সাথে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যাবশ্যক।
সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবাই উইকিমিডিয়া আন্দোলনের প্রাণ। অপরদিকে বাস্তবতা হচ্ছে ১০০% স্বেচ্ছাশ্রমে কোন প্রতিষ্ঠানকে বড় প্রতিষ্ঠানে রূপান্তর করা দুসাধ্য। আবার প্রতিষ্ঠানের সম্প্রারণ করতে গিয়ে এর স্বেচ্ছাসেবার দর্শন বিচ্যুতি ঘটার আশংকাও অমূলক নয়। এখানে যত্নের সাথে ভারসাম্য রক্ষা করা অত্যাবশ্যক। যুৎসই নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে এই ভারসাম্য রক্ষা করা সম্ভব। সেইসাথে প্রাতিষ্ঠানিক জ্ঞান ও অভিজ্ঞতা প্রবাহের (organizational knowledge and experience transfer) প্রতিবন্ধকতা দূরীকরণে বিশেষ মনোযোগ দিলে টেকসইভাবে প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত হবে বলে আমি বিশ্বাস করি।
নির্বাচিত হলে আমার অতীতের ১৪ বছরের সঞ্চিত প্রাতিষ্ঠানিক জ্ঞান ও অভিজ্ঞতা কাজ লাগিয়ে আগামী দুই বছর অন্যান্য নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিশেষভাবে এই বিষয়গুলিতে মনোযোগী হতে ইচ্ছুক।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]আপনার অতীত অভিজ্ঞতার আলোকে দীর্ঘ মেয়াদী কোন পরিকল্পনা নেয়ার পরিকল্পনা আপনার আছে কি? থাকলে সেটার বাস্তবায়ন কিভাবে করবেন?--রকি (আলাপ) ১২:০৫, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
আপনি দীর্ঘ সময় ধরে নির্বাহী পরিষদে এবং একাধিক মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ নেতৃত্বকালীন সময়ে উইকিমিডিয়া বাংলাদেশে যেমনিভাবে কাঠামোগত ও কর্মসূচি বাস্তবায়নে বেশ অগ্রগতি হয়েছে তেমনিভাবে ব্যবস্থাপনায় সীমাবদ্ধতাগুলো এখনো রয়ে গেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করবেন কি? এবং আগামী মেয়াদে নির্বাচিত হলে এসব কাটিয়ে উঠতে পূর্বের পদ্ধতির বাইরে নতুন কী ধরনের বাস্তবিক পরিকল্পনা গ্রহণ করবেন? --Delwar (আলাপ) ২৩:৩২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @রকি এবং @Delwar ভাই, আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনাদের দুইজনের প্রশ্ন দু’টি পরিকল্পনা সম্পর্কিত এবং অনেকাংশেই সম্পর্কিত, তাই আলাদা করে উত্তর না দিয়ে একসাথে উত্তর দিচ্ছি।
- আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বসমূহের মধ্যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা তত্ত্ব (Three-Tier Management Theory) একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এর মূল কথা হল, একটি ভাল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা একটি তিন স্তরের পিরামিডের মত, যার শীর্ষে থাকে শীর্ষস্তরীয় ব্যবস্থাপনা দল যারা মূলত কৌশলগত দিকনির্দেশনা (Strategic direction) নিয়ে কাজ করে, মধ্যম স্তরের ব্যবস্থাপনায় থাকে পরিকল্পনা বাস্তবায়ন করার কৌশল ব্যবস্থাপনা দল (Tactical direction) এবং নিচের দিকে থাকে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং ব্যবস্থাপনা দল (Operational team). উইকিমিডিয়া বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকাঠামোতে বর্তমানে এই বিভাগগুলো এইরকম সুসজ্জিত নয়। অর্থাৎ যিনি বা যারা কাজ করেন তারা এর প্রায় সবকাজই করেন। ফলে এখানে কর্মভারোর সুষমভাবে বন্টিত হয় না। যেহেতু অপারেশনাল কাজ খুব বেশি দৃশ্যমান থাকে তাই এই কাজের অবদানে যত মূল্যায়ন পাওয়া যায়, স্ট্রাটেজি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মত নিভৃত কাজ নিয়ে যারা সময় ব্যয় করেন তাদের কাজের মূল্যায়ন সেভাবে হয় না। তাই মধ্যম এবং নিচের কাজ নিয়েই কাজের লোক বেশি পাওয়া যায়। সবাই সব কাজ করতে গেলে সময় ব্যবস্থাপনাও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের সকলেরই সময় সীমাবদ্ধ। তাই অতীতে বেশি কাজ অপারেশন লেভেলেই হয়েছে।
