বিষয়বস্তুতে চলুন

উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫, কুষ্টিয়া/প্রাজিপ্র

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫
উইকিপিডিয়া, উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে যুক্ত হওয়া ও অবদান রাখার প্রক্রিয়া


আয়োজক
উইকিমিডিয়া বাংলাদেশ  |  অশ্রু আর্কাইভ
২০–২১ নভেম্বর ২০২৫
কুষ্টিয়া, বাংলাদেশ

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (প্রজিপ্র)

[সম্পাদনা]

এই কর্মশালার উদ্দেশ্য কি?

[সম্পাদনা]

এই কর্মশালার মূল উদ্দেশ্য অংশগ্রহণকারীদের মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে পরিচিত করা এবং উইকিমিডিয়ার প্রকল্পসমূহে অবদান রাখার প্রক্রিয়া শেখানো। বিশেষ করে উইকিপিডিয়া, উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে কিভাবে সম্পাদনা বা অবদান রাখা যায়—তা হাতে-কলমে শেখানো হবে।

এই কর্মশালায় অংশ নিতে কি আগে থেকে উইকিপিডিয়ায় অভিজ্ঞতা থাকতে হবে?

[সম্পাদনা]

না। এটি নতুনদের জন্যও উন্মুক্ত। যারা আগে কখনও উইকিপিডিয়া সম্পাদনা করেননি, তারাও এখানে ধাপে-ধাপে শেখার সুযোগ পাবেন।

কর্মশালায় কি শেখানো হবে?

[সম্পাদনা]

কর্মশালায় শেখানো হবে—

  • উইকিপিডিয়ায় সম্পাদনার মৌলিক ধাপ,
  • উইকিসংকলনে মুদ্রণ সংশোধন ও ডিজিটাইজেশন,
  • উইকিমিডিয়া কমন্সে ছবি বা মিডিয়া ফাইল আপলোডের প্রক্রিয়া,
  • কপিরাইট ও ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সম্পর্কে মৌলিক ধারণা।

কে বা কারা এই প্রশিক্ষণ দেবেন?

[সম্পাদনা]

উইকিমিডিয়া বিভিন্ন প্রকল্পের প্রশাসক এবং উইকিমিডিয়া বাংলাদেশের অভিজ্ঞ প্রশিক্ষকগণ এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন।

অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে?

[সম্পাদনা]

হ্যাঁ, অংশগ্রহণের জন্য আগেই নিবন্ধন করতে হবে।

নিবন্ধন কিভাবে করব?

[সম্পাদনা]

এই পাতার উপরে “নিবন্ধন” ট্যাবে ক্লিক করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন নিশ্চিত হলে আয়োজক দল থেকে ই-মেইল বা ফোনের মাধ্যমে আপ্যনার নিবন্ধন নিশ্চিত করা হবে।

কর্মশালা শেষে কি কোনো সনদপত্র দেওয়া হবে?

[সম্পাদনা]

হ্যাঁ, কর্মশালার সম্পূর্ণ সেশন অংশগ্রহণকারীদের মুদ্রিত সনদপত্র প্রদান করা হবে।

কর্মশালায় অংশ নিতে কি আমাকে নিজস্ব ল্যাপটপ বা মোবাইল আনতে হবে?

[সম্পাদনা]

হ্যাঁ, সম্ভব হলে নিজের ল্যাপটপ বা স্মার্টফোন সঙ্গে আনতে অনুরোধ করা হচ্ছে, যাতে হাতে-কলমে সম্পাদনার অনুশীলন করা যায়। ইন্টারনেট সংযোগের ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকে থাকবে।

কর্মশালায় অংশ নেওয়ার জন্য কী ধরনের যোগ্যতা বা পটভূমি প্রয়োজন?

[সম্পাদনা]

কোনো বিশেষ যোগ্যতা প্রয়োজন নেই। বাংলা ভাষায় পড়তে–লিখতে পারেন এবং ইন্টারনেট ব্যবহার জানলেই যথেষ্ট।

কর্মশালাটি কি শুধুমাত্র শিক্ষার্থী বা গবেষকদের জন্য?

[সম্পাদনা]

না, যে কেউ অংশ নিতে পারেন—শিক্ষার্থী, শিক্ষক, লেখক, আলোকচিত্রী, বা সাধারণ জ্ঞানপ্রেমী—সবাই এখানে শেখার সুযোগ পাবেন।

আমি যদি কর্মশালার কেবল একটি দিন উপস্থিত থাকতে পারি, তাহলে কি অংশ নিতে পারব?

[সম্পাদনা]

কর্মশালাটি পূর্ণাঙ্গভাবে দুই দিনব্যাপী পরিকল্পিত। সম্পূর্ণ অংশগ্রহণ করলে শেখার অভিজ্ঞতা ও সনদপত্র দুটোই সম্পূর্ণ হবে। তবে বিশেষ পরিস্থিতিতে আয়োজক দলের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

নিবন্ধনের পর যদি অংশ নিতে না পারি, তাহলে কী করব?

[সম্পাদনা]

আপনি আগেভাগে আয়োজকদের জানালে আপনার আসন অন্য আগ্রহী অংশগ্রহণকারীর জন্য উন্মুক্ত করা হবে।

আমি যদি বিদেশে থাকি, তবুও কি অনলাইনে অংশ নিতে পারব?

[সম্পাদনা]

এই কর্মশালাটি সরাসরি (in-person) আয়োজিত হবে। তবে ভবিষ্যতে অনলাইন প্রশিক্ষণ বা সম্পাদনাসভায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

কর্মশালা শেষে কি অংশগ্রহণকারীদের জন্য কোনো ফলো-আপ থাকবে?

[সম্পাদনা]

হ্যাঁ, অংশগ্রহণকারীদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হবে, যেখানে তারা ভবিষ্যত সহযোগিতা, প্রশ্নোত্তর ও আলোচনায় অংশ নিতে পারবেন। এক মাস পর একটি অনলাইন ফলো-আপ মিটআপের মাধ্যমেও তাদের অগ্রগতি মূল্যায়ন করা হবে।

ভবিষ্যতে কি আরও এমন কর্মশালা আয়োজন করা হবে?

[সম্পাদনা]

হ্যাঁ, উইকিমিডিয়া বাংলাদেশ নিয়মিতভাবে দেশজুড়ে প্রশিক্ষণ, সম্পাদনাসভা ও অনলাইন ইভেন্ট আয়োজন করে। আগ্রহীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারেন।

আমি কিভাবে উইকিমিডিয়া আন্দোলনে দীর্ঘমেয়াদে যুক্ত থাকতে পারি?

[সম্পাদনা]

কর্মশালার পরে আপনি উইকিপিডিয়া, উইকিসংকলন বা উইকিমিডিয়া কমন্সে অবদান রাখতে পারেন। অনলাইন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থেকে, ভবিষ্যতের প্রশিক্ষণ ও ইভেন্টে অংশগ্রহণ করে সহজেই এই আন্দোলনের সক্রিয় সদস্য হতে পারেন।