মঈনুল ইসলাম
মঈনুল ইসলামMayeenul Islam
সদস্য নম্বর:
WMBD-FM-006প্রতিষ্ঠাতা সদস্য
Mayeenul Islam
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। বাংলা উইকিপিডিয়ায় মূল অবদান থাকলেও কমন্স, মেটা, বাংলা উইকিঅভিধান, ইংরেজি উইকিপিডিয়াতেও অবদান আছে ২০১০ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে। কম্পিউটারের সাথে আমার সখ্য থেকেই শেষ পর্যন্ত প্রযুক্তির পেশায় নিয়োজিত এবং উইকিপিডিয়ার মতো প্রাযুক্তিক উৎকর্ষে অবদান রাখার জন্য অগ্রসর।
বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি আমি এর প্রচার এবং প্রসারেও কাজ করে থাকি। অগ্রণী হয়ে বিভিন্ন আলোকচিত্র, অডিও ফাইল, দলিলাদি ইত্যাদি সংগ্রহ করেছি এবং কমন্সে উন্মুক্ত লাইসেন্সে তা প্রকাশও করেছি। অতি সম্প্রতি একটা দুর্লভ পুঁথি, একজন বিশেষজ্ঞের সহায়তায়, আমি কমন্সে উন্মুক্ত লাইসেন্সে আপলোড করেছি। এছাড়াও ব্লগে, উইকিপিডিয়ার প্রচারে অবদান রাখার চেষ্টা করে থাকি।
দীর্ঘদিন উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন সাময়িকী "উইকিবার্তা" সম্পাদনা করেছি। আমি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, এবং নির্বাহী পরিষদেও সক্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আলহ্বামদুলিল্লাহ, উইকিমিডিয়া বাংলাদেশের একজন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠাকালীন যেমন আমার দৃশ্যমান অবদান ছিলো, তেমনি প্রথমদিকে, সংগঠনের নির্বাহী পরিষদেও দায়িত্বশীলতার সাথে অবদান রাখার চেষ্টা করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের কারিগরি দলে সম্পৃক্ত আছি। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন সাময়িকী 'উইকিবার্তা'র শুরু থেকে এর সম্পাদকের দায়িত্ব পালন করেছি বহু বছর।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
প্রথমত, উইকিমিডিয়া আন্দোলনে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত থাকায় উইকিমিডিয়া আন্দোলন তথা উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমের বিভিন্ন আঙ্গিক সম্পর্কে ইনশাআল্লাহ অবগত আছি। তাই খুব স্বাভাবিকভাবে যেকোনো সিদ্ধান্তে শুধুমাত্র তাৎক্ষণিক সমাধানে না গিয়ে অতীতের শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করবো। সব সময়ই গঠনমূলক সমালোচনার চেষ্টা করেছি, তাই দলের স্বার্থেই দলের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দলগতভাবে সঠিক সিদ্ধান্তের দিকে ধাবিত হতে চেষ্টা করবো। উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমকে আরো সুসংহত আর ফলপ্রসু করতে, বিশেষ করে তরুণ নের্তৃত্বকে আরো নিয়মতান্ত্রিক, ধৈর্য্যশীল, সুসংহত (সংগঠিত), ইতিবাচক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সামগ্রিক (holistic) দৃষ্টিভঙ্গি ধারণ করে নের্তৃত্বে অনুপ্রাণিত ও প্রেষিত করতে চাইবো।
সুপ্রিয় ব্যবহারকারী:Mayeenul Islam, উইকিমিডিয়া বাংলাদেশের চলমান নির্বাহী পরিষদের নির্বাচনে প্রার্থিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু লক্ষ্য করেছি, আপনি যথাযথ নিয়মে মনোনয়ন পাতা প্রকাশ করেনি। নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬ পাতার "প্রার্থী হোন" অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা ছিল, "আপনার পূর্ণ নাম লিখুন (বাংলায়)"। আপনি তা না করে ইংরেজি নামে মনোনয়ন পাতা তৈরি করেছেন। পাতা তৈরির পরেও লক্ষ্য করেননি আপনার মনোনয়নপত্রের তথ্যছকে "| বাংলা নাম =" অংশে ইংরেজি নাম দেখা যাচ্ছে! এমনকি আপনি প্রার্থী তালিকায় আপনার মনোনয়ন পাতা যোগ করেননি (পরে যোগ করে দেওয়া হয়েছে)।
অনুগ্রহ করে আপনার মনোনয়ন পাতাটি বাংলা নামে স্থানান্তর করে তথ্যছক সংশোধন করুন!
নির্বাচন কমিটির পক্ষে, MS Sakib (আলাপ) ১৮:০৫, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
- @MS Sakib কৃতজ্ঞতা। আমারই ভুল হয়েছে। ঢাকার বাইরে আনস্ট্যাবল ইন্টারনেট দিয়ে কাজ করছিলাম। তাই একটু তাড়াহুড়া ছিলো। আরেকটা বিষয়: পাতা শুরু করার জন্য যে বক্সটা ছিলো, সেখানে label না থাকায় placeholder-এর লেখা কিন্তু ফিল্ডের ভ্যালুতে হারিয়ে যায় ( https://prnt.sc/Aw_uE5A2VMuC )। তখন ভুল করলেও ধরার উপায় থাকে না। তবে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। আশা করছি এখন সঠিক নামস্থানে দিয়েছি। আবারও ধন্যবাদ, সমস্যাটি অবগত করবার জন্য। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২৩:১৮, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
- @Mayeenul Islam, সংশোধনের জন্য ধন্যবাদ ও শুভকামনা। MS Sakib (আলাপ) ২৩:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
- ধন্যবাদ আপনাকেও। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২৩:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
আপনি পূর্বেও একাধিক মেয়াদে নির্বাহী পরিষদে ছিলেন, এখন আপনাকে যদি পূর্বের অভিজ্ঞতার আলোকে সামগ্রিকভাবে নির্বাহী পরিষদের কোন একটা সমালোচনা করতে বলি বা নির্বাহী পরিষদের নির্দিষ্ট কোন একটি সংস্কৃতির উন্নতি বা পরিবর্তন করার বিষয় আসলে কোনটি সবার আগে করতে চান?--রকি (আলাপ) ১২:০২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
- সভার নির্ধারিত সময়কে শ্রদ্ধা করার বিষয়টি আমলে নিতে চাই, ইনশাআল্লাহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
- @Mayeenul Islam, ধন্যবাদ ও শুভকামনা ভাই। -- রকি (আলাপ) ২২:২০, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]