কার্যক্রম:আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬, দিনাজপুর
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬
— অফলাইনে আয়োজিত একটি আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা —
তারিখ: ১৮ মে ২০২৬
সময়: ১০:০০–১৬:০০ বিএসটি
স্থান: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দিনাজপুর
-
দোলন প্রভা
ই-মেইল: dolonprova@gmail.com - অনুপ সাদি
হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬-কে সামনে রেখে আগামী ১৮ মে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির কার্যালয়ে দিনব্যাপী (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) জাদুঘর বিষয়ক সম্পাদনাসভা অনুষ্ঠিত হবে। বাংলা উইকিপিডিয়ায় তালিকা পাতা দেখা যাবে এখানে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- দোলন প্রভা (Dolon Prova • আলাপ)
- অনুপ সাদি (Anup Sadi • আলাপ)
- তুষার শুভ্র বসাক (তুষার শুভ্র বসাক • আলাপ)
- মানিক সরেন (Manik Soren • আলাপ)
- মোঃ তাসমিম হাসান (Md. Tasmim Hassan Safol • আলাপ)
তৈরিকৃত নিবন্ধ
[সম্পাদনা]- উমাই শিল্পকলা জাদুঘর
- জর্ডান জাদুঘর
- উজবেকিস্তানের শিল্পকলা জাদুঘর
- কপিলবস্তু জাদুঘর
- প্রাচিনবুরি জাতীয় জাদুঘর
- প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ত্রিশূর
- খারাখোরুম জাদুঘর
- প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব জাদুঘর
সারসংক্ষেপ
[সম্পাদনা]আমাদের এই আয়োজনটির ভেন্যু ছিলো দিনাজপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। এটি দিনাজপুর সদরে সুইহারী, মির্জাপুর এলাকা অবস্থিত। এই প্রতিষ্ঠানে একটি লোক জাদুঘরও আছে। আমাদের আয়োজনটি আন্তর্জাতিক জাদুঘর দিবসকে কেন্দ্র করে তাই এই ভেন্যুটি আমরা নির্ধারন করেছিলাম। অংশগ্রহণকারীদের কয়েকজন সদরের বাহিরে থেকে সকাল ৮ঃ৩০ মিনিটে যাত্রা শুরু করেছিলেন। আমাদের মুল আয়োজন শুরু হয়েছে সকাল ১০ঃ০০ টায়। আয়োজনে ৩ জন নতুন অংশগ্রহণকারী ছিলেন; তাদের মধ্যে ২ জন নতুন ব্যবহারকারী। প্রথম পর্যায়ে আমাদের পরিচিতি পর্ব ছিলো; তারপরে অনুপ সাদি নতুন অংশগ্রহণকারীদের উইকিপিডিয়ায় সম্পাদনার প্রক্রিয়া শিখিয়েছেন। নতুন ব্যবহারকারীদের মধ্যে তাসমিম একটি নিবন্ধ তৈরি করেছেন। আমরা নিবন্ধ তৈরির ছাড়াও জাদুঘরের কিছু ছবি সংগ্রহ করেছি। আমাদের এই আয়োজনের মাধ্যমে অফলাইনে সম্পাদনা ছাড়াও উইকিমিডিয়ার গ্ল্যাম প্রকল্প বিষয়ে আলোচনা হয়েছে। দিনাজপুর সদরের জাদুঘর নিয়ে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি পরবর্তীতে আমাদের অফলাইন কার্যক্রমে এই আয়োজনটি ইতিবাচক প্রভাব রাখবে।
ছবি
[সম্পাদনা]-
দিনাজপুর জেলার উইকিপিডিয়ানরা-০১, আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬, দিনাজপুর
-
দিনাজপুর জেলার উইকিপিডিয়ানরা-০২, আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬, দিনাজপুর
-
দিনাজপুর জেলার উইকিপিডিয়ানরা-০৪, আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬, দিনাজপুর
-
দিনাজপুর জেলার উইকিপিডিয়ানরা-০৫, আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬, দিনাজপুর
এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।