কার্যক্রম:আঞ্চলিক সম্প্রদায়ের সমন্বয়কদের বৈঠক, আগস্ট ২০২৫
অবয়ব
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত
তারিখ: ২৩ আগস্ট ২০২৫
সময়: ২০:০০–২১:০০ বিএসটি
আঞ্চলিক সম্প্রদায়ের সমন্বয়কদের বৈঠক, আগস্ট ২০২৫
তারিখ: ২৩ আগস্ট ২০২৫
সময়: ২০:০০–২১:০০ বিএসটি
যোগাযোগ
-
মাসুম-আল-হাসান রকি (ROCKY)
ই-মেইল: masum@wikimedia.org.bd
হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায়ের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রমের বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মত এই সমন্বয় সভা বা বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়।
কার্যবিবরণী
[সম্পাদনা]- সবার নিজ নিজ সংক্ষিপ্ত পরিচয় প্রদানের মাধ্যমে সভা শুরু হয়।
- উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, উইকিমিডিয়া আন্দোলন একটি বিকেন্দ্রী আন্দোলন এবং এর বিকেন্দ্রীকরণে আঞ্চলিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আঞ্চলিক সম্প্রদায়দের নিয়ে এমন সমন্বয় সভার আয়োজন আরও আগে হওয়া উচিত ছিল। তবে দেরীতে হলেও শুরু যে হল এটাই গুরুত্বপূর্ণ।
- আঞ্চলিক সম্প্রদায়ের প্রধান সমন্বয়কগণ তাদের সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কে সবাইকে সংক্ষেপে অবহিত করেন।
- চট্টগ্রাম সম্প্রদায়ের পক্ষে মহীন জানান, বিগত সময়ে তাদের সম্প্রদায়ে অনেক স্বেচ্ছাসেবক ছিল, কিন্তু তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পড় তারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। বর্তমান ২/১ মিলে সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে তারা চট্টগ্রামে একটি গ্ল্যাম প্রকল্প চালুর পরিকল্পনা করছেন।
- রাজশাহীর প্রধান সমন্বয়ক তাহমিদ জানান এবছর রাজশাহীতে একটি সম্পাদনা সভা ও একাধিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শাহ্ মখদুম পাবলিক লাইব্রেরিতে চলমান গ্ল্যাম প্রকল্পের অধীনে ইতোমধ্যে ৩৫ টি বই উইকিসংকলেন আপলোড করা হয়েছে।
- কুমিল্লা সম্প্রদায়ের পক্ষে রোমান উপস্থিত ছিলেন। তিনি জানান সাম্প্রতিক বছরগুলোতে তিনি পেশাগত কারণে কুমিল্লার বাইরে অবস্থান করছেন বিধায় কুমিল্লায় কোন কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এছাড়া অন্য সমন্নয়করা নিষ্ক্রিয় হয়ে যাওয়া বা কুমিল্লার বাইরে স্থানান্তরিত হওয়ার কারণে কুমিল্লার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে সেভাবে কেউ নেই।
- চাঁদপুরের প্রধান সমন্বয়ক দেলোয়ার হোসেন জানান, চাঁদপুরের কার্যক্রমও বর্তমানে স্তিমিত হয়ে পড়েছে অন্যান্য স্বেছাসেবকদের নিষ্ক্রিয়তার কারণে। তবে তিনি চেষ্টা করছেন আবার সক্রিয় করার জন্য এবং চাঁদপুরে গ্ল্যাম প্রকল্প শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
- ময়মনসিংহ সম্প্রদায়ের পক্ষে দোলন প্রভা জানান গত জুলাই মাস্যা তারা একটি লেখক সমাবেশ আয়োজন করেছিলেন, বেশ কিছু বই তারা মুক্ত লাইসেন্সে প্রকাশের জন্য লেখকদের কাছে থেকে অনুমোদনও পেয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহের বাইরে অবস্থান করলেও, ফোনে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। মীম নামের একজন উইকিমিডিয়ান সাম্প্রতিক সময়ে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করছেন।
- ঢাকা সম্প্রদায়ের ইয়াহিয়া জানান গত মার্চে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা সম্প্রদায় আড্ডা, সম্পাদনা সভাসহ বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করেছে। বর্তমানে তারা গ্ল্যাম নিয়ে কিছু করার পরিকল্পনা করছে। এছাড়া সামনে উইকিডাটার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় দিনব্যাপী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
- দেলোয়ার হোসেন নির্দিষ্ট সময় পরপর এরকম আঞ্চলিক সম্প্রদায়ের সদস্যদের নিয়ে সভা প্রস্তাব দেন। এতে আরও অনেকে সহমত পোষণ করেন। রকি জানান, আমরা নিশ্চয় চেষ্টা করবো নিয়মিত এই আয়োজন যেন করা যায়।
- আঞ্চলিক সম্প্রদায়ের সমন্বয়কদের নিয়ে অফলাইন আড্ডার প্রস্তাব করেন তাহমিদ। শাবাব মুস্তাফা জানান, এমন আয়োজনের পরিকল্পনা চলছে।
- কুমিল্লা সম্প্রদায় যেহেতু দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় এবং এটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে তেমন কেউ নেই, তাই এটিকে নিষ্ক্রিয় সম্প্রদায় হিসেবে উল্লেখ করতে পারি কিনা, মহীন যোগ করেন। শাবাব মুস্তাফা বলেন, আমরা এটিকে স্থগিত হিসেবে দেখাতে পারি। তবে এ বিষয়ে কোন সিধান্ত হয়নি। পরবর্তীতে আলোচনা করে সিধান্ত নেয়া হবে উল্লেখ করা হয়। কুমিল্লার প্রধান সমন্বয়ক রোমান জানান, চ্যাপ্টারের যেকোন সিধান্তে তার সমর্থন থাকবে।
- সভার শেষে সমাপনী বক্তব্যে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা জানান, এখন থেকে আঞ্চলিক সম্প্রদায়ের যেকোন প্রয়োজনে সমন্বয়কগণ যেন রকির সাথে যোগাযোগ করে, এখন থেকে সে এসব সমন্বয়ের দায়িত্ব পালন করবে। সর্বশেষে, সবাইকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- দেলোয়ার আকরাম (DeloarAkram • আলাপ)
- শাকিল (MdsShakil • আলাপ)
- মুহাম্মদ ইয়াহিয়া (Yahya • আলাপ)
- আর কে হান্নান (Sufe • আলাপ)
- তাহমিদ হোসেন (Tahmid • আলাপ)
- মানিক দাস (ManikDas1122 • আলাপ)
- মহীন রীয়াদ (Moheen • আলাপ)
- রাফি বিন তোফা (Rafi Bin Tofa • আলাপ)
- তামীম মাহমুদ (Tameem Mahmud 007 • আলাপ)
- মির্জা শাহিদুল হাসান রোমান (Shahidul Hasan Roman • আলাপ)
- দেলোয়ার হোসাইন (DelwarHossain • আলাপ)
- মিজি মাসুম (MIZI MASUM • আলাপ)
- দোলন প্রভা (Dolon Prova • আলাপ)
- অনুপ সাদি (Anup sadi • আলাপ)
- শাবাব মুস্তাফা (Tarunno • আলাপ)
- তানভির রহমান (Wikitanvir • আলাপ)
- আলী হায়দার খান (Ali Haidar Khan • আলাপ)
- মাসুম-আল-হাসান রকি (ROCKY • আলাপ)