মো. তানবিন ইসলাম সিয়াম Md Tanbin Islam Siyam সদস্য নম্বর: WMBD-RM-039 সাধারণ সদস্য সদস্য Potasiyam
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি একজন সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলা টাইপোগ্রাফি বিশেষজ্ঞ। ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত আছি এবং ২০২৪-২৫ মেয়াদে আমি সংস্থাটির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি ওপেন সোর্স এবং ওপেন নলেজ মুভমেন্টের একজন একনিষ্ঠ সমর্থক। মুক্ত লাইসেন্সে আমার তৈরি করা ফন্ট বাংলা উইকিপিডিয়ার ইন্টারফেসে যুক্ত হয়েছে। ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার বিকাশ এবং মুক্ত জ্ঞান প্রসারে আমি কাজ করে যাচ্ছি।
প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি ২০২৪-২৫ মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। সংস্থার বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ, ইভেন্ট পরিচালনা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় ভূমিকা পালন করেছি। এর আগে সাধারণ সদস্য হিসেবে আমি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মিটআপ ও কর্মশালায় অংশগ্রহণ ও আয়োজনে সহযোগিতা করেছি। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কার্যক্রম যেমন গ্র্যান্ট ম্যানেজমেন্টের সহায়ক কিছু কারিগরি টুল তৈরির কাজ করছি, যা বর্তমানে চলমান রয়েছে।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি উইকিমিডিয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক কর্মকান্ড এগিয়ে নিতে চাই। বিগত মেয়াদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের সাংগঠনিক কাজের কার্যকারিতা বৃদ্ধি করা আমার অন্যতম লক্ষ্য। বিশেষ করে, বর্তমানে শুরু করা কারিগরি টুলগুলোর কাজ সফলভাবে সম্পন্ন করে সেগুলো ব্যবহারের উপযোগী করে তুলতে চাই। ভবিষ্যতে আমার লক্ষ্য হলো সংস্থার সকল কার্যক্রমের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নে কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো। বাংলা উইকিপিডিয়ার কারিগরি উৎকর্ষ সাধন, স্বেচ্ছাসেবকদের কারিগরি সহায়তা এবং মুক্ত জ্ঞানের প্রসারে উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে আমি কার্যকর ভূমিকা পালন করতে চাই।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নে কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানোর জন্য কি উদ্যোগ গ্রহণ করা উচিত বলে করেন? যদি নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত না হোন তাহলে যে টুলগুলো তৈরিতে কাজ করেছেন সেটি কি চলমান থাকবে বা চ্যাপ্টারকে সেগুলো কি হস্তান্তর করবেন? -- রকি (আলাপ) ১১:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
প্রিয় @রকি ভাই, আপনার গভীর ও বাস্তবভিত্তিক প্রশ্নের জন্য ধন্যবাদ। শুরুতেই উত্তর দিতে দেরীর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
প্রথম প্রশ্নে জানতে চেয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়নে কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানোর জন্য উদ্যোগ কি কি হতে পারে। এ বিষয়ে আমি আমার ভাবনাগুলো সংক্ষেপে তুলে ধরছি।
পরিকল্পনা ও কার্যকরণের ফ্রেমওয়ার্ক তৈরি: উইকিমিডিয়া বাংলাদেশের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে বার্ষিক ও বহুবার্ষিক রোডম্যাপে নিয়ে, প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস (যেমন Notion, Trello বা Asana) ব্যবহার করে প্রতিটি কার্যক্রমের মাইলস্টোন নির্ধারণ করা যেতে পারে। ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এটি ব্যাপক ভূমিকা রাখতে পারে। এছাড়া আমার অভিজ্ঞতায় দেখেছি ব্যক্তিগত কাজের চাপে সাংগঠনিক কাজ পিছিয়ে যাওয়া, একজনের ভাগে বেশি কাজ পড়ে যাওয়া, বা একজন ব্যস্ত হলে তার কাজ আরেকজনের তুলে নেয়ার কার্যকর ব্যবস্থা না থাকা, এমন নানা সমস্যার সম্মুখিন হতে হয় আমাদের । এগুলো মনিটর করতে টুলস (যেমন: Asana বা Trello) ব্যবহার করে ওয়ার্কলোড মনিটর, টাস্ক ডিস্ট্রিবিউশন এবং নোটিফিকেশনের ব্যবস্থা চালু করা যায়। ব্যস্ততা জানানোর জন্য সেল্ফ-রিপোর্টিং ফিচার যোগ করা যায়, এবং তার কাজগুলো অন্য কেউ সময়মতো তুলে নিতে পারে সে ব্যবস্থা (Redundancy Plan) করা যায়। মাইলস্টোন-ভিত্তিক রোডম্যাপের জন্য Gantt চার্ট বা Shared Calendar টুলস (যেমন: ClickUp বা Hive) ব্যবহার করে সবাইকে সিঙ্ক রাখা যায়। টুলগুলোর নন প্রফিট/কমিউনিটি লাইসেন্সের সুবিধা নিতে পারি আমরা এখানে।
কারিগরি ও অন্যান দক্ষতা বৃদ্ধি: সদস্য ও স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি কর্মশালা (যেমন AI টুলস, অটোমেশন, প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুল) আয়োজন ও পাশাপাশি সফট স্কিল (টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, টিমওয়ার্ক ইত্যাদি) বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে এগুলোই কার্যকর টিমওয়ার্ক নিশ্চিত করে।
মূল্যায়ন ও ফিডব্যাক লুপ: প্রতিটি প্রোজেক্ট শেষে KPI-ভিত্তিক মূল্যায়ন এবং সদস্যদের ফিডব্যাক সংগ্রহ করে পরিকল্পনা ধারাবাহিকভাবে উন্নত করা জরুরি বলে মনে করি।
দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলতে চাই, যদি আমি নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত নাও হই, যেসব টুল (যেমন গ্র্যান্ট ম্যানেজমেন্ট সহায়ক টুল) তৈরিতে আমি যুক্ত ছিলাম, সেগুলো অবশ্যই চলমান থাকবে। এগুলো উইকিমিডিয়া বাংলাদেশের জন্য তৈরি, এবং আমি সম্পূর্ণভাবে চ্যাপ্টারের কাছে হস্তান্তর করবো। কোড ও ডকুমেন্টেশন ওপেন সোর্স হিসেবে (যেমন GitHub-এ) সংরক্ষণ করা হবে, যাতে অন্য সদস্যরা সহজে মেইনটেইন করতে পারেন। সাধারণ সদস্য হিসেবেও এসব উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখা আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি। Potasiyam (আলাপ) ১৮:১৪, ১১ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]