বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/নভেম্বর, ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ১ নভেম্বর, ২০২৫

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় সন্ধ্যা সাড়ে আটটায়। এর পূর্বে তানভির রহমান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. ইসি কমিটির প্রার্থীদের বিষয়ে হালনাগাদ
  2. ইসি কমিটির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

ইসি কমিটির প্রার্থীদের বিষয়ে হালনাগাদ

[সম্পাদনা]

তানভির রহমান জানান যে আসন্ন নির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনার জন্য ইসি কমিটি গঠনে আগ্রহী ব্যক্তিদের মধ্যে মোট তিনজন সদস্য আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রকাশ করেছেন। উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যদের কাছে প্রার্থীদের নাম, যোগ্যতা এবং পূর্ববর্তী অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা হয়। সদস্যরা প্রাপ্ত আগ্রহপত্রসমূহ পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে অবহিত হন।

ইসি কমিটির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

[সম্পাদনা]

সকল উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ আলোচনার ভিত্তিতে তিনজন প্রার্থীর মনোনয়ন বিষয়ে সর্বসম্মত মত প্রকাশ করেন। সিদ্ধান্ত হয় যে এই তিনজনকেই ইসি কমিটির সদস্য হিসেবে অনুমোদন করা হবে। পাশাপাশি, নির্বাহী পরিষদ ঐকমত্যে নির্ধারণ করে যে বর্তমান ইসি কমিটির কোনো সদস্য আসন্ন নির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, যাতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় থাকে। এই সিদ্ধান্ত সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার জন্য রেকর্ড করা হয়।

রাত সাড়ে ১০ টায় সভার সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।