কার্যক্রম:উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পাবনা, জানুয়ারি ২০২৬
উইকিপিডিয়া ও উইকিস্কলার কুইজ বিষয়ক কর্মশালা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পাবনা
— অফলাইনে আয়োজিত একটি কর্মশালা —
তারিখ: ১১ জানুয়ারি ২০২৬
সময়: ১১:০০–১৩:০০ বিএসটি
স্থান: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স রোড,পাবনা
পাবিপ্রবি উইকিক্লাবের আয়োজনে এবং উইকিপিডিয়া ২৫ উপলক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পাবনার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে উইকিপিডিয়া বিষয়ক একটি কর্মশালা ও 'উইকিস্কলার কুইজ ২০২৬' সম্পর্কে দিকনির্দেশনামূলক সেশনের আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে প্রযুক্তি ও জ্ঞানের উন্মুক্ত দুনিয়া উইকিপিডিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে এবং আসন্ন কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে।
কর্মশালার বিবরণ
[সম্পাদনা]এই কর্মশালায় শিক্ষার্থীদের উইকিপিডিয়ার মৌলিক ধারণা এবং কুইজ প্রতিযোগিতার বিস্তারিত জানানো হবে। কর্মশালায় নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে:
১. উইকিপিডিয়া পরিচিতি ও ব্যবহার
[সম্পাদনা]- উইকিপিডিয়া কী এবং এটি কীভাবে কাজ করে।
- উইকিপিডিয়ার নির্ভরযোগ্যতা।
- পাঠ্যবইয়ের পাশাপাশি সহায়ক হিসেবে উইকিপিডিয়া পড়ার সঠিক নিয়ম।
- উইকিপিডিয়া সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ও সঠিক তথ্য।
২. উইকিস্কলার কুইজ ২০২৬
[সম্পাদনা]- উইকিস্কলার কুইজ কী এবং কেন আয়োজন করা হচ্ছে।
- কুইজে অংশগ্রহণের নিয়মাবলী ও সিলেবাস সম্পর্কে ধারণা।
- কুইজে ভালো করার কৌশল ও প্রস্তুতি।
৩. প্রশ্নোত্তর ও মতবিনিময়
[সম্পাদনা]শিক্ষার্থীদের কুইজ ও উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও অভিজ্ঞতা বিনিময়।