বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/দোলন প্রভা

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

দোলন প্রভা
দোলন প্রভা
Dolon Prova
সদস্য নম্বর: WMBD-RM-082
সাধারণ সদস্য
Dolon Prova

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি দোলন প্রভা। উইকিমিডিয়া আন্দোলনে যুক্ত হয়েছি ২০১৬ সালে। অনলাইনে বিভিন্ন এডিটাথনের যুক্ত থেকে নিবন্ধ তৈরি করেছি। আমার অবদানের তালিকার মধ্যে আছে উদ্ভিদ, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, স্বাদুপানির মাছ, নারী, স্বাস্থ বিষয়ক নিবন্ধ। ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের সমন্বয়কের দায়িত্ব পালন করছি, উইকিবার্তার সম্পাদনার কাজ করছি, উইকিনন্দিনীর দায়িত্ব পালন করছি।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।

আমি গত ৯ বছরের ধরে উইকিমিডিয়া আন্দলনের সাথে যুক্ত আছি। নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সমৃদ্ধির জন্য অবদান রেখেছি। আমি বাংলাদেশী উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে, নেপালি এবং ভারতীয় বহুভাষিক এবং বহু-সাংস্কৃতিক উইকিমিডিয়ানদের সাথে সহযোগিতামূলক কাজ করেছি। বাংলাদেশ, ভারত ও নেপালের ভাষা যেমন, সাঁওতালি উইকিপিডিয়া, অসমীয়া উইকিপিডিয়া, নেপালি উইকিপিডিয়া, ডোটেলি উইকিপিডিয়ার সাথে সহযোগিতামুলক কাজ করেছি।

আমি 'ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়'-এর সমন্বয়কারী এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের সম্প্রদায় থেকে উইকিমিডিয়া আন্দোলনে নতুনদের যুক্ত করতে প্রতিবছর অনলাইন ও অফলাইন কার্যক্রম আয়োজন করে থাকি। মিটআপ, ফটোওয়াক, সমাবেশ ও অনলাইন ইভেন্টের আয়োজন করেছি। আমি এডুউইকি ও লাইব্রেরী, মিউজিয়াম নিয়ে কাজ করছি। এজন্য দিনাজপুর, নেত্রকোনায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন কার্যক্রম পরিচালনা করেছি।

'উইকিনন্দিনী' নামে নারী উইকিপিডিয়ানদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরিতে অবদান রেখেছি। উইকিমিডিয়া আন্দোলনে নারী অবদানকারী যুক্ত করতে ও জেন্ডার গ্যাপ দূর করতে কাজ করছি। অনলাইন মিটআপ, এডিটাথন, কর্মশালার আয়োজন করেছি। এরফলে সহযোগিতামূলক এডিটাথনের আয়োজনে নারী অবদানকারী সরাসরি যুক্ত থেকেছেন। বর্তমানেও নিয়মিত উইকিনন্দিনীর কার্যক্রমে দায়িত্ব পালন করছি।

উইকিমিডিয়া বাংলাদেশের ম্যগাজিন ‘উইকিবার্তা’-এর দায়িত্ব জুলাই ২০২৪ থেকে বর্তমান পর্যন্ত সম্পাদনার দায়িত্ব পালন করছি। বর্তমান মেয়াদে (২০২৪-২৫) নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।

  • ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে অন্য দেশ ও ভাষার সহযোগিতামূলক এডিটাথনের আয়োজন করছি। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব।
  • আঞ্চলিক সম্প্রদায়গুলোর সাথে সহযোগিতামূলক কার্যক্রমে সক্রিয়তা বাড়াব। এজন্য দিবস অনুসারে এডিটাথন, মিটআপ, অফলাইন কর্মশালা আয়োজন করব।
  • বাংলাদেশে শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ কম। ইতিমধ্যে আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছি। শিক্ষা কার্যক্রমটির বিস্তারের জন্য কলেজ পর্যায়ে কর্মশালার আয়োজন করব।
  • প্রান্তিক অঞ্চলের জাদুঘর ডকুমেন্টেশনের জন্য কাজ করব।
  • বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার জন্য নানা ধরনের প্রতিযোগিতা ও এডিটাথনের আয়োজক দলের সাথে কাজ করছি। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব।
  • জেন্ডার গ্যাপ কমানোর জন্য উইকিনন্দিনীর অফলাইন কার্যক্রম বাড়াব। এই প্লাটফর্মে সক্রিয় করার জন্য জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজন করব।


সদস্যদের প্রশ্ন

[সম্পাদনা]

ROCKY-এর প্রশ্ন

[সম্পাদনা]

জেন্ডার গ্যাপ কমানোর জন্য উইকিনন্দিনীর অফলাইন কার্যক্রম বাড়াবেন বলেছেন, সেটা কিভাবে হবে বা নতুন কিছু করার পরিকল্পনা আছে কি আপনার? যদি থাকে ব্যাখ্যা করবেন কি?

