কার্যক্রম:অনলাইন উইকিপিডিয়া কর্মশালা, জুন ২০২৬
অনলাইন উইকিপিডিয়া কর্মশালা, জুন ২০২৬
— অনলাইনে আয়োজিত একটি কর্মশালা —
তারিখ: ৬ জুন ২০২৬
সময়: ২০:০০–২১:০০ বিএসটি
অনলাইন প্লাটফর্ম: অজানা
-
ইয়াহিয়া (Yahya)
ই-মেইল: yahya
wikimedia.org.bd
ফেসবুক ইভেন্ট পাতা
হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে নতুন অবদানকারীদের জন্য গত ৬ জুন ২০২৬ তারিখে একটি বিশেষ উইকিপিডিয়া কর্মশালা আয়োজিত হয়। সভাটি বাংলাদেশ সময় রাত ৮:০০টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০) জুম, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। মাসিক এই অনলাইন সভার উপস্থাপনায় ছিলেন ইয়াহিয়া (User:Yahya) এবং কর্মশালাটি পরিচালনা করেন নাহিদ সুলতান (User:NahidSultan)। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুনদের মুক্ত বিশ্বকোষ সম্পাদনার খুঁটিনাটি শেখানো এবং তাদের উইকিপিডিয়ার সাথে যুক্ত করা।
কর্মশালার পরিসংখ্যান ও তথ্য
[সম্পাদনা]সবার অংশগ্রহণকে সহজ ও বাধাহীন করতে এবারের কর্মশালাটি উইকিমিডিয়া বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হয়।
কার্যক্রম ও ঘোষণা
[সম্পাদনা]লাইভ ভিডিওর রেকর্ড পরবর্তীতে ইউটিউবেও আপলোড করা হবে বলে জানানো হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্পাদনা কার্যক্রম আউটরিচ ড্যাশবোর্ডের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। নতুনদের উৎসাহিত করতে ইভেন্টে ঘোষণা দেওয়া হয় যে, এই কর্মশালার পরবর্তী এক মাসে অংশগ্রহণকারীদের মধ্যে যিনি সর্বোচ্চ অবদান রাখবেন, তাকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আকর্ষণীয় স্যুভেনির প্রদান করা হবে।
প্রশ্নোত্তর পর্ব
[সম্পাদনা]কর্মশালায় অংশগ্রহণকারীরা জুম এবং ফেসবুক লাইভের মাধ্যমে উইকিপিডিয়া সম্পাদনা, নীতিমালা এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। নিচে উল্লেখযোগ্য প্রশ্ন ও মন্তব্যসমূহ তুলে ধরা হলো:
ফেসবুক থেকে আসা প্রশ্নসমূহ
[সম্পাদনা]- নিশি পল্লবী জানতে চান, উইকিপিডিয়াতে কোনো নিবন্ধ লেখা হলে সেটি কে রিভিউ করে।
- উদ্দ্যোক্তা বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লাইভ ভিডিওর রেকর্ড পাওয়া যাবে কিনা তা জানতে চাওয়া হয়।
- শরৎ বাবু প্রশ্ন করেন, নিবন্ধে তথ্যের পক্ষে বিশিষ্ট জার্নালের পিডিএফ (PDF) বা স্ক্রিনশট কীভাবে যুক্ত করতে হয় এবং স্ক্রিনশট যোগ্য সূত্র হিসেবে ধরা হয় কিনা।
- নাহিন আহমেদ জানতে চান, উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হলে তারা কি পূর্ণ সময় কাজ করেন বা কোনো সুযোগ-সুবিধা পান কিনা; যদি না পান তবে কীভাবে কাজ করেন।
জুম থেকে আসা প্রশ্নসমূহ
[সম্পাদনা]- দ্য আহসান প্রশ্ন করেন, দুই সম্পাদকের মধ্যে মতবিরোধ হলে সমাধানের কার্যকর প্রক্রিয়া কী।
- দ্য আহসান আরও জানতে চান, বাংলা উইকিপিডিয়ার প্রধান সমস্যা কি কনটেন্টের অভাব নাকি কনটেন্টের মান এবং এর মধ্যে কোনটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়।
- ফাহিম ফয়সাল বইয়ের প্রামাণ্যতার (authenticity) জন্য আইএসবিএন (ISBN) থাকা জরুরি কিনা তা জানতে চান এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চান।
- নবারুণ প্রায় ৫ বছর পর ফিরে এসে জানতে চান যে, আগের সোর্স এডিটিং (Source Editing) প্রক্রিয়ায় এখনো সম্পাদনা করা যায় কিনা এবং গেলে তা কীভাবে করতে হয়।
- তাসনিম ফারিয়া প্রমি প্রশ্ন করেন, বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে কোন বিষয়গুলোতে নিবন্ধের ঘাটতি সবচেয়ে বেশি।
- অভ্র ভিআই-কে উৎস সম্পাদনার প্রয়োজনীয়তা এবং এটি ভিজ্যুয়াল এডিটিং থেকে কেন ভিন্ন ও জটিল তা নিয়ে প্রশ্ন করেন।
- আশিকুর রহমান আহাদ জানতে চান, উইকিপিডিয়ার ইউআই (UI) ভবিষ্যতে আরও ইউজার ফ্রেন্ডলি হবে কিনা এবং নতুন ভলান্টিয়ারদের আগ্রহ বাড়াতে উইকিপিডিয়া কোনো পদক্ষেপ নেবে কিনা।
- আশিকুর রহমান আহাদ আরও প্রশ্ন করেন যে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ইত্যাদি) উইকিপিডিয়ায় যুক্ত হওয়ার জন্য কখন যোগ্য বলে গণ্য হয়।
- অন্তু কর্মশালার স্লাইডগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর অনুরোধ করেন।