বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা, পাবিপ্রবি, মে ২০২৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পাবিপ্রবি উইকিক্লাব, PUST Photographic Society, এবং উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত

উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমন্স বিষয়ক কর্মশালা, পাবিপ্রবি

— অফলাইনে আয়োজিত একটি কর্মশালা —


তারিখ: ০৭ মে ২০২৬
স্থান: গ্যালারি ২, পুরাতন অ্যাকাডেমিক ভবন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
যোগাযোগ

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

পাবিপ্রবি উইকিক্লাবের আয়োজনে এবং PUST Photographic Society-এর সহায়তায় ৭ মে ২০২৬ তারিখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অ্যাকাডেমিক ভবনের গ্যালারি ২-এ "উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমন্স বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়। এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীদের উইকিপিডিয়ার মৌলিক ধারণা প্রদান এবং উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড ও ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার বিবরণ

[সম্পাদনা]

কর্মশালায় দুটি ভিন্ন সেশনের মাধ্যমে উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া কমন্স নিয়ে আলোচনা করা হয়:

  • উইকিপিডিয়া বিষয়ক সেশন: মো. সাদমান ছাকিব
    • উইকিপিডিয়ায় তথ্য যুক্ত করার নিয়ম, নির্ভরযোগ্যতা এবং উইকিপিডিয়া সম্পাদনার প্রাথমিক নিয়মাবলি নিয়ে আলোচনা।
  • উইকিমিডিয়া কমন্স বিষয়ক সেশন: মাসুম আল হাসান (রকি)
    • উইকিমিডিয়া কমন্স কী, মুক্ত লাইসেন্স এবং ছবি আপলোড করার সঠিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ।

অংশগ্রহণকারী ও পরিসংখ্যান

[সম্পাদনা]

কর্মশালায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে ৪৫ জন শিক্ষার্থী সরাসরি কর্মশালায় উপস্থিত ছিলেন।

নিবন্ধনকারীদের তথ্য বিশ্লেষণ করে নিম্নোক্ত পরিসংখ্যান পাওয়া যায়:

  • লিঙ্গানুপাত: অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৭৩% ছাত্র এবং ২৭% ছাত্রী ছিলেন।
  • শিক্ষাবর্ষ: সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল ৩য় বর্ষের শিক্ষার্থীদের (৩৯%)। এছাড়া ১ম ও ২য় বর্ষের (উভয় ক্ষেত্রে ২০.৩%) এবং ৪র্থ বর্ষের (১৬.৯%) শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
  • উইকিপিডিয়ার পূর্ব-অভিজ্ঞতা: নিবন্ধনকারীদের মধ্যে ৮৬% শিক্ষার্থী আগে উইকিপিডিয়া থেকে তথ্য পড়লেও, ৯১.১% শিক্ষার্থীর উইকিপিডিয়া বা উইকিমিডিয়া কমন্সে সম্পাদনা করার কোনো পূর্ব-অভিজ্ঞতা ছিল না। এই পরিসংখ্যানটি শিক্ষার্থীদের মাঝে উইকিপিডিয়া সম্পাদনার বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ বৃদ্ধিতে এই কর্মশালার গুরুত্ব তুলে ধরে।

আয়োজক

[সম্পাদনা]
পাবিপ্রবি উইকিক্লাব থেকে উপস্থিত সদস্যবৃন্দ
  1. মো. সাদমান ছাকিব (MS Sakibআলাপ)
  2. আশিকুর রহমান (Asikur Rahmanআলাপ)
  3. অনিক কান্তি দে (Anik Kanti Deyআলাপ)
  4. মো. আসাদুজ্জামান সাহেদ (M.Asaduzzaman sahedআলাপ)
  5. সিদরাতুল মুনতাহা সনোকা (SMontaha32আলাপ)

চিত্রশালা

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে