নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/নির্দেশিকা ও আচরণবিধি
প্রার্থীতা
[সম্পাদনা]নির্বাহী পরিষদের সদস্য পদে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ ১: মনোনয়নপত্র তৈরি
[সম্পাদনা]- নির্বাচনের মূল পাতায় "প্রার্থী হোন" নামক অনুচ্ছেদে একটি বক্স দেখতে পাবেন।
- বক্সের খালি জায়গায় আপনার পূর্ণ নাম (বাংলায়) লিখুন (যেমন: কলিমদ্দি দফাদার)।
- "মনোনয়ন ফরম পূরণ করুন" বোতামে ক্লিক করুন।
- এটি আপনাকে একটি নতুন পাতায় নিয়ে যাবে, যেখানে কিছু কোড আগে থেকেই লেখা থাকবে।
ধাপ ২: ফরম পূরণ
[সম্পাদনা]নতুন পাতাটি লোড হওয়ার পর আপনি একটি তথ্যছক দেখতে পাবেন। এখানে নিম্নলিখিত তথ্যাদি সতর্কতার সাথে পূরণ করুন:
- বাংলা নাম: এটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে, এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।
- ইংরেজি নাম: আপনার নামের ইংরেজি বানান লিখুন।
- সদস্য নম্বর: আপনার মেম্বারশিপ আইডি (যেমন:
WMBD-XX-XX) লিখুন। - সদস্যের ধরন: আপনি সাধারণ সদস্য হলে "
সাধারণ" এবং প্রতিষ্ঠাতা সদস্য হলে "প্রতিষ্ঠাতা" লিখুন। "সদস্য" অংশটি লিখবেন না। - পূর্বে নিপ সদস্য: আগে কখনো নির্বাহী পরিষদের দায়িত্ব পালন করে থাকলে "হ্যাঁ", অন্যথায় "না" লিখুন।
- ব্যবহারকারী নাম: আপনার উইকি ব্যবহারকারী নাম লিখুন।
- সতর্কতা: নামের শুরুতে
User:বাব্যবহারকারী:লিখবেন না। (যেমন:User:Example-এর বদলে শুধুExampleলিখুন)।
- সতর্কতা: নামের শুরুতে
- ছবি: আপনার ছবির ফাইলের নাম লিখুন।
- সতর্কতা: নামের শুরুতে
File:বাচিত্র:লিখবেন না। (যেমন:Example.pngলিখলেই হবে)।
- সতর্কতা: নামের শুরুতে
- সংক্ষিপ্ত পরিচিতি: নিজের সম্পর্কে বা উইকিমিডিয়া আন্দোলনে আপনার অবদান, আপনার নির্বাচনী ইশতেহার বা পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন।
- উত্তর ১ ও ২: এখানে নির্বাচন কমিটি কর্তৃক প্রদত্ত ২টি পূর্ব-নির্ধারিত প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিন।
বিশেষ দ্রষ্টব্য: মূল ফরম তথা তথ্যছকের শেষে }}-এর পর কোনও পরিবর্তন করবেন না।
- সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর পাতাটি প্রকাশ করুন।
ধাপ ৩: প্রার্থী তালিকায় নাম যুক্ত করা
[সম্পাদনা]আপনার মনোনয়ন পাতাটি তৈরি হয়ে গেলে, সেটি নির্বাচনের প্রার্থী তালিকায় যুক্ত করতে হবে।
- নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী তালিকা/প্রাথমিক পাতায় যান।
- পাতাটি সম্পাদনা করুন।
- সেখানে আপনার মনোনয়ন পাতার নাম নিচের ফরম্যাটে যুক্ত করুন:
- আপনার পাতার নাম যদি "নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/কলিমদ্দি দফাদার" হয়, তবে লিখবেন:
{{:নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/কলিমদ্দি দফাদার}}</div>
- পরিবর্তনটি প্রকাশ করুন।
ধাপ ৪: ভোটারদের প্রশ্নের উত্তর
[সম্পাদনা]নিয়মিত আপনার মনোনয়ন পাতাটি নজরে রাখুন। ভোটারদের প্রশ্নের ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষ্য করুন:
- প্রতিটি প্রার্থীর জন্য আলাদা মনোনয়ন পাতা থাকবে এবং সেখানে প্রশ্নের জন্য আলাদা সেকশন থাকবে।
- ভোটারদের করা প্রশ্নের উত্তর দেওয়া বা না দেওয়া সম্পূর্ণই আপনার (প্রার্থীর) বিবেচনা।
- কোনো নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আপনার আপত্তি থাকলে, তা পাবলিকলি বা ইমেইলের মাধ্যমে (এ উদ্দেশ্যে একটি আলাদা ইমেইল ঠিকানা থাকবে) নির্বাচন কমিটিকে জানাতে পারবেন।
নির্বাচনী আচরণবিধি
[সম্পাদনা]সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রার্থীদের নিম্নোক্ত আচরণবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে:
- নির্বাচনের যে কোনো পর্যায়ে সকল প্রার্থী ও ভোটারকে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সর্বজনীন আচরণবিধি মেনে চলতে হবে।
- কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো ভোটারের সাথে যোগাযোগ করে প্রচারণা করতে পারবেন না। তবে চাইলে পাবলিক মেইলিংলিস্ট, সব ভোটারের জন্য উন্মুক্ত এমন কোনো চ্যাট চ্যানেল বা অন্য কোনো পাবলিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।
ভোটারদের জন্য নির্দেশনা
[সম্পাদনা]সম্মানিত ভোটারগণ প্রার্থীদের ইশতেহার বা পরিকল্পনা সম্পর্কে জানতে তাদের পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।
প্রশ্ন করার নিয়মাবলি
[সম্পাদনা]- উইকিমিডিয়া বাংলাদেশের যেকোনো সদস্য যেকোনো প্রার্থীকে পৃথকভাবে প্রশ্ন করতে পারবেন।
- একই প্রশ্ন একাধিক প্রার্থীকে করতে চাইলে কপি-পেস্ট করেও করতে পারবেন।
- প্রশ্ন আসার পর নির্বাচন কমিটি আক্রমণাত্মক, অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত প্রশ্ন/মন্তব্য অপসারণ করবে।
কীভাবে প্রশ্ন করবেন?
