নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/ফেব্রুয়ারি ২৪, ২০২৬
অবয়ব
নির্বাহী পরিষদ - নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
- স্থান: অনলাইন (জুম)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ:
- তানভির রহমান (সভাপতি)
- মো. দেলোয়ার হোসেন (সাধারণ সম্পাদক)
- শাকিল হোসেন (কোষাধ্যক্ষ)
- মহীন রীয়াদ
- শাবাব মুস্তাফা
- সুব্রত
- দোলন প্রভা
- মঈনুল ইসলাম
- তানবিন ইসলাম সিয়াম
- নথি তৈরি করেছেন: মহীন
সভার আলোচ্যসূচি
[সম্পাদনা]- GSF ২০২৬/২৭ প্রস্তাবনা
- বেতন কাঠামো নির্ধারণ
- মানবসম্পদ ও প্রশাসনিক বিষয়
আলোচ্য বিষয় ও আলোচনা
[সম্পাদনা]GSF ২০২৬/২৭ প্রস্তাবনা
[সম্পাদনা]- তানভির রহমান GSF বাজেট উপস্থাপন করেন।
- যেহেতু সংগঠনটি বার্ষিক GSF অনুদানের ওপর নির্ভরশীল, তাই ব্যয় পরিকল্পনায় সতর্কতা ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
- প্রোগ্রামভিত্তিক ব্যয়কে যৌক্তিকভাবে উপস্থাপনের জন্য পরিমাপযোগ্য সূচক (matrix) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বেতন কাঠামো
[সম্পাদনা]- HR ফার্ম কর্তৃক প্রস্তাবিত বেতন কাঠামো পর্যালোচনা করা হয়; প্রস্তাবিত কাঠামো তুলনামূলকভাবে বেশি হওয়ায় তা সংশোধনের জন্য ফার্মকে অনুরোধ করা হয়েছে।
- বেতন কাঠামোটি পুনর্গঠন করে আরও বাস্তবসম্মত করার বিষয়ে আলোচনা হয়।
- প্রস্তাবিত বেতন কাঠামো আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে শ্রম আইনসংক্রান্ত অন্যান্য নীতিমালা বাধ্যতামূলক।
- বেতন কাঠামোকে সামগ্রিকভাবে গ্রহণযোগ্য হিসেবে মত দেওয়া হয়।
- বর্তমান প্রেক্ষাপটে E1 এবং C1 স্তরকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়।
মানবসম্পদ ও প্রশাসনিক বিষয়
[সম্পাদনা]- HR ফার্ম ইনশুরেন্স সুবিধা অন্তর্ভুক্ত করার জন্য জোরালোভাবে সুপারিশ করেছে।
- টিম সদস্যদের সংখ্যা সীমিত হওয়ায় ইনশুরেন্স সুবিধার আওতায় নির্বাহী পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হয়েছে।
- চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতায় কিছুটা নমনীয়তা রাখা সম্ভব—এ বিষয়েও আলোচনা হয়।
- স্বেচ্ছাসেবক পুলের বাইরে থেকেও বিশেষ দক্ষতাসম্পন্ন (বিশেষত হিসাবরক্ষণ) জনবল নিয়োগের প্রস্তাব উত্থাপন করা হয়।
- হিসাবরক্ষণ ব্যবস্থায় ডাবল এন্ট্রি সিস্টেম চালুর সুপারিশ করা হয়।
- বিদ্যমান জনবল (রকি)-এর ওপর অতিরিক্ত কাজের চাপ থাকায় পৃথকভাবে হিসাবরক্ষণ দায়িত্ব পালনের জন্য নতুন জনবল নিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
প্রোগ্রাম বিষয়ক আলোচনা
[সম্পাদনা]- উইকিস্কলার প্রোগ্রামটি আরও বিস্তৃতভাবে মূল্যায়ন ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশ্নোত্তর
[সম্পাদনা]- প্রশ্ন ১: অফিস কি পরিবর্তন করা হবে, এবং তা কি বাজেটে অন্তর্ভুক্ত আছে? (শাকিল হোসেন)
- উত্তর: অফিস পরিবর্তনের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বর্তমান অফিসের চুক্তির মেয়াদ মার্চ ২০২৭ পর্যন্ত। এ বিষয়ে সিদ্ধান্ত নির্বাহী পরিষদ গ্রহণ করবে। (তানভির রহমান)
- প্রশ্ন ২: কোন স্টাফ কোন বেতন স্তরে থাকবে? (শাকিল হোসেন)
- উত্তর: এটি নির্বাহী পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। (তানভির রহমান)
- প্রশ্ন ৩: নির্বাহী পরিষদের সদস্যদের ইনশুরেন্সের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? (শাবাব মুস্তাফা)
- উত্তর: টিম সদস্যের সংখ্যা সীমিত হওয়ায় নির্বাহী পরিষদের সদস্যদেরও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হয়েছে। (তানভির রহমান)