উইকিপিডিয়া কর্মশালা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া কর্মশালা, বেরোবি
উইকিপিডিয়ায় যুক্ত হওয়া ও অবদান রাখার প্রক্রিয়া
আয়োজক
উইকিমিডিয়া বাংলাদেশ | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
১৩ জুলাই ২০২৬
রংপুর, বাংলাদেশ
বেগম রোকেয়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই উইকিপিডিয়া কর্মশালার মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা এবং উইকিমিডিয়া প্রকল্পসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান। কর্মশালায় অংশগ্রহণকারীরা উইকিপিডিয়ায় কার্যকরভাবে অবদান রাখার বিষয়ে সাম্যক ধারণা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা অনুধাবন করতে পারবেন কিভাবে জ্ঞান, সাহিত্য ও আলোকচিত্রের মাধ্যমে বৈশ্বিক মুক্ত জ্ঞানভান্ডার সমৃদ্ধকরণের অভিযাত্রায় নিজেরা যুক্ত হতে পারেন।
উইকিপিডিয়া (bn.wikipedia.org), বিশ্বের বৃহত্তম উন্মুক্ত ও অনলাইন বিশ্বকোষ—যেখানে যে কেউ বিনামূল্যে তথ্য যোগ, সম্পাদনা ও হালনাগাদ করতে পারেন। এটি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত প্রকল্প, যারা উইকিপিডিয়ান নামে পরিচিত। উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট; ২০২৫ সালের হিসাবে এটি ইন্টারনেটের নবম সর্বাধিক পরিদর্শিত সাইট। ২০০১ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করা এই প্রকল্পে বর্তমানে ৩৪০টিরও বেশি ভাষায় ৬.৫ কোটির অধিক নিবন্ধ রয়েছে, যার মধ্যে বাংলা ভাষায় রয়েছে ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি নিবন্ধ। ২০০৬ সালে, টাইম ম্যাগাজিনের মতে, যে কাউকে সম্পাদনা করার অনুমতি দেওয়ার নীতি উইকিপিডিয়াকে "বিশ্বের বৃহত্তম (এবং সেরা) বিশ্বকোষ" করে তুলেছে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা শিখবেন—
- উইকিপিডিয়া কী, এটি কিভাবে কাজ করে
- গবেষণায় উইকিপিডিয়ার ব্যবহার
- উইকিপিডিয়ায় সম্পাদনার মৌলিক কৌশল
- উইকিপিডিয়া নিবন্ধ তৈরি ও সম্পাদনা কৌশল
- নির্ভরযোগ্য সূত্র ও রেফারেন্স যোগ করার পদ্ধতি
- স্থানীয় ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রক্রিয়া
- উইকিমিডিয়া আন্দোলন ও মুক্ত জ্ঞানের ধারণা সম্পর্কে পরিচিতি প্রদান।
- অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদে উইকিমিডিয়া প্রকল্পে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা—
- নিজেদের উইকিমিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- উইকিপিডিয়ায় সম্পাদনা করতে পারবেন।
- উইকিমিডিয়া কমন্সে ছবি বা ফাইল আপলোড করতে পারবেন।
- ইন্টারনেটে অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে উইকিপিডিয়ার ব্যবহার শিখতে পারবেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবজ্ঞান কেন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা জানতে পারবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে মুদ্রিত সনদপত্র এবং উপহার হিসেবে উইকিমিডিয়া স্যুভেনির প্রদান করা হবে।
কর্মশালায় উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন:
| নাম | পরিচিতি |
|---|---|
| শাবাব মুস্তাফা | একুশে পদক জয়ী (২০২৫), উইকিমিডিয়া বাংলাদেশের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী পরিষদ সদস্য |
| মাসুম-আল-হাসান রকি | প্রশাসক, বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ |
| মুহাম্মদ ইয়াহিয়া | উইকিমিডিয়া স্টুয়ার্ড; প্রশাসক, বাংলা উইকিপিডিয়া, উইকিউপাত্ত |
- অংশগ্রহণকারীদের অনলাইন যোগাযোগ গ্রুপে (Telegram) যুক্ত করা।
- এক মাস পর একটি অনলাইন ফলো-আপ মিটআপ আয়োজন করে অংশগ্রহণকারীদের অগ্রগতি মূল্যায়ন।
- ভবিষ্যতে উইকি কার্যক্রমে তাদের সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া।
কার্যবিবরণী
[সম্পাদনা]- প্রথম দিন