[সম্পাদনা]ভোটারগণ প্রার্থীদের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার জন্য নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করুন:
- (পদ্ধতি ১) নির্বাচনের মূল পাতার তালিকা থেকে
সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো নির্বাচনের মূল পাতায় থাকা তালিকা ব্যবহার করা।
- নির্বাচনের মূল পাতায় প্রার্থী তালিকা নামক অনুচ্ছেদে যান।
- সেখানে একটি ছকে সকল প্রার্থীর নাম দেখতে পাবেন। ছকে প্রত্যেক প্রার্থীর নামের ডানদিকের ঘরে 💬 প্রশ্ন করুন লেখা একটি লিংক দেখতে পাবেন।
- এই লিংকে ক্লিক করুন।
- একটি নতুন পাতা বা এডিটিং বক্স আসবে। সেখানে আপনার প্রশ্নটি লিখুন।
- প্রশ্ন লেখা শেষ হলে
~~~~চিহ্নের মাধ্যমে স্বাক্ষর যুক্ত করে পাতাটি প্রকাশ করুন।
- (পদ্ধতি ২) প্রার্থীর মনোনয়ন পাতা থেকে
আপনি যদি প্রার্থীর বিস্তারিত বা ইশতেহার পড়ার পর প্রশ্ন করতে চান, তবে এই পদ্ধতিটি ব্যবহার করুন।
- মূল পাতার ছক থেকে প্রার্থীর নামের উপর ক্লিক করে অথবা চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার মনোনয়ন পাতায় দেখুন।
- পূর্বনির্ধারিত প্রশ্নোত্তরের নিচে থাকা নীল রঙের বোতামে ক্লিক করুন।
- অথবা পাতার নিচের অংশে থাকা বক্সে "সদস্যদের প্রশ্ন" নামক অনুচ্ছেদের নিচে একটি উপ-অনুচ্ছেদে (
=== ===) আপনার প্রশ্ন করুন। - বক্সটি বন্ধ (Collapsed) থাকলে [প্রশ্ন দেখুন] লিংকে ক্লিক করে সেটি খুলুন।
- প্রশ্ন করা শেষে
~~~~-এর মাধ্যমে স্বাক্ষর যোগ করুন এবং পাতাটি প্রকাশ করুন।
- বিশেষ দ্রষ্টব্য
- প্রশ্ন করার সময় সম্পাদনা বক্সে আগে থেকে থাকা
=== [[User:{{safesubst:REVISIONUSER}}|{{safesubst:REVISIONUSER}}]]-এর প্রশ্ন ===লেখাটি মুছবেন না। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রশ্নের শিরোনাম তৈরি করবে। <!-- এই লাইনটি সরিয়ে এখানে স্বাক্ষর সহ প্রশ্ন করুন। -->লেখাটি মুছে সেখানে আপনার প্রশ্ন লিখুন।- প্রশ্ন করার পর আপনার ব্যবহারকারী নামের অধীনে পৃথক একটি অনুচ্ছেদে প্রশ্নটি যোগ হবে।
ভোট প্রদানের নিয়মাবলী
[সম্পাদনা]উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬-এ ভোটারগণ নিম্নোক্ত নির্দেশনা অনুসারে ভোট প্রদান করবেন। বার্ষিক সাধারণ সভা তথা AGM-এ উপস্থিত ভোটারগণ ইমেইলে ব্যালটের লিংক পাবেন এবং ভোট প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য তিনটি প্রধান ধাপ অনুসরণ করতে হবে: ব্যালট, রিভিউ এবং কনফার্মেশন।
১. ভোট প্রদানের পূর্বশর্ত ও প্রাথমিক তথ্য
[সম্পাদনা]ভোট প্রদান করতে হলে আপনাকে অবশ্যই উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান সাধারণ সদস্য অথবা বর্তমান প্রতিষ্ঠাতা সদস্য হতে হবে এবং বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকতে হবে। ভোট প্রদানের জন্য নিচের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:
