বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/ফেব্রুয়ারি, ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ৮ ফেব্রুয়ারি, ২০২৬

  • স্থান: অনলাইন (জুম)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ:

সভা শুরু হয় সন্ধ্যায়। সভার শুরুতে জানানো হয় যে গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. অফিস বিয়ারার নির্বাচন
  2. নবনির্বাচিত নির্বাহী পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা

অফিস বিয়ারার নির্বাচন

[সম্পাদনা]

বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত নতুন নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অফিস বিয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তানভির রহমানকে সভাপতি, মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং শাকিল হোসেনকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। তারা আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত নির্বাহী পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা

[সম্পাদনা]

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বের অধীনে উইকিমিডিয়া বাংলাদেশ আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিশেষ করে সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং বাংলা উইকিপিডিয়াসহ সকল সহপ্রকল্পের প্রসারে কাজ জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংগঠনের লক্ষ্য অর্জনে সদস্যদের সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।

সভা শেষে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করা হয়।