বিষয়বস্তুতে চলুন

উইকিগবেষণা গ্রন্থাগার

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

উইকিগবেষণা গ্রন্থাগার হলো উইকিমিডিয়া বাংলাদেশের একটি উদ্যোগ, যার লক্ষ্য সক্রিয় উইকিমিডিয়ানদের গবেষণা ও কনটেন্ট তৈরির কাজে সহায়তা করে বাংলাদেশে মুক্ত জ্ঞানের প্রসার ঘটানো। এই বিশেষায়িত পাঠাগারে নির্বাচিত বই ও রেফারেন্স উপকরণ সংরক্ষিত থাকে, যা ব্যবহার করে উইকিমিডিয়া প্রকল্পসমূহে (যেমন উইকিপিডিয়া, উইকিসংকলন, উইকিউপাত্ত ইত্যাদি) মানসম্মত ও গভীরতর তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করা সম্ভব।

গ্রন্থাগারের সংগ্রহে মূলত ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ জ্ঞানভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়াবলি অন্তর্ভুক্ত রয়েছে, যা সরাসরি উইকিমিডিয়া প্রকল্পের কনটেন্ট উন্নয়নে সহায়ক। এই গ্রন্থাগার ঢাকা শহরে অবস্থিত উইকিমিডিয়া বাংলাদেশের অফিসে স্থাপিত এবং এটি পরিচালনা করে উইকিমিডিয়া বাংলাদেশ।

বইয়ের তালিকা

[সম্পাদনা]
আইডি বইয়ের নাম লেখক ISBN দাতা প্রকাশনী সংস্করণ প্রকাশকাল বিষয়
WRL-001 ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী (অখণ্ড) মুনতাসীর মামুন 978 984 90558 3 9 WMBD অনন্যা চতুর্থ অখণ্ড মুদ্রণ অক্টোবর ২০২৩ ইতিহাস
WRL-002 বাংলাদেশের নদীকোষ ড. অশোক বিশ্বাস 978-984-91643-5-7 WMBD বেঙ্গল পাবলিকেশন্স তৃতীয় প্রকাশ ডিসেম্বর ২০২২ রেফারেন্স
WRL-003 এক-এগারো: বাংলাদেশ ২০০৭-২০০৮ মহিউদ্দিন আহমেদ 978 984 525 0443 WMBD প্রথমা প্রকাশন বর্ধিত তৃতীয় সংস্করণ অক্টোবর ২০২৪ ইতিহাস
WRL-004 বাংংলাদেশের ইতিহাস: আঞ্চলিক পরিপ্রেক্ষিতে আদি বাংলা (আনু. ১২০০ সা. অব্দ পর্যন্ত) - ১ম খণ্ড আবদুল মমিন চৌধুরী (সম্পাদক) 978-984-34-4521-6 WMBD এশিয়াটিক সোসাইটি সেপ্টেম্বর ২০১৯ ইতিহাস
WRL-005 বাংংলাদেশের ইতিহাস: আঞ্চলিক পরিপ্রেক্ষিতে আদি বাংলা (আনু. ১২০০ সা. অব্দ পর্যন্ত) - ২য় খণ্ড আবদুল মমিন চৌধুরী (সম্পাদক) 978-984-34-4522-3 WMBD এশিয়াটিক সোসাইটি সেপ্টেম্বর ২০১৯ ইতিহাস
WRL-006 বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১: রাজনৈতিক ইতিহাস সিরাজুল ইসলাম (সম্পাদক) 984-512-006-7 WMBD এশিয়াটিক সোসাইটি তৃতীয় সংস্করণ - চতুর্থ মুদ্রণ ফেব্রুয়ারি ২০২১ ইতিহাস
WRL-007 বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১: অর্থনৈতিক ইতিহাস সিরাজুল ইসলাম (সম্পাদক) 984-512-006-7 WMBD এশিয়াটিক সোসাইটি তৃতীয় সংস্করণ - চতুর্থ মুদ্রণ ফেব্রুয়ারি ২০২১ ইতিহাস
WRL-008 বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১: সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সিরাজুল ইসলাম (সম্পাদক) 984-512-006-7 WMBD এশিয়াটিক সোসাইটি তৃতীয় সংস্করণ - চতুর্থ মুদ্রণ ফেব্রুয়ারি ২০২১ ইতিহাস
WRL-009 লোকসঙ্গীত (১০) মুুহম্মদ নূরুল হুদা 984-300-000966 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-010 স্থাপত্য (২) এ. বি. এম হোসেন 984-300-000966 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-011 রাষ্ট্র ও সংস্কৃতি (৩) এমাজউদ্দীন আহমদ ও হারুন-অর-রশিদ 984-300-000967 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-012 সাংস্কৃতিক ইতিহাস (৪) এমাজউদ্দীন আহমদ ও হারুন-অর-রশিদ 984-300-000968 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-013 ভাষা ও সাহিত্য (৬) এমাজউদ্দীন আহমদ ও হারুন-অর-রশিদ 984-300-000969 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-014 লোকসংস্কৃতি (৭) এমাজউদ্দীন আহমদ ও হারুন-অর-রশিদ 984-300-000970 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-015 পরিবেশনা শিল্পকলা (১২) এমাজউদ্দীন আহমদ ও হারুন-অর-রশিদ 984-300-000971 WMBD এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ ডিসেম্বর ২০০৭ সংস্কৃতি
WRL-016 পূর্ব্ব বাঙ্গালা ব্রাহ্মসমাজের ইতিবৃত্ত শীবঙ্কবিহারী কর N/A রনবীর পাল রবি বাংলাদেশ ব্রাহ্মসমাজ আগস্ট ২০১৪ ইতিহাস
WRL-017 ভাষার স্বরূপ সন্ধানঃ প্রায়োগিক প্রেক্ষিত বাংলা ভাষা আজিজুল হক 984-516-027-1 ROCKY রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক অনুবাদ ও প্রকাশনা বোর্ড ১ম প্রকাশ ফেব্রুয়ারি ২০০০ ভাষা
WRL-018 মানবিক ভূগোল আবু তাহা 984-516-019-0 ROCKY রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক অনুবাদ ও প্রকাশনা বোর্ড ১ম প্রকাশ সেপ্টেম্বর ১৯৯৩ ভূগোল
WRL-019 সাংবিধানিক আইনের মূলণীতি আ ফ ম মহসীন 984-516-014-8 ROCKY রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক অনুবাদ ও প্রকাশনা বোর্ড ১ম প্রকাশ আগস্ট ২০১৪ আইন ও সংবিধান
WRL-020 শব্দসংকেত জামিল চৌধুরী 978-81-295-0944-4 আফতাবুজ্জামান দে'জ বাংলা অভিধান ২য় সংস্করণ মে ২০১২ অভিধান