- দ্বিতীয়ত দৃশ্যমান কার্যক্রমই সংগঠনের প্রাণ। সেইসাথে আমাদের আগের মডেলে আমরা বিভিন্ন ইভেন্ট ভিত্তিক অর্থায়ন পেয়েছি। তাই পরিকল্পনার কলেবর আমাদের ইভেন্ট ভিত্তিকই বা বার্ষিক ভিত্তিতে ছিল। যার মাধ্যমে সংগঠন সচল ছিল। আর সেইসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপারটিও ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মত ব্যাপার ছিল।
- আমার নিজের ব্যক্তিগত দর্শন হল এক লাফে মগডালে ওঠার চাইতে গতি ধীর হলেও ধাপে ধাপে (slow and steady) অগ্রগতি টেকসই কৌশল। এই অগ্রগতিতের ধারায় ধাপে ধাপে ইভেন্ট ভিত্তিকভাবে আমরা এগিয়েছি, যা আমাদের ভাল একটি পোর্টফোলিও গড়তে সাহায্য় করেছে এবং সেই ট্র্যাক রেকর্ডে আমরা এখন সমতল (flat-level) ব্যবস্থাপনা মডেল থেকে তিন স্তরের ব্যবস্থাপনা মডেলের দিকে অগ্রসর হচ্ছি। তাতে করে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে যারা কাজ করবেন, মাথা ঘামাবেন তাদের আর দৈনন্দিন কার্যক্রম (day-to-day operation) নিয়ে ব্যস্ত থাকার প্রয়োজন হবে না।
- উইকিমিডিয়া বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা (১০ বছর বা ততোধিক) এবং মধ্যম-মেয়াদী পরিকল্পনা (৩ এর বেশি, ১০ এর কম বছর) থাকতে পারে। বর্তমানে PEST (Politics, Economics, Society & Technology) অতি-দ্রুত পরিবর্তনশীলতার মধ্য নিয়ে যাচ্ছে। তাই আমার মনে হচ্ছে, বাস্তবিক পরিস্থিতিতে প্রথমে মধ্যম-মেয়াদী পরিকল্পনার দিকে আগানোই ভাল হবে। এই ক্ষেত্রে ৪ বছর মেয়াদী করতে আমি আগ্রহী। আমাদের ইসি যেহেতু দুই বছর মেয়াদে কাজ করে তাই ২ এর গুণিতক বছরের পরিকল্পনা করলে জবাবদিহিতা নিশ্চিত করা সহজতর হতে পারে।
- মধ্যম-মেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ এখানে নেই, তাই সংক্ষেপে পরিকল্পনার সময় প্রাথমিক কিছু বিষয় যা মাথায় রাখতে হবে তা এখানে উল্লেখ করছি।
- জাতীয় উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্য: বাংলাদেশ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এজেন্ডা (2030 Agenda for Sustainable Development) স্বাক্ষর করেছে ২০২৫ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে জাতীয় উন্নয়ন নীতিমালায় এর প্রতিফলন ঘটছে। এতে ১৭ টি লক্ষমাত্রা (SDG) সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের পরিকল্পনাও এর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। প্রসঙ্গত বর্তমান SDG-এর ৪,৫ এবং ১৬ ধারার বেশ কিছু অংশ আমাদের কাজ তথা উইকিমিডিয়া আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের পরবর্তী ধাপের অনুমোদনের জন্য দরকার হবে।
- উইকিমিডিয়া আন্দোলন কৌশল ২০৩০ এর সাথে সামঞ্জস্য: উইমিডিয়া ফাউন্ডশেন প্রায় চার বছর ধরে আলোচনা করে ১০ সুপারিশের ‘উইকিমিডিয়া আন্দোলন কৌশল ২০৩০’ প্রকাশ করেছে। এই ১০ সুপারিশের সব কয়টি হয়ত এই মুহূর্তে আমাদের কাজ করার স্কোপও নেই, সেভাবে প্রয়োজনও নেই। সেখান থেকে অন্তত ৪-৫টি সুপারিশ আমাদের গাইডলাইন হিসেবে ধরে নিয়ে আমরা পরিকল্পনা সাজাতে পারি। সেগুলোর মধ্যে প্রথম পছন্দে থাকবে- Invest in Skills and Leadership Development; Manage Internal Knowledge; Ensure Equity in Decision-making; Provide for Safety and Inclusion; Evaluate, Iterate, and Adapt.
