কার্যক্রম:উইকিস্কলার ২০২৬ প্রচারণা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উইকিস্কলার ২০২৬ প্রচারণা
— অফলাইনে আয়োজিত একটি প্রচারণা —
তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬
সময়: ৭:৪৫–১২:০০ বিএসটি
স্থান: মোহাম্মদপুর, ঢাকা
ঠিকানা: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
-
Yahya
ই-মেইল: yahya@bnwp.org -
শাকিল হোসেন
ই-মেইল: shakil@bnwp.org
হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যরা উইকিস্কলার ২০২৬ প্রতিযোগিতার প্রচারণার জন্য ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যাবেন। এই প্রচারণা কার্যক্রমের মূল উদ্দেশ্য হবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উইকিপিডিয়া ও উইকিস্কলার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করা।
কার্যক্রমের পরিকল্পনা
[সম্পাদনা]প্রস্তুতি
[সম্পাদনা]কার্যক্রম শুরুর আগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হবে।
প্রচারণা কার্যক্রম
[সম্পাদনা]উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যরা ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিটি শ্রেণিকক্ষে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হবে:
- উইকিপিডিয়া পরিচিতি: উইকিপিডিয়া কী, কীভাবে এটি কাজ করে এবং মুক্ত জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা
- উইকিস্কলার পরিচিতি: উইকিস্কলার ২০২৬ প্রতিযোগিতার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য
- প্রতিযোগিতার নিয়মাবলী: অংশগ্রহণের যোগ্যতা, নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতার ধাপসমূহ
- পাঠ্যতালিকা: নির্ধারিত ১২টি উইকিপিডিয়া নিবন্ধের তালিকা এবং পড়ার পরামর্শ
- প্রশ্নোত্তর পর্ব: শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান (প্রতিটি শ্রেণিকক্ষে প্রায় দুই মিনিট সময়)
প্রতিটি শ্রেণিকক্ষে একজন সদস্য উপস্থাপনা করবেন এবং আরেকজন সদস্য প্রতিটি শিক্ষার্থীর হাতে হাতে লিফলেট বিতরণ করবেন। লিফলেটে উইকিস্কলার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, নিবন্ধন ফর্মের লিংক এবং যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
প্রত্যাশিত ফলাফল
[সম্পাদনা]এই প্রচারণা কার্যক্রমের মাধ্যমে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ১০০০ শিক্ষার্থীর কাছে উইকিস্কলার ২০২৬ সম্পর্কে তথ্য পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- Yahya (Yahya • আলাপ)
- তাওসীফ হাসান (Tausheef Hassan • আলাপ)
- শাকিল (MdsShakil • আলাপ)
- রিফাত (R1F4T • আলাপ)
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।
-
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উইকিস্কলার প্রচারণা দল
-
ছাত্রদের সামনে উইকিস্কলার সম্পর্কে তুলে ধরছেন ইয়াহিয়া