বই দান করার উপায়

[সম্পাদনা]
  • বই বাছাই করুন
    • বই হতে হবে গবেষণাধর্মী, রেফারেন্সযোগ্য বা উইকিমিডিয়া প্রকল্পে সহায়ক।
    • ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, অভিধান, বিশ্বকোষ, সাহিত্য সমালোচনা, জীবনীর মতো গ্রন্থ প্রাধান্য পাবে।
  • যোগাযোগ করুন
    • বই দান করতে চাইলে আগে ইমেইল করুন: yahya@wikimedia.org.bd
    • বই ডাক, কুরিয়ার বা সরাসরি অফিসে জমা দেওয়া যাবে (অফিসের ঠিকানা: স্পেস নং: ১৭৯ (৮ম তলা, লিফটের ৭), মুক্ত-বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর-১, ঢাকা)।
  • রেজিস্ট্রেশন
    • প্রতিটি দানকৃত বইয়ের তথ্য (শিরোনাম, লেখক, বিষয়, দাতার নাম ইত্যাদি) এই পাতায় প্রকাশ্যে সংরক্ষণ করা হবে।
    • চাইলে দাতা নিজের নাম গোপন রাখতে পারেন।

গ্রন্থাগার ব্যবহারের নিয়মকানুন

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য ও উইকিমিডিয়া সম্প্রদায়ের সক্রিয় সদস্যবৃন্দ বইগুলো ব্যবহার করতে পারবেন।
  • বই অফিসের বাইরে নেওয়া যাবে না
  • বই শুধু অফিস/গ্রন্থাগার কক্ষে পড়ার জন্যই ব্যবহারযোগ্য।
  • বইতে দাগ দেওয়া, কাটাকুটি করা বা নষ্ট করা যাবে না।
  • ক্ষতিগ্রস্ত করলে সংশ্লিষ্ট সদস্যকে বইয়ের আরেকটি কপি সংগ্রহ করে জমা দিতে হবে।
  • অফিস খোলা থাকাকালীনই পাঠাগার ব্যবহার করা যাবে।