- যুৎসই KPI নির্ধারণ এবং পর্যবেক্ষণ কাঠামো: পরিকল্পনা ঠিকমত বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সময়মত পরিকল্পনার অভিযোজন করার জন্য যুৎসই কিছু KPI নির্ধারণ করা প্রয়োজন।
- স্বচ্ছ নীতিগত দর্শন: আমরা কী করতে চাই, আমার নীতির সীমারেখা কোথায় সেই বিষয়ে পরিষ্কার ধারনা থাকা পরিকল্পনায় জরুরি বলে মনে করি। অনেকে অনেক কিছু করে বা মাথায় অনেক আইডিয়া আসতে পারে যা হয়ত আমাদের নীতিগত দর্শনের সাথে নাও যেতে পারে। উদাহরণ স্বরূপ ধরা যাক কেউ আইডিয়া দিল উইকিপিডিয়ানদের নিবন্ধ প্রতি আর্থিক সুবিধা দিলে নিবন্ধ সংখ্যা অনেক বাড়তে পারে। সেটা আমাদের স্বেচ্ছাশ্রম নীতির সাথে সাংঘর্ষিক। এইরকম আরো অনেক বিষয় থাকতে পারে। ফলে আমাদের পরিষ্কার থাকা প্রয়োজন আমাদের নীতিগত দর্শন কী, এবং এর সীমারেখা কতদূর হতে পারে।
- এইরকম আরো বিষয় আছে, যা এখানে বলতে গেলে উত্তরের কলেবর আরো বড় হয়ে যাবে। হাই-লেভেল পরিকল্পনার পরের ধাপ রোডম্যাপের পরিকল্পনা। রোডম্যাপের পরিকল্পনায় থাকতে পারে কিভাবে এই চতুর্বার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তার বিস্তারিত পরিকল্পনা। এই ধাপেই কোন ধরণের কাজ কীভাবে করা হবে তার পাশাপাশি কীভাবে দলে ভাগ হয়ে কাজগুলো সম্পন্ন হতে পারে তার পরিকল্পনা থাকতে পারে। এইখানে দলের স্বেচ্ছাসেবকের দায়িত্বের সীমারেখা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থা, রিপোর্টিং স্ট্রাকচার, তথ্য পরিবাহী কাঠামো ইত্যাদি থাকতে পারে।
- রোডম্যাপ পরিষ্কার থাকলে আমরা বাস্তবায়নের পথে হাঁটতে পারব। পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতির নিবিড় পর্যবেক্ষণ এবং তদারকির ভার ইসির উপর ন্যস্ত থাকবে।
- পরিকল্পনা প্রণয়নের ব্যাপার আমার পরামর্শ হল অনধিক তিন সদস্যের একটি খসড়া পরিকল্পনা প্রনয়ণ কমিটি তৈরি করা, যাদের কাজ হবে পরিকল্পনার একটি খসড়া তৈরি। প্রাথমিক খসড়া তৈরির পর সেটা আলোচনার জন্য উত্থাপিত হবে। খসড়ার উপর মন্তব্যের উপর ভিত্তি করে সেটা চূড়ান্ত খসড়ায় পরিণত হবে। চূড়ান্ত খসড়া ইসি সদস্যরা যাচাই করে পাশ করলে সেটা উইকিমিডিয়া বাংলাদেশের আনুষ্ঠানিক চতুর্বাষিক পরিকল্পনায় রূপ নেবে।
- পরিকল্পনার সাথে সাথে প্রয়োজন হবে কর্মভিত্তিক নানা নীতিমালা। সেগুলোও পর্যায়ক্রমে প্রণয়নের কাজ চলমান থাকবে।
- চর্তুবার্ষিক পরিকল্পনাটি খসড়া থেকে চূড়ান্ত রূপ দিতে দুইমাসের মত সময় লাগতে পারে বলে ধারণা করছি।
- মোদ্দাকথা, নির্বাচিত হলে আগামী দুই বছর আমার লক্ষ্য থাকবে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি ৩ স্তরের কার্যকরী ব্যবস্থাপনা পরিকাঠামোতে নিয়ে আসার চেষ্টা করা, যা উইকিমিডিয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করবে বলে আমার বিশ্বাস।
- ধন্যবাদ। -Tarunno (আলাপ) ২৩:৩৪, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @শাবাব ভাই বিস্তর ব্যখ্যার জন্য আপনাকে ধন্যবাদ। Delwar (আলাপ) ১৯:০৫, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
