বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/শাকিল হোসেন

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

শাকিল হোসেন
শাকিল হোসেন
Shakil Hosen
সদস্য নম্বর: WMBD-RM-097
সাধারণ সদস্য
MdsShakil

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি শাকিল হোসেন, ২০১৯ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে অবদান রাখা শুরু করি এবং পরবর্তীতে অন্যান্য সহপ্রকল্পেও অবদান রেখেছি। আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক ও গোপনকারী। এছাড়াও আমি বৈশ্বিক উইকিমিডিয়া স্টুয়ার্ড, বাংলা উইকিবইয়ের প্রশাসক এবং উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দলের সদস্য। স্টুয়ার্ড নির্বাচিত হওয়ার পূর্বে আমি বৈশ্বিক প্রশাসক ও ন্যায়পাল কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক সর্বশেষ অনুমোদিত ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়ক ও বাংলা উইকিসংযোগ দলের সিওটি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।

উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের সাথে আমি ২০২০ সালের শেষ থেকেই যুক্ত আছি। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা আয়োজন ও পর্যালোচনা, উইকিম্যানিয়া ২০২২ বাংলাদেশ পর্বের মূল আয়োজক দলের সদস্য ছিলাম, ঢাকায় আয়োজিত মিটআপ ও বিভিন্ন সভা‌‌য় অংশগ্রহণ এবং আয়োজনে জড়িত ছিলাম, বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজনে বৃত্তি নির্ধারণী দলের সদস্য ছিলাম। ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় থেকে, আমরা নিয়মিত মিটআপ, সম্পাদনাসভা, যেমন বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ, এবং কর্মশালার আয়োজন করছি; এই‌ কাজগুলোতে আমি অংশ নেওয়ার পাশাপাশি নেতৃত্ব দিয়েছি। চাঁদপুর সম্প্রদায়ের ২০২৫ সালে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলাম। আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্ৰ্যান্টি ছিলাম, এবং ২০২৪ সালে বাংলা উইকিবই ও অভিধানে একটি সফল প্রকল্প পরিচালনা করেছি। ২০২৫ সালে বাংলা উইকিসংযোগ দলের অংশ‌ হিসাবে আমি সরাসরি বাংলা উইকিবইয়ে একটি প্রতিযোগিতা সমন্বয় করেছি এবং দল থেকে আয়োজিত অন্যান প্রতিযোগিতাগুলোতে পর্যালোচক এবং মূল আয়োজক দলের সদস্য হিসাবে ফান্ডিং সহ অন্যান কাজ পরিচালনায় সাহায্য করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে, আমি উইকিমিডিয়া বাংলাদেশের চলমান কাজের গতিবৃদ্ধি এবং মান-উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সম্প্রদায়ের সাথে সহযোগিতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি, উইকিমিডিয়া বাংলাদেশের নিজস্ব ও টেকসই আর্থিক কাঠামো গড়ে তোলা এবং মূল ফাউন্ডেশন থেকে অনুদানের আইনী ও অন্যান জটিলতা নিরসনে কাজ করতে চাই। টেকসই উইকিমিডিয়া সম্প্রদায় তৈরিতে ও উইকিপিডিয়ার পাঠক ও সম্পাদক বৃদ্ধি করতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রম, যেমন কর্মশালা ও সচেতনতামূলক আলোচনাসভা, ডিজাইন এবং আয়োজন করতে চাই।


সদস্যদের প্রশ্ন

[সম্পাদনা]

ROCKY-এর প্রশ্ন

[সম্পাদনা]

মূল ফাউন্ডেশন থেকে অনুদানের আইনী ও অন্যান্য জটিলতা নিরসনে আপনার পরিকল্পনা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বর্তমানে ফাউন্ডেশন থেকে অনুদান গ্রহণে কোন জটিলতা নেই, তবে আমাদের দেশের কিছু আইনি বাধ্যবাধকতা বা জটিলতা আছে, যার জন্য আমরা ক্ষেত্র বিশেষে চ্যালেঞ্জের সম্মুখীন হই।--রকি (আলাপ) ১২:০৩, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমার জানামতে বর্তমানে আমাদের তহবিল প্রাতিষ্ঠানিকভাবে দেশে আনার জন্য আমাদের যথেষ্ঠ অনুমোদন নেই। ব্যক্তিগতভাবে আনার সময়ও মাঝেমধ্যেই বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ তৈরি হয়, আমিও সাম্প্রতিক সময়ে এইধরণের একটা সমস্যা ফেইস করেছি, যা আপনি জানেন। উইকিমিডিয়া বাংলাদেশের কলেরব বৃদ্ধির সাথে সাথে আমাদের তহবিল ব্যবহারের পরিমানও বেড়েছে এবং বর্তমানে আমাদের স্টাফও রয়েছে। বিদ্যমান প্রক্রিয়া চালিয়ে গেলে, ভবিষ্যতে আমরা হয়তো বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে পারি। আমার পরিকল্পনা হলো যতোটা দ্রুত সম্ভব প্রাতিষ্ঠানিকভাবে তহবিল দেশে আনার প্রক্রিয়া শুরু করা, এবং এইকাজে দক্ষ কনসালটেন্সি ফার্মের পরামর্শ নেওয়া ও তাদেরকে সাহায্য করা। সরকার সাম্প্রতিক সময়ে এনজিও ব্যুরোর অনুমতি ও অনুদান গ্ৰহণ প্রক্রিয়া পূর্বের চেয়ে সহজ করেছে, সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমরা এই সুযোগটি কাজে লাগাতে পারি। -- MdsShakil (আলাপ) ১২:২২, ১ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]
@MdsShakil, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ২৩:৩৩, ১ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]