- ভোট প্রদানের সময়: উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ১৭ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হতে। এই সময়সীমার মধ্যে যেকোনো আধাঘণ্টা সময় নির্বাচন পরিচালনার জন্য বরাদ্দ থাকবে। উক্ত সময়সীমায় ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার পর ভোটগ্রহণ শুরু করা হবে। ভোট প্রক্রিয়া শুরুর ১৫ মিনিটের মধ্যে কিংবা উপস্থিত সকল ভোটার ভোট প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে ভোটদানের সময় সমাপ্ত হবে।
- ই-মেইল চেক করুন: আপনার নিবন্ধিত প্রাথমিক ই-মেইলে লগইন করুন এবং সভা চলাকালীন ElectionBuddy থেকে আসা ই-মেইলের জন্য অপেক্ষা করুন।
- প্রেরকের নাম: ElectionBuddy Elections
- প্রেরকের ই-মেইল ঠিকানা: invitations@mail.electionbuddy.com
- ই-মেইলের শিরোনাম (Subject): Vote now: Wikimedia Bangladesh - 2026 Executive Committee Members Election
২. ব্যালট অ্যাক্সেস ও নিরাপত্তা
[সম্পাদনা]- ই-মেইলে প্রদত্ত সরাসরি লিংক বা ১৬ অক্ষরের অ্যাক্সেস কি (Access Key) ব্যবহার করে ভোট প্রদান করতে হবে।
- আপনার অ্যাক্সেস কি বা লিংকটি গোপনীয় এবং এটি ব্যবহার করে শুধুমাত্র একবারই ভোট দেওয়া যাবে।
- ভোটটি সম্পূর্ণ বেনামি (Anonymous) থাকবে।
- সতর্কতা: ই-মেইলটি ফরোয়ার্ড করবেন না বা রিপ্লাই দেবেন না।
৩. ভোট প্রদানের ধাপসমূহ
[সম্পাদনা]ধাপ ১: ব্যালট (Ballot)
[সম্পাদনা]ব্যালটের উপরে ভোটদানের সংক্ষপ্ত নির্দেশনা (ইংরেজিতে) এবং ছবিসহ প্রার্থীতালিকা দেখতে পাবেন। এই ধাপে আপনাকে পছন্দসই প্রার্থী নির্বাচন করতে হবে।
- প্রার্থী নির্বাচন: তালিকা থেকে আপনার পছন্দের প্রার্থীদের নামের পাশে টিক চিহ্ন দিন।
- নিয়মাবলী:
- আপনাকে অবশ্যই কমপক্ষে ৫ জন প্রার্থী অথবা সর্বোচ্চ ৯ জন প্রার্থী নির্বাচন করতে হবে।
- ৫ জনের কম বা ৯ জনের বেশি প্রার্থী নির্বাচন করলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না।
- বিস্তারিত তথ্য: প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানতে ছবির পাশে থাকা Information-এ ক্লিক করুন।
- পরবর্তী ধাপ: নির্বাচন সম্পন্ন হলে Continue বোতামে ক্লিক করুন।
ধাপ ২: রিভিউ (Review)
[সম্পাদনা]এই ধাপে আপনার নির্বাচিত প্রার্থীদের তালিকা পুনরায় যাচাই করুন।
- আপনার নির্বাচিত ৫ থেকে ৯ জন প্রার্থীর নাম এখানে প্রদর্শিত হবে।
- পরিবর্তন: যদি আপনি প্রার্থী তালিকা পরিবর্তন করতে চান, তবে << Edit বোতামে ক্লিক করুন।
- জমা প্রদান: আপনি আপনার নির্বাচনে সন্তুষ্ট হলে Submit >> বোতামে ক্লিক করে ভোট নিশ্চিত করুন।
ধাপ ৩: কনফার্মেশন (Confirmation)
[সম্পাদনা]এটি ভোট প্রদানের শেষ ধাপ।
- সফলভাবে ভোট প্রদানের পর আপনি একটি নিশ্চিতকরণ বার্তা বা Confirmation code দেখতে পাবেন।
- ভোটের তারিখ, সময় এবং কনফার্মেশন কোড আপনার ই-মেইলেও পাঠানো হবে।
- নির্বাচনের ফলাফল পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় (AGM) ঘোষণা করা হবে।
৪. যোগাযোগ ও সহায়তা
[সম্পাদনা]ভোট প্রদান নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নির্বাচন কমিটির সাথে যোগাযোগ করুন:
- ই-মেইল: wmbd-electcom@bnwp.org
- অথবা বার্ষিক সাধারণ সভার জুম মিটিং বা চ্যাটের মাধ্যমে নির্বাচন কমিটির সদস্যদের প্রশ্ন করতে পারেন।