কার্যক্রম:একুশে উইকিসমাবেশ ২০২৫/রাজশাহী
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ২০২৫
— অফলাইনে আয়োজিত একটি সমাবেশ —
তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫
সময়: ১৬:০০–১৭:৩০ বিএসটি
স্থান: প্যারিস রোড
ঠিকানা: রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

এই কার্যক্রমটি একুশে উইকিসমাবেশ ২০২৫ কার্যক্রমের একটি অংশ যা একই সাথে নিচের স্থানেগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে।
· · · ·
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ানরা প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধি ও বিকাশের জন্য জনসচেতনতা তৈরি করেন। এই ঐতিহ্যবাহী আয়োজনের ধারাবাহিকতায় এবারও রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে রাজশাহীতে একটি বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সমাবেশে আমরা বাংলা উইকিপিডিয়া নিয়ে আলোচনা করব, নতুনদের সাথে পরিচিত হব এবং বাংলা ভাষায় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানাব। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত, তাই আপনিও স্বাগত!
উইকিপিডিয়া নিয়ে জানতে, শিখতে এবং উইকিপিডিয়ানদের সাথে আড্ডা দিতে আপনাকে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ। আসুন, একসাথে বাংলা ভাষার জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করি!
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- তাহমিদ হোসেন (Tahmid • আলাপ)
সাফি (Mmrsafy • আলাপ)- মানিক দাস (ManikDas1122 • আলাপ)
- নাজমুল হোসেন (nazmul.raj • আলাপ)
রাবিবা (Kryesmin • আলাপ)- রকি (RockyMasum • আলাপ)
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।