১৩ জুলাই ২০২৬ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়া ভবনের দ্বিতীয় তলায় একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। কর্মশালায় উপস্থাপক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের পরিচালক মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় মোট তিনটি সেশন পরিচালনা করা হয়। উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য শাবাব মুস্তাফা "মানবীয় জ্ঞানের (অতিসংক্ষিপ্ত) ইতিহাস ও উইকিপিডিয়ার ভূমিকা" শীর্ষক সেশনে উইকিমিডিয়া আন্দোলনের ইতিহাস ও ইতিবৃত্ত তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মুক্ত জ্ঞানে অবদান রাখার প্রয়োজনীয়তা ও বিশ্বব্যাপী উইকিমিডিয়া আন্দোলনের কার্যক্রম তুলে ধরেন।
পরে উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা শেখান ও অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি উইকিপিডিয়ার ইন্টারফেস পরিচিতি, তথ্য যাচাই বা ফ্যাক্টচেক ও তথ্যসূত্রের ব্যবহার, নিবন্ধ তৈরি ও ছবি আপলোডসহ নানা বিষয় দেখান। পাশাপাশি অংশগ্রহণকারীদের আগ্রহ বৃদ্ধি করতে পরবর্তী এক মাসের সম্পাদনা পর্যবেক্ষণ করে সেরা অবদানকারীদের পুরস্কার প্রদানের ঘোষণা দেন। আউটরিচ ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের সম্পাদনা পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়।
সর্বশেষ সেশনে উইকিপিডিয়া প্রশাসক মাসুম আল হাসান রকি বাংলাদেশ ও বিশ্বব্যাপী উইকিমিডিয়া আন্দোলনের হালচাল তুলে ধরেন এবং উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম ব্যাখ্যা করেন। পরবর্তীতে তিনি অংশগ্রহণকারীদের নানা প্রশ্নেরও উত্তর দেন।
সবশেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকাত আলী সমাপনী বক্তব্য দেন। এ সময় তিনি আগত বক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের কাছে মুক্ত জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। তিনি মুক্ত জ্ঞান বিকাশে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উইকিপিডিয়ায় অবদান রাখতে উৎসাহ প্রদান করেন।
- দ্বিতীয় দিন
১৪ জুলাই উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিনিধিদের সাথে উপাচার্যের একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) নিয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহ প্রকাশ করেন। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে উইকিমিডিয়া আন্দোলনের নানা দিক ও সম্ভাব্য সমঝোতা স্মারকের (MoU) বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়। এ সময় স্কলারশিপ সাপোর্ট অফিসের পরিচালক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন এবং তিনি পুরো বিষয়টি সমন্বয়ের দায়িত্ব নেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপ-পরিচালক জনাব মামদুদুর রহমানের সাথে সম্ভাব্য যৌথ কার্যক্রম (কোলাবোরেশন) নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্ল্যাম (GLAM) সম্পর্কিত নানা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিকেলে তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করা হয়। সেখানকার পাঠাগারের সাথে গ্ল্যাম নিয়ে আলোচনার লক্ষ্য থাকলেও সেখানে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে জমিদার বাড়ির জাদুঘরে একটি ফটোওয়াক করা হয়।
- মিডিয়া কাভারেজ
- বেরোবিতে ‘ডিজিটাল কোলাবোরেশন, কমিউনিকেশন অ্যান্ড উইকিপিডিয়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - রংপুর ২৪
- দৈনিক এদিন
- ক্যাম্পাস রিপোর্ট
- সেন্ট্রাল নিউজ ইনভেস্টিগেশন
- দৈনিক বর্তমান বাংলা
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।
-
গ্রুপ ছবি
-
একজন অংশগ্রহণকারী প্রশ্ন করছেন
-
ইয়াহিয়া তার সেশন পরিচালনা করছেন
-
রকি মাসুম তার সেশন পরিচালনা করছেন
-
শাবাব মুস্তাফা তার সেশন পরিচালনা করছেন