বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/এপ্রিল, ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ৬ এপ্রিল, ২০২৬, সময়: রাত ৯টা থেকে ১১টা

  • স্থান: অনলাইন (জুম)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ:
  1. তানভির রহমান - সভাপতি
  2. মো. দেলোয়ার হোসেন - সাধারণ সম্পাদক
  3. শাকিল হোসেন - কোষাধ্যক্ষ
  4. শাবাব মুস্তাফা
  5. মহীন রীয়াদ
  6. সুব্রত রায়
  7. দোলন প্রভা
  8. মঈনুল ইসলাম

সংগঠনের সভাপতি তানভীর রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. উইকিম্যানিয়ার বৃত্তি কার্যক্রমের হালনাগাদ
  2. চলমান প্রকল্পসমূহের কার্যক্রম পর্যালোচনা
  3. চ্যাপ্টারের ফিজিক্যাল অ্যাসেট ব্যবস্থাপনা বিষয়ক সিধান্ত গ্রহণ
  4. ডিজিটাল অ্যাসেট (সার্ভার, ডোমেইন-হোস্টিং, সাবসক্রিপশন) সম্পর্কিত নথিপত্র পর্যালোচনা
  5. আরজেএসসি বিষয়ক কাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
  6. বিগত বার্ষিক সাধারণ সভার ডকুমেন্টেশন প্রস্তুত বিষয়ক আলোচনা
  7. OpenAI API (Researcher Access Program) সংক্রান্ত আলোচনা
  8. সদস্য ব্যবস্থাপনা ড্যাশবোর্ড প্রস্তুতির অগ্রগতি
  9. নির্বাহী পরিষদের অফলাইন বৈঠকের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা
  10. বাংলা উইকি সম্মেলনের গ্র্যান্ট অনুমোদন হয়েছে জানানো হয়। প্রস্তুতি হিসেবে আগামি জুন-জুলাই থেকে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

আলোচনা ও সিদ্ধান্তসমূহ

[সম্পাদনা]

সংগঠনের সভাপতি তানভীর রহমান-এর সভাপতিত্বে সভাটি যথাসময়ে শুরু হয়। সভার শুরুতে তিনি সকলকে স্বাগত জানান এবং আলোচ্যসূচি অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলোতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:

  • উইকিম্যানিয়ার বৃত্তি কার্যক্রম: স্কলারশিপ কমিটির সদস্য হিসেবে সভাপতি ও কোষাধ্যক্ষ সভায় উইকিম্যানিয়া বৃত্তির জন্য টিকিট না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন। কোষাধ্যক্ষ শাকিল হোসেন জানান যে, টিকিট পাওয়ার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
  • চলমান ও সম্ভাব্য প্রকল্প: সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন চলমান 'উইকি স্কলার ২০২৬' এবং 'GLAM' প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া, সদস্য শাবাব মুস্তাফা সম্ভাব্য আগামী কার্যক্রম 'বাংলার প্রেমে উইকি'-এর প্রস্তুতি সম্পর্কে সভায় আলোকপাত করেন।
  • ফিজিক্যাল ও ডিজিটাল অ্যাসেট ব্যবস্থাপনা: সাধারণ সম্পাদক সভায় অবহিত করেন যে, সংগঠনের ফিজিক্যাল অ্যাসেটগুলোর একটি ডাটাবেজ ইতোমধ্যে সংরক্ষিত রয়েছে। এছাড়া, সভাপতি তানভীর রহমান এবং সদস্য শাবাব মুস্তাফা জানান যে, সংগঠনের সকল ডিজিটাল অ্যাসেট (ডোমেইন, সার্ভার, হোস্টিং, ওয়ার্কস্পেস, সাবস্ক্রিপশন ইত্যাদি) সমন্বিত করে একটি একক ডাটাশিটে লিপিবদ্ধ করা হবে।
  • OpenAI API (Researcher Access Program): সাধারণ সম্পাদক উইকিমিডিয়া বাংলাদেশ-এর মতো একটি অলাভজনক সংস্থা হিসেবে এই প্রোগ্রামে আবেদন করার প্রস্তাব উপস্থাপন করেন। এর মাধ্যমে সংগঠন কমিউনিটিকে সফটওয়্যার ও API সংক্রান্ত সহায়তায় সাহায্য করতে পারবে বলে তিনি মত প্রকাশ করেন। উপস্থিত সদস্যগণ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে দেখার পরামর্শ প্রদান করেন।
  • আর্থিক প্রতিবেদন: কোষাধ্যক্ষ শাকিল হোসেন GSF-এর বর্তমান তহবিলের পরিমাণ এবং আনুষঙ্গিক আর্থিক ব্যয় সংক্রান্ত বিষয়াদি সভায় তুলে ধরেন।
  • আরজেএসসি (RJSC) বিষয়ক কাজ: আরজেএসসি সংক্রান্ত কাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সভাপতি তানভীর রহমান এর বিস্তারিত প্রেক্ষাপট ও অগ্রগতি তুলে ধরেন।
  • বিগত বার্ষিক সাধারণ সভার ডকুমেন্টেশন: সাধারণ সম্পাদক বিগত বার্ষিক সাধারণ সভার (AGM) ডকুমেন্টেশন দ্রুত প্রস্তুত করার বিষয়ে তাগিদ প্রদান করেন।
  • সদস্য ব্যবস্থাপনা ড্যাশবোর্ড: সদস্য ব্যবস্থাপনা ড্যাশবোর্ড প্রস্তুতের বিষয়ে আলোচনা হলেও সদস্যগণ চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেননি। তবে এর সম্ভাব্যতা নিয়ে যাচাই করে দেখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
  • বাংলা উইকি সম্মেলন: সভায় জানানো হয় যে, বাংলা উইকি সম্মেলনের গ্র্যান্ট ইতোমধ্যে অনুমোদন হয়েছে। সদস্য শাবাব মুস্তাফা আগামী জুন-জুলাই মাস থেকে এর প্রস্তুতিমূলক কাজ শুরু করার মতামত ব্যক্ত করেন।
  • নির্বাহী পরিষদের ইন-পারসন মিটিং: সদস্য সুব্রত রায় নির্বাহী পরিষদের একটি অফলাইন বা ইন-পারসন মিটিংয়ের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় সময় স্বল্পতার কারণে এই বিষয়ে পরবর্তীতে 'স্ল্যাক'-এ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সকলে একমত হন।

সভার সমাপ্তি

[সম্পাদনা]

পরিশেষে, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে সভা শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।


প্রস্তুতকারক:
মো. দেলোয়ার হোসেন
সাধারণ সম্পাদক

মহীন রিয়াদ
সদস্য