- @শাবাব ভাই, আপনার বিস্তারিত বিশ্লেষণ এবং দূরদর্শি চিন্তাকে সাধুবাদ জানাই। শুভকামনায়, রকি (আলাপ) ২১:১৪, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি সুব্রত রায়। স্বেচ্ছা বিবৃতি প্রদানের ৮ দিন পর ৫৬ বছরে পদার্পণ করবো বলে আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। পেশায় একজন গ্রন্থাগার প্রভাষক। ২০০৮ সাল থেকে বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত রয়েছি। এক পর্যায়ে সর্বাধিক সম্পাদনা, সর্বাধিক নিবন্ধ রচনাসহ অগণিত স্থিরচিত্র কমন্সে আপলোড করেছি। এডিটাথনসহ অন-লাইন কার্যক্রমের পাশাপাশি সাধ্যমত অফ-লাইন কার্যক্রমেও অদ্যাবধি যুক্ত। ২০২২-২০২৩ সময়কালে নির্বাহী পরিষদের সদস্যরূপে যথাসম্ভব স্বীয় চিন্তাধারা, অভিজ্ঞতার মতবিনিময় করে উইকিপিডিয়া কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা করেছি। প্রসঙ্গতঃ সর্বশেষ ২০২৪ সালের ‘নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন কমিটির’ সাধারণ সদস্যের দায়িত্বে ছিলাম। নির্বাচন কমিটির অন্যান্যদের সাথে একত্রে ‘জিরো টলারেন্স নীতি’ প্রয়োগ করে ‘স্বার্থক ও গ্রহণযোগ্য’ নির্বাচন উপহার দিতে পেরেছি বলে আন্তরিকভাবে বিশ্বাস করি। সর্বোপরি, উইকিপিডিয়ায় আমার সম্পৃক্ততাকে জীবনের চতুর্থ অধ্যায় হিসেবে বর্ণনা করি। ব্যক্তিগত ব্যস্ততা সত্ত্বেও সুযোগ-সময় পেলেই উইকিপিডিয়া আন্দোলনকে ছড়িয়ে-ছিটিয়ে দেয়ার প্রয়াস চালাই একান্তই নিষ্কলুষ চিত্তে। এছাড়াও, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হলেও সদা-সর্বদা নিজেকে শুভানুধ্যায়ী হিসেবে নিজের উপস্থিতির কথা জানান দেবো আমৃত্যুকাল।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]সাধারণ সদস্যদের চাওয়া-পাওয়ার দিকগুলো কিভাবে নিরূপণ করবেন? এছাড়া জবাবদিহিতা এবং কার্যক্রমকে গতিশীল করতে আপনি কি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন?--রকি (আলাপ) ১২:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- আপনাকে অজস্র ধন্যবাদ। উইকিমিডিয়া বাংলাদেশের সাংগঠনিক ভিত্তি দৃঢ়করণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আপনার লব্ধ অভিজ্ঞতায় পরিপূর্ণ ছোট্ট অথচ মূল্যবান প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দিচ্ছি:
- (ক) ‘সাধারণ সদস্য’ মূলতঃ সংগঠনের প্রাণ যা অনেকাংশেই হৃৎপিণ্ড সমতুল্য। সাংগঠনিক অনুমোদনক্রমে নিয়মিতভাবে তাঁদের চাহিদা নিরূপণকল্পে নির্দিষ্ট সময়ান্তর জরিপ ও ফলাবর্তন বা ফিডব্যাক সংগ্রহ; ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ চ্যানেল, অন-লাইন মিটিংসহ অফ-লাইনে প্রতি ৩/৬ মাস কিংবা বাৎসরিক সমাবেশের আয়োজন করা যেতে পারে। এরফলে তাঁদের প্রত্যাশা ও প্রাপ্তিতে কতটুকু শূন্যতা বা ফারাক রয়েছে তা জানা যাবে। সর্বোপরি, নেতৃত্ব ও সাধারণ সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থাবোধ, শ্রদ্ধাবোধ বহুলাংশে বৃদ্ধি পাবে; গ্রহণযোগ্যতার সুন্দর-দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হবে এবং ইপ্সিত লক্ষ্য অর্জনে দূর্দান্ত ফলাফল নিয়ে আসবে বলে আন্তরিকভাবে বিশ্বাস করি।
