ক্যাম্পাস প্রতিনিধি
ক্যাম্পাস প্রতিনিধি হলো উইকিমিডিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে উইকিমিডিয়া প্রকল্পগুলোর অংশগ্রহণ ও সম্প্রসারণ বাড়ানো।
পটভূমি
[সম্পাদনা]উইকিমিডিয়া বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের প্রতিটি অঞ্চলে উইকিমিডিয়ার কার্যক্রম ছড়িয়ে দিতে, বিদ্যমান আঞ্চলিক সম্প্রদায়গুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে সক্রিয় প্রতিনিধি থাকা জরুরি। ক্যাম্পাস প্রতিনিধি কর্মসূচি সেই লক্ষ্যকে সামনে রেখে পরিচিতি, প্রশিক্ষণ এবং সহায়তা দিয়ে সক্রিয় স্বেচ্ছাসেবীরা তাদের প্রতিষ্ঠানে মুক্ত জ্ঞানের সংস্কৃতি গড়ে তুলবে।
লক্ষ্য ও উদ্দেশ্য
[সম্পাদনা]- শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উইকিমিডিয়ার প্রকল্পগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
- মুক্ত ও বিনামূল্যে শিক্ষা উপকরণ ব্যবহার ও অবদানে উৎসাহ প্রদান।
- বিশ্ববিদ্যালয় পর্যায়ে উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রসার ঘটানো।
- শিক্ষার্থীদের গবেষণা, তথ্যসংগ্রহ ও লেখালেখির দক্ষতা বৃদ্ধিতে সমর্থন করা।
- স্থানীয়ভাবে উইকিমিডিয়া সম্পর্কিত ইভেন্ট, কর্মশালা ও প্রচারণা আয়োজন করা।
কাদের জন্য
[সম্পাদনা]- বর্তমানে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয়/কলেজ/টেকনিক্যাল/পলিটেকনিক ইনস্টিটিউট) নিয়মিত শিক্ষার্থী।
- মুক্ত জ্ঞান ও ওপেন কালচার নিয়ে আগ্রহী সক্রিয় উইকিমিডিয়ান।
কর্তব্য ও দায়িত্ব
[সম্পাদনা]ক্যাম্পাস প্রতিনিধির কাছে নিম্নোক্ত বিষয়গুলো প্রত্যাশিত:
নিয়মিত কার্যক্রম আয়োজন
[সম্পাদনা]- নিয়মিত কার্যক্রম (যেমন: প্রচারণামূলক কোনো কার্যক্রম, মিটআপ, এডিটাথন, ওয়ার্কশপ, ফটোওয়াক) আয়োজন করা (প্রতিষ্ঠানের আকার ও সুবিধা অনুযায়ী)।
- আইডিয়া ১: কোনো ক্লাবের সাথে কোলাবোরেশন করে কর্মশালা আয়োজন, কর্মশালা শেষে হোম-ওয়ার্ক প্রদান।
- আইডিয়া ২: ক্যাম্পাসে দৃশ্যমান জায়গায় প্রচারণা বুথ স্থাপন করে, সরাসরি সম্পাদনা শেখানো, পেছনে ব্যানার থাকবে। কর্মশালার আগেও বুথ স্থাপন করে রেজিস্ট্রেশন নেওয়া যেতে পারে।
- আইডিয়া ৩: স্থানীয় আঞ্চলিক সম্প্রদায়ের সাথে সমন্বয় করে নিকটবর্তী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা ও ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করা।
- অনলাইন এবং অফলাইন উভয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হওয়া।
যোগাযোগ রক্ষা
[সম্পাদনা]- উইকিমিডিয়া বাংলাদেশ ও স্থানীয় সম্প্রদায়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
- নিয়মিত কার্যক্রমের রিপোর্ট এবং পরিসংখ্যান bd.wikimedia.org সাইটে নথিবদ্ধ করা।
প্রচার ও অংশীদারিত্ব
[সম্পাদনা]- শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য ক্লাব/সংগঠন/ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে মিশন-অ্যালাইনড ইভেন্ট আয়োজন করা।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে (প্রতিষ্ঠান সম্পর্কিত ফেসবুক গ্রুপ, ব্যক্তিগত ফেসবুক, ইমেইল, ইনস্টিটিউটের নিউজলেটার) কার্যক্রমের প্রচার করা।
- নতুন শিক্ষার্থীদের জন্য বেসিক উইকি-সম্পাদনা, ফ্রি মিডিয়া ব্যবহার ও কপিরাইট-সম্পর্কিত কর্মশালা পরিচালনা।
নৈতিকতা ও নীতিমালা মেনে চলা
[সম্পাদনা]- উইকিমিডিয়া সার্বজনীন আচরণবিধি, কপিরাইট ও অন্যান্য মৌলিক নীতিমালা অনুসরণ করা।
নির্বাচন প্রক্রিয়া ও মানদণ্ড
[সম্পাদনা]যোগ্যতা
[সম্পাদনা]- প্রার্থীকে অবশ্যই বর্তমানে শিক্ষার্থী হতে হবে এবং প্রতিষ্ঠান থেকে নামভুক্তি দেখাতে পারবে।
- প্রার্থীর পূর্ববর্তী উইকিমিডিয়া মুক্ত জ্ঞান কার্যক্রম বা এর প্রতি অনুরাগকে গুরুত্ব দেয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
[সম্পাদনা]- আবেদন, সাক্ষাৎকার এবং মূল্যায়নের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হবে।
স্বীকৃতি, সুবিধা ও মূল্যায়ন
[সম্পাদনা]- কর্মক্ষমতা মূল্যায়ন: প্রতি ছয় মাস পর কর্মক্ষমতা মূল্যায়ন করা হবে এবং উন্নতির জন্য প্রতিক্রিয়া প্রদান করা হবে।
- স্বীকৃতি: ক্যাম্পাস প্রতিনিধিরা তাদের অবদানের জন্য সনদ, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকৃতি পাবেন।
- বাংলা উইকিসম্মেলনের মতো বড় ইভেন্টে আমন্ত্রণ পাওয়ার সুযোগ।
- ইভেন্ট ব্যবস্থাপনা, রিপোর্টিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে সহায়তা দেবে উইকিমিডিয়া বাংলাদেশ। ইভেন্ট পরিচালনার অনুদানের জন্য এই পাতা দেখুন।
- অনলাইন রিসোর্স ও মেন্টরশিপ: প্রতি প্রতিনিধির জন্য উইকিমিডিয়া বাংলাদেশের একজন নির্ধারিত মেন্টর/প্রতিনিধি থাকবেন।
আবেদন
[সম্পাদনা]আপনি যদি উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ও মুক্ত জ্ঞান প্রচারে আগ্রহী হন এবং আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চান, তাহলে এই ফর্মটি পূরণে মাধ্যেম আবেদন করতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে।
যোগাযোগ
[সম্পাদনা]- প্রোগ্রাম কো-অর্ডিনেটর: masum
wikimedia.org.bd - উইকিমিডিয়া বাংলাদেশ: info
wikimediabd.org