আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান ABU SHAIKHE MUHAMMAD ASHIQUR RAHMAN সদস্য নম্বর: WMBD-RM-041 সাধারণ সদস্য Ashiq Shawon
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান (শাওন), দেশ ও ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে ২০১২ সাল হতে বাংলা উইকিতে অবদান রাখার চেষ্টা করছি। পেশাগত জীবনে আমি একজন শিক্ষক; বাংলাদেশ সিভিল সার্ভিসে সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪তম ব্যাচের একজন সদস্য হিসাবে বর্তমানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছি। আমি উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে অফলাইন ও অনলাইনে অবদান রাখার পাশাপাশি উইকিভ্রমণে কয়েক মেয়াদে এবং ২০১৫ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় ও ২০২০ সাল থেকে উইকিঅভিধানে প্রশাসক হিসাবে অবদান রাখছি।
প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি দীর্ঘদিন যাবত উইকিমিডিয়া আন্দলনের সাথে যুক্ত থেকে এর বিভিন্ন প্রকল্প সমৃদ্ধকরণে অবদান রাখছি। প্রস্তাবিত 'সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়'-এর সমন্বয়কারী এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে উইকিমিডিয়া আন্দোলনে নতুনদের যুক্ত করতে অনলাইন ও অফলাইন কার্যক্রম চালাচ্ছি। উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে সম্পাদক হিসাবে অবদান রাখার পাশাপাশি এটিকে সর্বসাধারণে, বিশেষতঃ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করণেও ভূমিকা রেখে যাচ্ছি অফলাইনে।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ও চতুর্থ এসডিজি গোল অর্জনে তরুণ প্রজন্মই সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমি বিশেষভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উইকিমিডিয়া আন্দোলন ছড়িয়ে দেয়ার ব্রত গ্রহণ করবো। একই সাথে উইকিমিডিয়ার পিছিয়ে থাকা প্রকল্পগুলোকে এগিয়ে নিতে বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জনে সচেষ্ট হবো।
আপনি উল্লেখ করেছেন প্রস্তাবিত 'সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়'-এর সমন্বয়কারী এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে উইকিমিডিয়া আন্দোলনে নতুনদের যুক্ত করতে অনলাইন ও অফলাইন কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলেট সম্প্রদায়ের সর্বশেষ কার্যক্রম হয়েছে প্রায় অর্ধ যুগ আগে। সম্প্রদায়ের হয়ে বা ব্যক্তিগতভাবে ঠিক কিভাবে অফলাইনে উইকিমিডিয়া কার্যক্রম এগিয়ে নিয়ে ভূমিকা রাখছেন এবং তার ফলাফল কি সেটা একটু ব্যাখ্যা করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়।
এছাড়া আপনি বলেছেন বিশেষভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উইকিমিডিয়া আন্দোলন ছড়িয়ে দেয়ার ব্রত গ্রহণ করবেন। কিন্তু এজন্য কেন আপনার নির্বাহী পরিষদের সদস্যই হতে হবে তা পরিষ্কার করলে ভালো হয়। আমি যতটুকু বুঝি এ ধরণের কার্যক্রম পরিচালনা বা উদ্যোগ যে কেউ নিতে পারে এবং এজন্য নির্বাহী পরিষদের সদস্য হওয়া আবশ্যক না।--রকি (আলাপ) ১১:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
১. সিলেট সম্প্রদায় যখন কার্যক্রম শুরু করে তখন মূলত আলাদাভাবে কম্যুনিটি বিল্ডআপ করার কথা ভাবা হয়নি, কিংবা তথ্যগত কারণে আমরা এখানে সেই কার্যক্রম শুরু করিনি, বা, করতে পারিনি। পরবর্তিতে আমরা এখানে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করি এবং বর্তমানে সিলেটি নাগরি ভাষার উইকিপিডিয়া চালুরও প্রচেষ্টা নেয়া হয়েছে। সম্প্রদায়ের কাজের জন্য একটিভ সদস্য আবশ্যক - এই কারণেও এটি পিছিয়ে আছে। আশা করছি ভবিষতে এগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।
@Ashiq Shawon ভাই, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে কোন কিছু আয়োজন করলে তা নথিভুক করার অনুরোধ থাকবে। আমরা যতটুকু জানি সিলেটেও বেশ কিছু উইকিপিডিয়ান রয়েছে, এসব কার্যক্রম নজরে আসলে তারাও এতে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে বা আগ্রহী হতে পারে। শুভকামনায়, রকি (আলাপ) ২৩:১৮, ৫ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]
অনেক অনেক ধন্যবাদ, রকি। আসলে আমরা এখানে প্রায় প্রতিবছরই কোনো না-কোনো অনুষ্ঠান আয়োজন করলেও নানাবিধ কারণে তা নথিভূক্ত করা হয় না - বিষয়টি আপনি বুঝতে পেরেছেন বলে কৃতজ্ঞতা স্বীকার করছি। ভবিষ্যতে আমরা এই বিষয়ে সচেতন থাকবো। আবারও ধন্যবাদ। Ashiq Shawon (আলাপ) ১৭:৫১, ৭ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]