বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/আর কে হান্নান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

আর কে হান্নান
আর কে হান্নান
R K Hannan
সদস্য নম্বর: WMBD-RM-014
সাধারণ সদস্য
Sufe

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি আর কে হান্নান। বয়স ৩৫। ২০১১ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় অবদান শুরুর মাধ্যমে উইকি কমিউনিটিতে যুক্ত। ঢাকা ও ঢাকার বাইরে কর্মশালা ও অন্যান্য অনুষ্ঠানাদি পরিচালনার অভিজ্ঞতা আছে। অফলাইনে অনুষ্ঠিত একাধিক মিটআপ, এডিটাথন, ফটোওয়াক ও প্রচারণা অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী হিসেবে সক্রিয়।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।

২০১৫ সাল হতে উইকিমিডিয়া বাংলাদেশের আনুষ্ঠানিক সদস্য। ২০১৫-১৮ মেয়াদে সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর, প্লানিং অ্যান্ড আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করেছি। গত মেয়াদে(২০২৪-২০২৫) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। ২০২৪ সালে অনুষ্ঠিত বাংলা উইকি সম্মেলন'২৪ এ কার্য পরিচালন উপদলের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছি। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশ'র আনুষ্ঠানিক অফিস নেয়ার উদ্যোগের সক্রিয় ভূমিকা পালন করেছি।

এছাড়া অন-উইকি ও কমন্সে আমার অবদান রয়েছে।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।

স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে কিভাবে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে আগ্রহী। বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে উইকিপিডিয়া কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী। এছাড়া, তথ্যের উন্মুক্ত প্রবেশাধিকার সহায়তায় উইকি কমন্স, সোর্স ও বই কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে ভূমিকা রাখতে চাই।


সদস্যদের প্রশ্ন

[সম্পাদনা]

ROCKY-এর প্রশ্ন

[সম্পাদনা]

স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে সম্পৃক্ত করতে ঠিক কি ধরণের উদ্যোগ নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন?

এছাড়া আপনি বলেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে উইকিপিডিয়া কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী এবং আরও উল্লেখ করেছেন ২০১৫-১৮ মেয়াদে সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর, প্লানিং অ্যান্ড আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান ইসিতে আছেন, এই সময়ের মধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশাজীবীদের আপনাকে কোন উদ্যোগ নিতে দেখিনি (ভুল বললে ঠিক করে দেয়ার অনুরোধ রইলো), পূর্বে যে কাজে আপনাকে সেভাবে দেয়া যায়নি, ভবিষ্যতে সে কাজের নিশ্চয়তা আমরা কিভাবে পেতে পারি?--রকি (আলাপ) ১১:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

