নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬
অবয়ব
(নিপসনি২০২৬ থেকে পুনর্নির্দেশিত)
এই নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬
- সাধারণ তথ্য: উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ ও ২০২৭ এই দুই বছর মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- যোগ্যতা: উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান "সাধারণ সদস্য" এবং "প্রতিষ্ঠাতা সদস্য", যাদের সদস্যতার মেয়াদোত্তীর্ণ হয়নি এবং ২০২৬ সালের ৬ জানুয়ারি অনুসারে যাদের ন্যূনতম ৩ মাস মেয়াদ পূর্ণ হয়েছে, কেবল তারাই প্রার্থী বা ভোটার হতে পারবেন। বিস্তারিত যোগ্যতা এখানে দেখুন।
- প্রার্থিতা জমাদান ও প্রত্যাহার: ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। ৬ জানুয়ারি পর্যন্ত ভোটারগণ প্রার্থীদের প্রশ্ন করতে পারবেন। এই সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করার সু্যোগ থাকবে।
- ভোটগ্রহণ: ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভার নির্ধারিত সময়ে ভোটগ্রহণ করা হবে।
- বর্তমান অবস্থা: সমাপ্ত (হালনাগাদ)
নির্বাচনের সময়ক্রম (বাংলাদেশ সময়)
প্রস্তুতি
১-১৬ ডিসে
১-১৬ ডিসে
প্রার্থিতা
১৭-২৬ ডিসে
১৭-২৬ ডিসে
প্রশ্নোত্তর
২৭ ডিসে-৬ জানু
২৭ ডিসে-৬ জানু
ভোটগ্রহণ
১৭ জানু
১৭ জানু
প্রার্থী হোন
[সম্পাদনা]আপনি কি নির্বাহী পরিষদের সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? নিচের বাটনে ক্লিক করে আপনার মনোনয়ন জমা দিন। তবে তার আগে অবশ্যই নির্দেশিকা পড়ে নিন।
ফলাফল
[সম্পাদনা]বিস্তারিত ফলাফল দেখুন এখানে।
| প্রার্থীর নাম (বর্ণানুক্রমে) | প্রাপ্ত ভোট | ফলাফল |
|---|---|---|
| আবরারুল হাসান | ৪ | নির্বাচিত হননি |
| আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান | ৬ | নির্বাচিত হননি |
| আর কে হান্নান | ১২ | নির্বাচিত হননি |
| আলী হায়দার খান | ১৪ | নির্বাচিত হননি |
| তানভির রহমান | ২০ | নির্বাচিত |
| দোলন প্রভা | ২১ | নির্বাচিত |
| মঈনুল ইসলাম | ১৮ | নির্বাচিত |
| মহীন রীয়াদ | ২৭ | নির্বাচিত |
| মো. তানবিন ইসলাম সিয়াম | ১৫ | নির্বাচিত |
| মো. তাহমিদ হোসেন | ৮ | নির্বাচিত হননি |
| মো. দেলোয়ার হোসেন | ২৭ | নির্বাচিত |
| মো: জিল্লুর রহমান | ৮ | নির্বাচিত হননি |
| শাকিল হোসেন | ২৮ | নির্বাচিত |
| শাবাব মুস্তাফা | ২৫ | নির্বাচিত |
| সুব্রত রায় | ২৪ | নির্বাচিত |
| সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ | ২ | নির্বাচিত হননি |
নির্বাচন কমিটি
[সম্পাদনা]উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬-এর উদ্দেশ্যে বিদায়ী নির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত রেজোলিউশন অনুযায়ী ২১ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
নির্বাচন কমিটির সাথে যোগাযোগ করতে wmbd-electcom@bnwp.org ঠিকানায় ই-মেইল করুন।
নির্বাচন কমিটির সদস্যবৃন্দের তালিকা নিচে প্রদান করা হলো:
- সাধারণ সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
- সভাপতি, নির্বাচন কমিটি, নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬
- সাধারণ সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
- সদস্য, নির্বাচন কমিটি, নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬
- সাধারণ সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
- সদস্য, নির্বাচন কমিটি, নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬
ভোট
[সম্পাদনা]- উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধিত বর্তমান (সক্রিয়) "প্রতিষ্ঠাতা সদস্য" এবং "সাধারণ সদস্য"রা ভোটার হিসেবে বিবেচিত হবেন। বিস্তারিত যোগ্যতা এবং বৈধ ভোটার তালিকা প্রার্থীতা ও ভোটদানের যোগ্যতা পাতায় দেখুন।
- ভোট প্রদানের নিয়ম ও নির্দেশনা দেখুন