বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:উইকিপত্রিকা মিটআপ, আগস্ট ২০২৫

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় এবং উইকিপত্রিকা সম্পাদক দল আয়োজিত

উইকিপত্রিকা মিটআপ, আগস্ট ২০২৫

— অফলাইনে আয়োজিত একটি মিটআপ —


তারিখ: ০১ আগস্ট ২০২৫
সময়: ১৫:৩০–১৮:৩০ বিএসটি
স্থান: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
ঠিকানা: ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, ঢাকা
যোগাযোগ
  • দেলোয়ার আকরাম
    ই-মেইল: deloar.akram@gmail.com
  • মেহেদী আবেদীন

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় এবং উইকিপত্রিকা সম্পাদকদল আয়োজিত উইকিমিডিয়ানদের বিশেষ যৌথ সভা। এই মিটআপ সকলের জন্য উন্মুক্ত, আপনিও আমন্ত্রিত। এখানে উইকিপত্রিকাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে প্রধানত আলোচনা হবে।

যেহেতু এই মিটআপের মূল আয়োজক ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় নয় সেহেতু ভ্রমণ ও খাওয়াদাওয়ার সকল ব্যয় নিজেদের বহন করতে হবে। তবে উইকিপত্রিকা সম্পাদকদল হতে হালকা নাস্তার ব্যবস্থা করা হতে পারে।

কার্যবিবরণী

[সম্পাদনা]
  1. উইকিপিডিয়ানদের মধ্যে কুশলাদি বিনিময়।
  2. উইকিপত্রিকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা।
  3. উইকিপত্রিকা নিয়মিত করা যায় কিভাবে, সেটা চিন্তা করা।
  4. উইকিপত্রিকা সম্পর্কিত কর্ম-পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ।
  5. উইকিপত্রিকার পাঠক ও অবদানকারী বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা।
  6. উইকিপত্রিকায় মাসিক পরিসংখ্যান দেখানো হয়, সেই টুলের ব্যবহার আরো কিছু মানুষকে দেখানো।
  7. ছোটখাটো ফটোওয়াক।
  8. বিবিধ।

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. মেহেদী আবেদীন (Mehedi Abedinআলাপ)
  2. আবরারুল হাসান (খাত্তাব হাসানআলাপ)
  3. দেলোয়ার আকরাম (DeloarAkramআলাপ)
  4. মো. জনি হোসেন (মোহাম্মদ জনি হোসেনআলাপ)
  5. হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullahআলাপ)
  6. সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (Ishtiak Abdullahআলাপ)
  7. সাজিদ রেজা করিম (Sajid Reza Karimআলাপ)

ফলাফল

[সম্পাদনা]
  1. মিটআপে উইকিপত্রিকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। উইকিপত্রিকা সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে যৎসামান্য সম্পাদকদের উপর চাপ কমিয়ে আনা যায় এবং অনিবার্য কারণে প্রধান সম্পাদকের অপারগতার কারণে কিভাবে এর কাজ সমন্বয় করা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা অনুযায়ী মিটআপে উপস্থিত একাধিক উইকিপিডিয়ান উইকিপত্রিকার লেখার কাজ ভাগ করে নিয়েছে।
  2. মিটআপে কিভাবে উইকিপত্রিকায় নতুন পাঠকদের আকৃষ্ট করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নতুন পাঠকদের আকৃষ্টের পথে সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করার মাধ্যমে সমস্যাগুলো স্পষ্টীকরণ করা সম্ভব হয়েছে, যেগুলো সমাধানের উদ্দেশ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উইকিপত্রিকার সম্পাদকদলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
  3. উইকিপিডিয়ায় নতুন সম্পাদক বৃদ্ধির ব্যাপারে মিটআপে আলোচনা করা হয়েছে। কিভাবে বেশি বেশি উদ্যোমী সম্পাদকদের বাংলা উইকিপিডিয়ায় আকৃষ্ট করা যায় তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। সম্পাদকদের সঠিক মূল্যায়ন ও ব্যবহারকারীদের উইকিপিডিয়ায় উন্নতমানের সম্পাদনার জন্য আকৃষ্ট করতে মাস, বছর ও যুগ ভিত্তিক "সেরা সম্পাদক" ঘোষণা করার প্রস্তাব তোলা হয়েছে। তার পাশাপাশি কিসের ভিত্তিতে সেরা উইকিপিডিয়ান ঘোষণা করা যেতে পারে তার একটি প্রাথমিক কাঠামো আলোচনায় উঠে এসেছে, যা ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের পরবর্তী মিটআপে প্রস্তাব করার সম্ভাবনা রয়েছে।
  4. এবারের মিটআপের ফলাফল ও প্রভাবের উপর চিন্তা করে নিয়মিত একটি সুনির্দিষ্ট স্থানে মিটআপ আয়োজন করার পরিবর্তে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের মিটআপের আয়োজন করা যায় কিনা তার সম্ভাবনা খতিয়ে দেখার এবং বিবেচনা করার ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং প্রস্তাবটি উপস্থিত উইকিপিডিয়ানদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য উইকিপিডিয়ানদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই ধরনের মিটআপ আয়োজনের সাথেই সেখানে নতুন ব্যবহারকারী আকৃষ্ট করার জন্য বিশেষ ক্যাম্পেইন, কর্মশালা এবং উইকিক্লাব করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে।
  5. ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় সদস্যদের নিয়ে কিভাবে কম খরচে কার্যকরভাবে গুরুত্বপূর্ণ এবং আগে ছবি তোলা হয়নি এমন স্থানগুলোর ফটোওয়াক পরিচালনা করা যায় তা নিয়ে মোটামুটি আলোচনার মাধ্যমে উপস্থিত উইকিমিডিয়ানদের মাঝে একটি স্বচ্ছ ধারণা তৈরি করা সম্ভব হয়েছে, যার ফলে মোটামুটি দূরবর্তী স্থানে এরূপ ফটোওয়াক করার ব্যাপারে উপস্থিত উইকিমিডিয়ানদের মাঝে আগ্রহ সৃষ্টি করা সম্ভব হয়েছে।

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে