বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উইকিমিডিয়া শিক্ষা কার্যক্রম, এপ্রিল ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উইকিমিডিয়া শিক্ষা কার্যক্রম

— অনলাইনে আয়োজিত একটি কর্মশালা —


তারিখ: ১৩ এপ্রিল ২০২৬
সময়: ২০:০০–২১:৩০ বিএসটি
অনলাইন প্লাটফর্ম: অজানা

যোগাযোগ

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমপ্লয়েবিলিটি ৩৬০ কর্মসূচির অধীনে “ডিজিটাল ইন্টিগ্রিটি ও ওপেন নলেজ” বিষয়ক বিশেষ ক্লাসের জন্য প্রস্তুতকৃত পোস্টার।

আধুনিক সাংবাদিকতায় তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতকরণ এবং মুক্ত জ্ঞান ভাণ্ডার হিসেবে উইকিপিডিয়ার গুরুত্ব তুলে ধরতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ (জেএমসি) বিভাগ এবং এমপ্লয়েবিলিটি ৩৬০-এর যৌথ উদ্যোগে "ডিজিটাল সততা ও উন্মুক্ত জ্ঞান: আধুনিক সাংবাদিকতায় তথ্যের বিশ্বাসযোগ্যতা পরিচালনা" ("Digital Integrity & Open Knowledge: Navigating Information Credibility in Modern Journalism)" শীর্ষক একটি শিক্ষা কার্যক্রম আয়োজন করা হয়। বর্তমান সময়ে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল মাধ্যমে তথ্যের বিশুদ্ধতা বজায় রাখার কৌশল শিখতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা পেশায় সহায়ক হবে বলে আশা করা হয়।


অতিথি ও অংশগ্রহণকারী

[সম্পাদনা]

এই বিশেষ সেশনে বক্তা ছিলেন:

  • নাহিদ সুলতান : প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং সিনিয়র ট্রাস্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট, উইকিমিডিয়া ফাউন্ডেশন।
  • সহ উপস্থাপক ছিলেন : দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ।

কার্যক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সেশনের মূল আলোচ্য বিষয়

[সম্পাদনা]

কর্মশালায় মূলত নিম্নলিখিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করা হয়:

  1. উইকিপিডিয়ার নেপথ্যের কার্যক্রম: বিশ্বের বৃহত্তম মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয় এবং এর তথ্য যাচাইকরণ প্রক্রিয়া।
  2. তথ্য-মহামারী (Infodemic) মোকাবিলা: ইন্টারনেটে ভুল তথ্য ও গুজবের বিস্তার রোধে করণীয়।
  3. তথ্যের নৈতিকতা: সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের সঠিক ব্যবহার এবং নৈতিকতা বজায় রাখা।
  4. ক্যারিয়ার গাইডলাইন: বর্তমান যুগে তথ্য ও মিডিয়া খাতে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন পেশাগত সম্ভাবনা।
  5. মিস ইনফরমেশন-ডিস ইনফরমেশন

কার্যক্রমের উদ্দেশ্য ও সুবিধা

[সম্পাদনা]

অংশগ্রহণকারীরা এই কর্মশালা থেকে গুরুত্বপূর্ণ কিছু দক্ষতা অর্জনে সক্ষম হন, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • ফ্যাক্ট-চেকিং বা তথ্য যাচাইকরণের আধুনিক কলাকৌশল।
  • ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে সম্যক ধারণা।
  • স্থানীয় ভাষার মিডিয়া বা গণমাধ্যমের শক্তি এবং উইকিপিডিয়ায় তার প্রভাব।
  • ক্যারিয়ারের বহুমুখীকরণ বা বৈচিত্র্য আনার উপায়।

চিত্রশালা

[সম্পাদনা]