- (খ) ‘ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সাংগঠনিক রূপরেখা প্রণয়ন’ সংগঠনের কার্যক্রমে গতিশীলতার পরিবেশ নিয়ে আসে ও প্রাণসঞ্চার সৃষ্টি করে। এ গতিশীলতা আনয়ণে জবাবদিহিতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। স্বেচ্ছাসেবীনির্ভর এ সংগঠনে বিষয়টির প্রায় সবটুকুই উইকিপিডিয়ার প্রতি ভালোবাসা, দায়বদ্ধতার উপর নির্ভর করে বলে মনে করি। যুগোপযোগী সাংগঠনিক যে-কোন কার্য সম্পাদনে অবশ্যই সুস্পষ্ট দিক-নির্দেশনা থাকতে হবে, দায়িত্ব নির্ধারণ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত(দের) সাথে নিয়মিত যোগাযোগ, বাজেট প্রণয়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল, অগ্রগতি, সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রতিকূলতার দিকগুলো অনলাইনে উন্মুক্ত রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা যায়। এরফলে, সাংগঠনিক কর্মকাণ্ডে প্রাণবন্তঃ পরিবেশ ফিরে আসবে ও ধারাবাহিকতা বজায় থাকবে।
- ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ২১:০২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- @সুব্রত দা, আপনার উত্তরের জন্য ধন্যবাদ, শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ১৫:৫২, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
Syed Muhammad Ishtiak Mahfuz Abdullah
সদস্য নম্বর: WMBD-RM-101
সাধারণ সদস্য
Ishtiak Abdullah
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ। উইকিতে Ishtiak Abdullah নামে সম্পাদনা করে থাকি। উইকিপিডিয়ার সাথে আগে থেকে পরিচিত থাকলেও ২০২১ সাল থেকে সক্রিয়ভাবে উইকিতে সম্পাদনা শুরু করেছি। বাংলা উইকিপিডিয়ায় ১২,০০০+ এবং বৈশ্বিকভাবে ৫০,০০০+ সম্পাদনা করেছি। এ ছাড়াও বাংলা উইকিপিডিয়ায় প্রায় হাজারখানেক নিবন্ধ তৈরি করেছি। আমি অফ-উইকি ও অন-উইকি উভয় ধরনের কার্যক্রমেই প্রচণ্ড সক্রিয়। ব্যক্তিগত জীবনে আমি একজন ছাত্র। বিটিসিএল আইডিয়াল স্কুল হতে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
অফলাইন ও অনলাইন উভয় ধরনের কার্যক্রমেই সক্রিয় থাকায় অনেক অফ-উইকি ও অন-উইকি কার্যক্রমে কিছু ভূমিকা রাখার সৌভাগ্য আমার হয়েছে। অন-উইকিতে আমি বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনে (যেমন: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪) পর্যালোচকের ভূমিকা পালন করেছি। বিভিন্ন এডিটাথন ও প্রতিযোগিতা (যেমন: গণিত এডিটাথন ২০২৪) আয়োজনও করেছি। এ ছাড়া টহলদানেও আমি সক্রিয় থাকি। ২০২৫ সালে টহলদানের পরিসংখ্যান অনুযায়ী আমি বাংলা উইকিপিডিয়ার শীর্ষ নিরীক্ষক। বর্তমানে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের মুখপত্র উইকিপত্রিকার সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছি।
