কার্যক্রম:উইকিপিডিয়া ২৫ উদ্যাপন ও পাবিপ্রবি উইকিক্লাবের আত্মপ্রকাশ, পাবনা
উইকিপিডিয়া ২৫ উদ্যাপন ও পাবিপ্রবি উইকিক্লাবের আত্মপ্রকাশ
— অফলাইনে আয়োজিত একটি সমাবেশ —
তারিখ: ১২ জানুয়ারি ২০২৬
সময়: ১২:৪৫–১৩:৩০ বিএসটি
স্থান: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা
উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নবগঠিত 'পাবিপ্রবি উইকিক্লাব'-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের আহবায়ক মো. সাদমান ছাকিব (MS Sakib) ক্লাবের পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ক্লাবের উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. দয়াল চন্দ্র রায় শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর আনন্দঘন পরিবেশে কেক কেটে উইকিপিডিয়ার রজতজয়ন্তী উদ্যাপন করা হয়।
উক্ত আয়োজনে ড. দয়াল চন্দ্র রায়সহ ক্লাবের সকল উপদেষ্টা সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্য উপদেষ্টারা হলেন—ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ্, সিএসই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার এবং ফার্মেসি বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম ও আবদুল আলী ভূঁইয়া। তারা সকলেই উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি এবং পাবিপ্রবি উইকিক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষ্যে শুভেচ্ছাজ্ঞাপন করেন।
অনুষ্ঠানসূচি
[সম্পাদনা]| সময় | কার্যক্রম | বিবরণ/বক্তা |
|---|---|---|
| দুপুর ১২:৪৫ | সমবেত হওয়া | অতিথি ও সাধারণ সদস্যদের আগমন |
| দুপুর ১:০০ | স্বাগত বক্তব্য ও ক্লাব পরিচিতি | মো. সাদমান ছাকিব (MS Sakib) আহবায়ক, পাবিপ্রবি উইকিক্লাব |
| দুপুর ১:০৫ | শুভেচ্ছা বক্তব্য | ড. দয়াল চন্দ্র রায় উপদেষ্টা, পাবিপ্রবি উইকিক্লাব ও প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ |
| দুপুর ১:১০ | কেক কাটা | উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদ্যাপন |
| দুপুর ১:২৫ | উপদেষ্টামণ্ডলীর শুভেচ্ছাজ্ঞাপন | উপস্থিত উপদেষ্টাবৃন্দ:
|
| দুপুর ১:৩০ | আপ্যায়ন ও ফটোসেশন | সকল সদস্য ও উপদেষ্টাবৃন্দ |
| দুপুর ১:৪৫ | সমাপ্তি | - |
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- মো. সাদমান ছাকিব (MS Sakib • আলাপ)
- আশিকুর রহমান (Asikur Rahman • আলাপ)
- এম. আসাদুজ্জামান সাহেদ (M.Asaduzzaman sahed • আলাপ)
- শেখ মেহেদী হাসান (Sheikh Mehedi Hassan • আলাপ)
- অনিক কান্তি দে (Anik Kanti Dey • আলাপ)
- এবং অন্যান্য।
চিত্রশালা
[সম্পাদনা]মিডিয়া লিংক
[সম্পাদনা]- পাবিপ্রবিতে উইকিক্লাবের আত্মপ্রকাশ, DhakaMonitor24.