উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫, কুষ্টিয়া/আয়োজক
উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা ২০২৫
উইকিপিডিয়া, উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে যুক্ত হওয়া ও অবদান রাখার প্রক্রিয়া
আয়োজক
উইকিমিডিয়া বাংলাদেশ | অশ্রু আর্কাইভ
২০–২১ নভেম্বর ২০২৫
কুষ্টিয়া, বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ
[সম্পাদনা]
উইকিমিডিয়া বাংলাদেশ মুক্ত জ্ঞান সম্প্রসারণে নিবেদিত একটি অলাভজনক সংস্থা। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত একটি জাতীয় চ্যাপ্টার। ২০১১ সালে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে উইকিমিডিয়া বাংলাদেশ; বর্তমানে এটি ফাউন্ডেশন অনুমোদিত ৩৭টি আঞ্চলিক চ্যাপ্টারের একটি। উইকিমিডিয়া ফাউন্ডেশন বিশ্বব্যাপী বেশ কয়েকটি ওয়েবভিত্তিক সহযোগিতামূলক ও শিক্ষামূলক প্রকল্প পরিচালনা করে— যার মধ্যে উইকিপিডিয়া সবচেয়ে পরিচিত। উইকিমিডিয়া বাংলাদেশ স্থানীয়ভাবে বাংলা ও অন্যান্য ভাষায় এসব মুক্ত জ্ঞানভিত্তিক প্রকল্পের প্রসার, অংশগ্রহণ বৃদ্ধি, এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সারা দেশে বিভিন্ন প্রচারণা, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
অশ্রু আর্কাইভ
[সম্পাদনা]