অফ-উইকি কার্যক্রমেও আমি সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকি। ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রতিটি মিটআপ ও কার্যক্রমে আমি অংশ নিয়েছি। বিভিন্ন সময়ে আমি মিটআপ, কর্মশালা, সম্পাদনাসভা প্রভৃতি আয়োজন করেছি (উদাহরণ দেখুন যথাক্রমে এখানে, এখানে এবং এখানে)।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের অধিকাংশই তরুণ বয়সসীমার অন্তর্ভুক্ত। তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমি বিশ্বাস করি, আমি তাদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে সক্ষম। যেহেতু বাংলা উইকিপ্রকল্পগুলোর সম্পাদকদের বিরাট অংশ তরুণ, সেহেতু নির্বাহী পরিষদে তরুণ প্রতিনিধিরা থাকলে তরুণদের সমস্যা, সম্ভাবনা ও চাহিদাগুলো কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। এই ক্ষেত্রে আমি নির্বাহী পরিষদের সামনে তরুণ সম্পাদকদের ভাবনা, প্রত্যাশা, সমস্যা ও বাস্তব অভিজ্ঞতাগুলো দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে তরুণদের জন্য অংশগ্রহণবান্ধবতৈরি করার জন্য আমি সচেষ্ট থাকব।
আঞ্চলিক ও প্রান্তিক পর্যায়ে উইকিমিডিয়া কার্যক্রম বিস্তারেও আমি কাজ করতে চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আউটরিচ প্রোগ্রাম, কর্মশালা ও এডিটাথন আয়োজনের মাধ্যমে নতুন অবদানকারী যুক্ত করা এবং উইকিমিডিয়া আন্দোলনকে ঢাকার বাইরে আরও বিস্তৃত করা আমার লক্ষ্য। নির্বাহী পরিষদে নির্বাচিত হলে আমি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর উইকি-ক্লাব গঠন করতে ও সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে সর্বাত্মক প্রচেষ্টা করবো।
অভ্যন্তরীণ স্বচ্ছতা, জবাবদিহি ও কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে নির্বাহী পরিষদ ও সম্পাদকদের মধ্যে একটি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করবো। উইকিমিডিয়া বাংলাদেশ যেন বিশ্বের শীর্ষ উইকিমিডিয়া চ্যাপ্টারগুলোর একটিতে পরিণত হতে পারে, সে উদ্দেশ্যে আমি সক্রিয়ভাবে কাজ করে যাবো।
সদস্যদের প্রশ্ন
[সম্পাদনা]অভ্যন্তরীণ স্বচ্ছতা, জবাবদিহি ও কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে নির্বাহী পরিষদ ও সম্পাদকদের মধ্যে একটি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করবেন বলছেন, এখানে সম্পাদক বলতে আসলে কাদের বুঝাচ্ছেন? যদি উইকিপিডিয়া সম্পাদকের কথা বুঝিয়ে থাকেন, তাহলে বলতে হয় নির্বাহী পরিষদ বা উইকিমিডিয়া বাংলাদেশ কোন সম্পাদকের কাছে দায়বদ্ধ নয়, তারা চ্যাপ্টারের সদস্যদ বা জেনারেল বডির কাছে দায়বদ্ধ।
আপনি অনেক পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু আমাদের জানার জন্য কি আপনার ২/১টা কাজের উদাহরণ দিতে পারবেন যেখান থেকে আমরা বুঝতে পারবো যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সক্ষমতা আপনার রয়েছে?--রকি (আলাপ) ১২:১৫, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)
- হ্যাঁ, সম্পাদক কথাটি দিয়ে আমি সদস্যই বুঝাতে চেয়েছিলাম এক্ষেত্রে।
- সাম্প্রতিক সময়ে আমি বিভিন্ন অফলাইন প্রোগ্রাম ও অনলাইন এডিটাথনে আয়োজক, সহ-আয়োজক ইত্যাদি ভূমিকায় ছিলাম (৩টি লিঙ্ক উপরে উদাহরণ হিসেবে দেয়াই আছে)।
- আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। Ishtiak Abdullah (আলাপ) ১৮:৫০, ১৭ জানুয়ারি ২০২৬ (বিএসটি)














