বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:বাংলার প্রেমে উইকি ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত

বাংলার প্রেমে উইকি ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

— অফলাইনে আয়োজিত একটি অনুষ্ঠান —


তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
সময়: ১৫:৩০–২০:৩০ বিএসটি
স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র
ঠিকানা: ১৭ ময়মনসিংহ রোড, ঢাকা• মানচিত্র
যোগাযোগ

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিমিডিয়ানদের এই সমাবেশ এই বছরে অনুষ্ঠিত একাধিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের উদ্দেশ্যে আয়োজক, পর্যালোচক ও বিজয়ী সহ বিভিন্ন ব্যক্তিবর্গদের নিয়ে অনুষ্ঠিত হয়।

বিষয়বস্তু

[সম্পাদনা]

২০২৫ সালে আয়োজিত বাংলার প্রেমে উইকি, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা, উক্তি প্রতিযোগিতা ও উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং একসাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ সৃষ্টি এই সমাবেশের উদ্দেশ্য।

কার্যবিবরণী

[সম্পাদনা]
  1. সবার নিজ নিজ সংক্ষিপ্ত পরিচয় প্রদানের মাধ্যমে বিকেল ৪ টায় অনুষ্ঠান শুরু হয়।
  2. ৪ টা ১০ মিনিটে মহীন রীয়াদ বাংলার প্রেমে উইকির দ্বিতীয় আয়োজন সম্পর্কিত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
    1. প্রেজেন্টেশনে ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের বহুমাত্রিকতার উপর ভিত্তি করে বাংলার প্রেমে উইকি'র সূচনার পটভূমি বর্ণনা করা হয়।
    2. আগের আসরের সাথে পরবর্তী আসরের ফলাফল তুলনা করে বাংলার প্রেমে উইকি'র অগ্রসরতা তুলে ধরা হয়।
    3. ৪ টা ১৮ মিনিটে বিজয়ী ও পর্যালোচকদের পুরস্কার বিতরণ করা হয়, পাশাপাশি তাদের নিয়ে ফটোসেশন করা হয়।
  3. ৪ টা ২৮ মিনিটে মুহাম্মদ ইয়াহিয়া অন্যান্য প্রতিযোগিতাগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
    1. প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে উইকিসংযোগের ভূমিকা বর্ণনা করা হয়।
    2. উইকিউক্তি, উইকিবই ও উইকিঅভিধানের প্রতিযোগিতার ফলাফল ও তুলনামূলক অগ্রগতি বর্ণনা করা হয়।
    3. অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার এবারের অগ্রগতি তুলে ধরা হয়।
      1. এবারের আসরে এআইয়ের চ্যালেঞ্জ ও পরবর্তী আসরে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কঠোর হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
    4. ৪ টা ৪১ মিনিটে প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের ও পর্যালোচকদের পুরস্কার বিতরণ করা হয়, পাশাপাশি তাদের নিয়ে ফটোসেশন করা হয়।
  4. ৪ টা ৫৮ মিনিটে অনুষ্ঠানের উপস্থাপক মাসুম আল হাসান রকির সঞ্চালনায় উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা, বাংলার প্রেমে উইকি ২০২৫ প্রতিযোগিতার প্রধান তত্ত্বাবধায়ক মহীন রীয়াদ এবং প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী মোহাম্মদ আশরাফ আলীকে নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়।
    1. আলোচনায় কমন্সে ছবি আপলোডের গুরুত্ব উঠে আসে।
    2. ফটোগ্রাফারদের ছবি কমন্সে দান করতে উৎসাহিত করা এবং তাদের কমন্সে সক্রিয় স্বেচ্ছাসেবী করার ক্ষেত্রে তাদের মনোভাব বুঝতে পারার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়।
    3. কমন্সে যেকোনো বিষয় নিয়মিত ডকুমেন্টেশনের মাধ্যমে হালনাগাদের ক্ষেত্রে সচেতনতার উপর জোর দেওয়া হয়।
    4. কমন্সের যেকোনো প্রতিযোগিতার জন্য সঠিক মানুষের নিকট পৌঁছানোর চ্যালেঞ্জ আলোচনায় উঠে আসে।
    5. এই ধরনের প্রতিযোগিতাগুলোতে পুরস্কারের প্রভাব আলোচনা করা হয়।
  5. ৫ টা ৫০ মিনিটে আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে ফটোসেশন করা হয়। ফটোসেশনের পর সন্ধ্যার খাবারের জন্য সময় দেওয়া হয়।
  6. মূল অনুষ্ঠান শেষে উপস্থিত আঞ্চলিক সম্প্রদায় ও অন্যান্য উইকিমিডিয়ানদের নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। মুক্ত আলোচনায় নিম্নের বিষয়গুলো উঠে আসে:
    1. তথ্য অধিদফতরের পাবলিক ডোমেইন ঘোষিত চিত্রগুলো কমন্সে আমদানির অগ্রগতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ
    2. তথ্য অধিদফতরের আমদানিকৃত ছবিগুলোর কাজের জন্য বিআইএসসি উইকিমিডিয়ান্স ক্লাবের সদস্যদের প্রশিক্ষণ ও তাদের উপর দায়িত্ব অর্পণের পরিকল্পনা
    3. উইকিমিডিয়া কমন্সের জন্য স্বনির্ভর ও কার্যকর টিম তৈরির জন্য বিবেচনা
    4. নতুন কপিরাইট আইন ও উইকিমিডিয়া কমন্সে এর প্রভাব
    5. গ্ল্যাম প্রকল্প এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের জাদুঘরের নিদর্শনগুলোর ছবি তুলে সংরক্ষণ
    6. উইকি সংক্রান্ত কাজের উদ্দেশ্যে রাজশাহী সম্প্রদায়ের নতুন স্ক্যানার ক্রয়
    7. অনুপ্রেরণার মাধ্যমে এম এস ছাকিবের নতুন স্বেচ্ছাসেবক তৈরি এবং তার নেতৃত্বে একটি ভার্সিটি ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা
    8. উইকিমিডিয়া কমন্সের ফাইলগুলোর বিষয়শ্রেণী নিয়ে প্রশিক্ষণ সেশনের প্রস্তাব
    9. অফলাইন কার্যক্রম বৃদ্ধির তাগিদ
    10. নিষ্ক্রিয় সম্প্রদায়গুলোর ভবিষ্যৎ
    11. বাংলা উইকিপিডিয়ার যান্ত্রিক ও রুক্ষ অনুবাদ যুক্ত নিবন্ধসমূহ
  7. আনুমানিক ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠান সমাপ্ত হয়।

চিত্রশালা

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে