বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/জুন, ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ১৪ জুন, ২০২৬, সময়: বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১১টা

  • স্থান: অনলাইন
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ:
  1. তানভির রহমান - সভাপতি
  2. মো. দেলোয়ার হোসেন - সাধারণ সম্পাদক
  3. শাকিল হোসেন - কোষাধ্যক্ষ
  4. শাবাব মুস্তাফা
  5. সুব্রত রায়
  6. দোলন প্রভা

সংগঠনের সভাপতি তানভীর রহমান-এর সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। এরপর নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. ইন-পারসন মিটিংয়ের প্রস্তুতি গ্রহণ এবং এর এজেন্ডা নির্ধারণ সংক্রান্ত আলোচনা।
  1. বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বর্তমান অগ্রগতি মূল্যায়ন।
  1. নতুন জিএসএফ এবং আগামী অর্থবছরের কার্যক্রমের বিষয়ে আলোচনা।
  1. উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র পুনরায় পর্যালোচনা এবং সময়োপযোগী হালনাগাদ করার উদ্যোগ সংক্রান্ত আলোচনা।
  1. পরবর্তী বছরের জন্য সদস্যপদ গ্রহণ কার্যক্রম সংক্রান্ত আলোচনা।
  1. সদস্যদের জন্য নিউজলেটার পাঠানো সংক্রান্ত আলোচনা।

আলোচনা ও সিদ্ধান্তসমূহ

[সম্পাদনা]

সংগঠনের সভাপতি তানভীর রহমান-এর সভাপতিত্বে সভাটি যথাসময়ে শুরু হয়। সভার শুরুতে সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। এরপর আলোচ্যসূচি অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলোতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:

  • বিগত সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি: বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাকি কাজগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত দেওয়া হয়।
  • গঠনতন্ত্র পর্যালোচনা ও হালনাগাদ: উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র পুনরায় পর্যালোচনা এবং সময়োপযোগীভাবে হালনাগাদ করার বিষয়ে সদস্য শাবাব মুস্তাফা একটি উপস্থাপনা দেন। উপস্থাপনার পর বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হয়। পরবর্তীতে জরিপের মাধ্যমে সবার মতামত গ্রহণের সিদ্ধান্ত হয়।
  • নতুন বছরের সদস্যপদ গ্রহণ কার্যক্রম: নতুন বছরের সদস্যপদ গ্রহণ কার্যক্রম নিয়ে সভাপতি তানভীর রহমান আলোচনা করেন। আলোচনায় সদস্য শাবাব মুস্তাফা এবং কোষাধ্যক্ষ শাকিল হোসেন অংশ নেন। কোষাধ্যক্ষ শাকিল হোসেন বছরে দুইবার সদস্যপদ গ্রহণের প্রস্তাব দেন। তিনি প্রস্তাব করেন যে, প্রতিবার সদস্যপদ গ্রহণের ফর্ম দুই মাসের জন্য খোলা রাখা যেতে পারে এবং পরবর্তীতে আবেদনগুলো পর্যালোচনা করা যেতে পারে।
  • সদস্যপদ গ্রহণের সময়সূচি: সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৫ জুন ২০২৬-এর মধ্যে নতুন বছরের সদস্যপদ গ্রহণের ফর্ম চালু করা হবে। ফর্মটি ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া, প্রতি বছর দুই দফায়—জানুয়ারিজুন মাসে—নতুন সদস্যপদ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
  • পুরোনো সদস্যদের বার্ষিক ফি: জুলাই মাসে পুরোনো সদস্যদের বার্ষিক সদস্য ফি সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
  • সদস্যদের জন্য নিউজলেটার: সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার জন্য প্রতি তিন মাস অন্তর নিউজলেটার পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
  • নতুন জিএসএফ ও আগামী অর্থবছরের কার্যক্রম: নতুন জিএসএফ এবং আগামী অর্থবছরের সম্ভাব্য কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কোষাধ্যক্ষ শাকিল হোসেন বিগত জিএসএফ কার্যক্রম পর্যালোচনার জন্য ইন-পারসন মিটিংয়ে একটি নির্দিষ্ট এজেন্ডা রাখার প্রস্তাব করেন।
  • ইন-পারসন মিটিংয়ের প্রস্তুতি ও এজেন্ডা: নির্বাহী পরিষদের ইন-পারসন মিটিংয়ের প্রস্তুতি এবং সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে সভায় আলোচনা হয়। সিদ্ধান্ত হয় যে, বিগত জিএসএফ কার্যক্রমের পর্যালোচনা এবং সংগঠনের গঠনতন্ত্র সংশোধন বিষয়টি ইন-পারসন মিটিংয়ের এজেন্ডায় অন্তর্ভুক্ত থাকবে।

সভার সমাপ্তি

[সম্পাদনা]

নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পরবর্তীতে প্রয়োজনীয় কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


প্রস্তুতকারক:
দেলোয়ার হোসেন
সাধারণ সম্পাদক