বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/মার্চ, ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ৭ মার্চ, ২০২৬

সভাপতি তানভীর রহমান-এর সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান সংক্রান্ত একটি নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান নীতিমালা নিয়ে আলোচনা
  2. নীতিমালা অনুমোদন

আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান নীতিমালা নিয়ে আলোচনা

[সম্পাদনা]

উইকিমিডিয়া বাংলাদেশের আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান প্রক্রিয়াকে সুশৃঙ্খল এবং স্বচ্ছ করার লক্ষ্যে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়। এই নীতিমালার প্রাথমিক খসড়া প্রস্তুত করেন কোষাধ্যক্ষ শাকিল হোসেন। পরে এটি ইমেইলের মাধ্যমে নির্বাহী সদস্যদের কাছে পাঠানো হয় এবং সদস্যদের বিভিন্ন মতামতের ভিত্তিতে কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করা হয়।

সভায় সংশোধিত খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। নীতিমালার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল -

  • আন্তর্জাতিক সম্মেলন (যেমন: উইকিম্যানিয়া ও উইকিমিডিয়া সামিট)-এ অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে সহায়তা করা।
  • সদস্যদের মধ্য থেকে সক্রিয় উইকিমিডিয়ানদের অবদানের ভিত্তিতে একটি নির্দিষ্ট রুব্রিক অনুসরণ করে আবেদন যাচাই করা।
  • স্কলারশিপের জন্য আবেদনকারী কোনো সদস্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
  • বৃত্তিপ্রাপ্ত সদস্যদের সম্মেলন শেষে অভিজ্ঞতা বিনিময় এবং একটি লিখিত প্রতিবেদন প্রদান বাধ্যতামূলক করা।

নীতিমালা অনুমোদন

[সম্পাদনা]

আলোচনা শেষে উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ প্রস্তাবিত আন্তর্জাতিক স্কলারশিপ নীতিমালাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।