প্রিয় রকি ভাই, আপনার প্রশ্নের জন্য আন্তরিক ধন্যবাদ।
স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে সম্পৃক্ত করতে ঠিক কি ধরণের উদ্যোগ নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জেলা ও উপজেলা ভিত্তিক(প্রাথমিক ও মাধ্যমিক) শিক্ষা স্তরে বইয়ের বিকল্প উইকি।
আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরে, আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করার সময় আমি এই এই কাজ করেছি। পেশাজীবিদের সাথে এই কাজ। আরও বিস্তারিত জানতে আমার ব্যবহারকারী পাতায় দেখুন।
আর, পূর্বে যে কাজে আমাকে সেভাবে দেয়া যায়নি বা দেয়া হয়নি এর জন্য আমি পূর্বের ইসির ব্যার্থতা, দূর্বলতা বা হীনমন্যতাকে দায়ি করবো। ভবিষ্যতে কাজের নিশ্চয়তা দিতে আমাকে নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
পরিশেষে, ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা রইলো। হ্যাপি নিউ ইয়ার। Sufe (আলাপ) ১৭:২৫, ২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]
@Sufe ভাই, বইয়ের বিকল্প কি উইকিপিডিয়া হতে পারে? উইকিবই হয়তোবা বিকল্প হতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই আমরা কবে সে জায়গায় পৌঁছাবো। জেলা ও উপজেলায় প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা স্তরে কিভাবে আমরা উইকিপিডিয়া অন্তর্ভুক্ত করতে পারি সে বিষয়ে যদি ২/১টা উদাহরণ দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি যতটুকু বুঝি, প্রাথমিক বা মাধ্যমিক স্তরগুলোতে এই কাজগুলো করা খুব সহজ কাজ হবে না। প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর মাধ্যমিকের জন্য আছে বিভিন্ন শিক্ষা বোর্ড। সরকারি এসব জায়গায় এমন কাজ করা কতটা কঠিন আমরা সবাই জানি।
আউটরিচ কার্যক্রমের ক্ষেত্রে আপনি কি উদ্যোগ নিয়েছিলেন সেটা জানতে চাচ্ছিলাম। আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেসবে খুব সম্ভব আপনি মূল আয়োজক ছিলেন না। আমি জানতে চাচ্ছিলাম, এমন সব উদ্যোগের কথা যেখানে আপনি মূল উদ্যোগটা আপনি নিয়েছিলেন বা মূল সমন্বয়ের কাজটি আপনি করেছিলেন।
পূর্বে আপনি সেভাবে কাজ না করতে পারার জন্য ইসিকে দায়ী করছেন, আমাদের কি ২/১ টা উদাহরণ দিতে পারবেন যেখানে আপনি কোন একটা কাজ করতে চেয়েছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ইসির ব্যার্থতা, দূর্বলতা বা হীনমন্যতার জন্য করতে পারেননি? আমার স্মৃতিশক্তি যদি ভুল না করে, আমি ইসিতে থাকা অবস্থায় আপনি তেমন কোন কাজের প্রস্তাব দিয়েছেন বলে মনে পড়ছে না।
অন্যদিকে ভবিষ্যতে কাজের নিশ্চয়তার দিতে নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করার কথা বলছেন। আপনি কি মনে করেন কাজের জন্য নেতৃত্বে থাকতেই হবে? গত ২ বছর ধরে আপনি নিজে ইসিতে আছেন অর্থাৎ নেতৃত্বে আছেন। গত ২ বছরেও ইসি ব্যর্থ ছিল সেটা বলতে চাচ্ছেন? তাহলে সেই দায় কি আপনার উপরেও বর্তায় না? নেতৃত্ব বলতে আসলে কি বুঝাতে চাচ্ছেন তা ঠিক বোধগম্য হচ্ছে না।
যাইহোক, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।--রকি (আলাপ) ২৩:২৭, ২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]

Delwar-এর প্রশ্ন

[সম্পাদনা]

আপনি উইকিমিডিয়া বাংলাদেশের সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর ও প্লানিং আউটরিচের দায়িত্ব পালন করেছেন, সাম্প্রতিক মেয়াদে নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং বাংলা উইকি সম্মেলন ২০২৪ ও অফিস স্থাপনের উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন। এসব উল্লেখযোগ্য কার্যক্রম থেকে কোন উদ্যোগগুলো আপনি সবচেয়ে কার্যকর বলে মনে করেন, এবং আগামী মেয়াদে নির্বাহী পরিষদে নির্বাচিত হলে সেই সফল অভিজ্ঞতাগুলোকে কীভাবে বৃহত্তর পরিসরে বা দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান?--Delwar (আলাপ) ০০:১২, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

প্রিয় Delwar ভাই। আপনার প্রশ্নের জন্য আন্তরিক ধন্যবাদ।
এসব উদ্যোগের মধ্যে অফিস স্থাপনের কাজটি ছিলো সব চেয়ে কার্যকর। অফিস হওয়ার পর উইকিমিডিয়া বাংলাদেশ পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রুপ লাভ করেছে যা এতদিন মিসিং ছিলো। অফিসের পর উইকিমিডিয়া বাংলাদেশ দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান ইসির সময়েই কার্যক্রম শুরু হয়ে গেছে। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের বেতনভুক্ত একাধিক কর্মী রয়েছে। ভবিষ্যতে যেনো দীর্ঘ মেয়াদে এই পূর্নতা স্থিতি পায় এই ব্যাপারে আমি কাজ করবো।
পরিশেষে, ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা রইলো। হ্যাপি নিউ ইয়ার। Sufe (আলাপ) ১৭:৩০, ২ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]