আরও উল্লেখ করেছেন, উইকিনন্দিনীর প্লাটফর্মে সক্রিয় করার জন্য জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজন করবেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবেন তা উল্লেখ করলে ভালো হয়। যেহেতু আমাদের স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে, কজটা খুব সহজ বলে মনে হচ্ছে না।--রকি (আলাপ) ১১:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

@ROCKY রকি ভাই, ধন্যবাদ। জেন্ডার গ্যাপ কমানোর জন্য ২০১৯ সাল থেকে ছোট ছোট কিছু কাজ করেছি। ২০১৭ সাল থেকে নিজেও অংশগ্রহণ করছি বিভিন্ন অনলাইন ইভেন্টে। সেইসব অভিজ্ঞতার আলোকেই আমার কিছু পরিকল্পনা আছে।

  • ২০২৪ সাল থেকে নারী উইকিপিডিয়ানদের নিয়ে উইকিনন্দিনী প্লাটফর্ম থেকে অনলাইন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যেহেতু নারী উইকিপিডিয়ান কম তাই চাইলেও অফলাইনে বড় আয়োজন করা কঠিন। তাই উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে যখন অফলাইন ইভেন্টের আয়োজন করা হয় আমি সেখানে উপস্থিত নারী উইকিপিডিয়ানদের নিয়ে টেবিল আড্ডা দিয়ে থাকি। আগামীতে বছরে ১/২টি অফলাইন মিটাআপ করব আশা রাখি।
  • এরমধ্যে উইকিনন্দিনীর অনলাইন কর্মশালার করা হয়েছে ২টি। আগামীতে উইকিনন্দিনীর সদস্যাদের জন্য অফলাইনে কর্মশালার আয়োজন করার আশা আছে। নারী অবদানকারী যারা অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করেন তাদের এই কর্মশালায় অংশগ্রহনে আহ্বান জানানো হবে।
  • উইকিনন্দিনীর প্লাটফর্ম হওয়াতে এখন ৬ জন সক্রিয় নারী উইকিপিডিয়ান নিয়মিত অনলাইন কার্যক্রমে আয়োজনের সাথে যুক্ত আছেন। এছাড়া অফলাইনে নানা ইভেন্টের অংশগ্রহণ করেন। এই সংখ্যা যদিও কম কিন্তু সেটা আগামীতে আমরা আঞ্চলিক সম্প্রদায়ের অবস্থান থেকে অফলাইন কার্যক্রম আয়োজন করব।
  • বছরে একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়। তবে আগামীতে এই এডিটাথন উপলক্ষে অফলাইন আয়োজন করার আশা রাখছি।

জেলাভিত্তিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে উইকিনন্দিনীর পক্ষ থেকে কিছু কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে। যদিও আমাদের স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে এই ব্যাপারে একমত। ২০২৩ সালে একটি জরিপের কার্যক্রম পরিচালনার সময় একটি মহিলা কলেজে মেয়েদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তারপরে ২০২৫ সালে বাংলা উইকিপিডিয়া দিবস পালনের জন্য আরো একটি মহিলা কলেজে কাজ করেছি। সেই অভিজ্ঞতা ও ধারনা থেকে কর্মশালার আয়োজন কলেজে করব। এই ক্ষেত্রে আঞ্চলিক সম্প্রদায়গুলোর সহযোগিতা নিবো। এই কর্মশালার আয়োজন কোন দিবস বা বিশেষ দিন উদযাপন উপলক্ষ্যে করার চেষ্টা করব। প্রান্তিক জায়গাতে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি মনে করি ‘উইকিপিডিয়া সম্পর্কে প্রাথমিক ধারণ দেওয়া’ বিষয় থেকেই কর্মশালার আয়োজন করা উচিত। যেহেতু আমি জেন্ডার গ্যাপ কমানোর জন্য কাজ করতে চাচ্ছি তাই মহিলা কলেজগুলোতে কার্যক্রম পরিচালনা করব। আমি নিবাচিত হলে বা না হলেও জেন্ডার গ্যাপ কমানোর জন্য আমি কাজ চালিয়ে যাব, আশা রাখি। Dolon Prova (আলাপ) ২৩:১৪, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]

@Dolon Prova আপা, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। শুভকামনায়, রকি (আলাপ) ২১:১৫, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]