বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:বাংলা উইকিপিডিয়া কর্মশালা, রাজশাহী কলেজ, জুলাই ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

উইকিপিডিয়া কর্মশালা, রাজশাহী কলেজ
উইকিপিডিয়ায় যুক্ত হওয়া ও অবদান রাখার প্রক্রিয়া


আয়োজক
রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়  |  ক্লাব অব ম্যাথেম্যাটিক্স, রাজশাহী কলেজ
১৮ জুলাই ২০২৬
রাজশাহী, বাংলাদেশ

রাজশাহী কলেজে অনুষ্ঠিত এই উইকিপিডিয়া কর্মশালার মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা এবং উইকিমিডিয়া প্রকল্পসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান। কর্মশালায় অংশগ্রহণকারীরা উইকিপিডিয়ায় কার্যকরভাবে অবদান রাখার বিষয়ে সাম্যক ধারণা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা অনুধাবন করতে পারবেন কিভাবে জ্ঞান, সাহিত্য ও আলোকচিত্রের মাধ্যমে বৈশ্বিক মুক্ত জ্ঞানভান্ডার সমৃদ্ধকরণের অভিযাত্রায় নিজেরা যুক্ত হতে পারেন।

উইকিপিডিয়া

উইকিপিডিয়া (bn.wikipedia.org), বিশ্বের বৃহত্তম উন্মুক্ত ও অনলাইন বিশ্বকোষ—যেখানে যে কেউ বিনামূল্যে তথ্য যোগ, সম্পাদনা ও হালনাগাদ করতে পারেন। এটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত প্রকল্প, যারা উইকিপিডিয়ান নামে পরিচিত। উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট; ২০২৫ সালের হিসাবে এটি ইন্টারনেটের নবম সর্বাধিক পরিদর্শিত সাইট। ২০০১ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করা এই প্রকল্পে বর্তমানে ৩৪০টিরও বেশি ভাষায় ৬.৫ কোটির অধিক নিবন্ধ রয়েছে, যার মধ্যে বাংলা ভাষায় রয়েছে ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি নিবন্ধ। ২০০৬ সালে, টাইম ম্যাগাজিনের মতে, যে কাউকে সম্পাদনা করার অনুমতি দেওয়ার নীতি উইকিপিডিয়াকে "বিশ্বের বৃহত্তম (এবং সেরা) বিশ্বকোষ" করে তুলেছে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা শিখবেন—

১। উইকিপিডিয়া

  • উইকিপিডিয়া কী, এটি কিভাবে কাজ করে
  • গবেষণায় উইকিপিডিয়ার ব্যবহার
  • উইকিপিডিয়ায় সম্পাদনার মৌলিক কৌশল
  • উইকিপিডিয়া নিবন্ধ তৈরি ও সম্পাদনা কৌশল
  • নির্ভরযোগ্য সূত্র ও রেফারেন্স যোগ করার পদ্ধতি
  • স্থানীয় ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রক্রিয়া

২। কমন্স

  • উইকিপিডিয়ায় ছবির ব্যবহার
  • ⁠মুক্ত লাইসেন্স ও কপিরাইট সম্পর্কিত ধারণা
  • ⁠কমন্সে ছবি আপলোড দেয়ার পদ্ধতি ও নীতিমালা
উদ্দেশ্য
  • উইকিমিডিয়া আন্দোলন ও মুক্ত জ্ঞানের ধারণা সম্পর্কে পরিচিতি প্রদান।
  • অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদে উইকিমিডিয়া প্রকল্পে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করা।
প্রত্যাশিত ফলাফল

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা—

  • নিজেদের উইকিমিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
  • উইকিপিডিয়ায় সম্পাদনা করতে পারবেন।
  • উইকিমিডিয়া কমন্সে ছবি বা ফাইল আপলোড করতে পারবেন।
  • ইন্টারনেটে অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে উইকিপিডিয়ার ব্যবহার শিখতে পারবেন।
  • কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবজ্ঞান কেন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা জানতে পারবেন।
অংশগ্রহণের স্বীকৃতি

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে মুদ্রিত সনদপত্র প্রদান করা হবে।

আয়োজক ও প্রশিক্ষক
মূখ্য আয়োজক
প্রশিক্ষক

বক্তব্যের ক্রম অনুযায়ী প্রশিক্ষকগণের তালিকাঃ

পরিসংখ্যান

[সম্পাদনা]
  1. এই কর্মশালায় ৮৯ জন রেজিষ্ট্রেশন করেছে। এর মধ্যে ৮০ জন সেদিন কর্মশালায় উপস্থিত ছিল।
  2. আবেদনকারীদের মধ্যে ৫৮% ছেলে ও ৪২% মেয়ে ছিল।

চিত্রশালা

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে