নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/ডিসেম্বর, ২০২৫
অবয়ব
নির্বাহী পরিষদ - নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ২০ ডিসেম্বর, ২০২৫
- স্থান: অনলাইন (জুম)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ:
- শাবাব মুস্তাফা (সভাপতি)
- তানভির রহমান (সাধারণ সম্পাদক)
- দোলন প্রভা (কোষাধ্যক্ষ)
- মহীন রীয়াদ
- আলী হায়দার খান
- আর কে হান্নান
- নথি তৈরি করেছেন: মহীন
সভার সূচনা
[সম্পাদনা]সভাপতি শাবাব মুস্তাফা নির্ধারিত সময়ে সভার সূচনা করেন এবং উপস্থিত সদস্যদের স্বাগত জানান।
সভার আলোচ্যসূচি
[সম্পাদনা]- বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৫-এর দিনক্ষণ ও প্রস্তুতি চূড়ান্তকরণ
- NDA (Non-Disclosure Agreement) স্বাক্ষর বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ
আলোচনা ও সিদ্ধান্ত
[সম্পাদনা]বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৫
[সম্পাদনা]আসন্ন বার্ষিক সাধারণ সভা ২০২৫ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ জানুয়ারি ২০২৬ প্রস্তাব করা হয়।
- সিদ্ধান্ত
- বার্ষিক সাধারণ সভা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি প্রদান করা হয়।
- সাধারণ সম্পাদককে সভার প্রস্তুতি, ভেন্যু/অনলাইন ব্যবস্থা, এবং সদস্যদের অবহিতকরণের দায়িত্ব প্রদান করা হয়।
NDA (Non-Disclosure Agreement) স্বাক্ষর
[সম্পাদনা]সংগঠনের গোপনীয় তথ্য সুরক্ষার লক্ষ্যে নির্বাহী পরিষদের সদস্যদের জন্য NDA (Non-Disclosure Agreement) স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
- সিদ্ধান্ত
- সকল নির্বাহী পরিষদের সদস্য NDA স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করেন।
- প্রাসঙ্গিক নথি প্রস্তুত করে সদস্যদের নিকট প্রেরণের জন্য সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।
অন্যান্য বিষয়
[সম্পাদনা]অন্যান্য কোনো বিষয় উত্থাপিত না হওয়ায় সভা সমাপ্ত করা হয়।
সভার সমাপ্তি
[সম্পাদনা]সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।