অনুদান
উইকিমিডিয়া বাংলাদেশের ক্ষুদ্র অনুদান প্রোগ্রাম মূলত স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের ছোট আকারের কার্যক্রমকে সমর্থন দেওয়ার জন্য চালু করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। নিচের শর্তাবলি অনুসরণ করে যেকোনো একক ব্যক্তি বা সংগঠিত দল এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত
[সম্পাদনা]- এই ক্ষুদ্র অনুদান প্রোগ্রামে একক ব্যক্তি, অনানুষ্ঠানিক দল বা অনুমোদিত/অননুমোদিত আঞ্চলিক সম্প্রদায় সরাসরি আবেদন করতে পারবে। তবে আবেদনকারীদের অবশ্যই সক্রিয় উইকিমিডিয়ান হতে হবে এবং তাদের উল্লেখযোগ্য সাম্প্রতিক অবদান থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাস করতে হবে এবং বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- আবেদনকারীকে উইকিমিডিয়া প্রকল্পে ভালো অবস্থান (good standing) থাকতে হবে।
- উইকিমিডিয়া অ্যাকাউন্টে অবশ্যই ইমেইল অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে।
- পূর্বে অনুদান নিয়ে যথাসময়ে প্রতিবেদন প্রদানে ব্যর্থ হয়েছেন এমন কেউ অনুদান গ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন না।
- এই অনুদান কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত কার্যক্রমের আয়োজক ও অংশগ্রহণকারীদের সবাইকে সর্বজনীন আচরণবিধি (UCoC) এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের বন্ধুত্বপূর্ণ আচরণের নীতি অনুসরণ করতে হবে।
আবেদন ও কার্যক্রম
[সম্পাদনা]- এই লিংকে গিয়ে 'আবেদন জমা দিন' বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। আপনার আবেদন সর্বসাধারণের জন্য দৃশ্যমান হবে, তাই কোনো ব্যক্তিগত গোপনীয় তথ্য যেমন, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেওয়া যাবে না। আবেদন অনুমোদন হলে তথ্য চেয়ে ইমেইল করা হবে।
- কার্যক্রম বা প্রকল্প শুরুর কমপক্ষে ১৫ দিন পূর্বে আবেদন করতে হবে।
- কার্যক্রম অবশ্যই উইকিমিডিয়া প্রকল্পসমূহের সাথে সম্পর্কিত হতে হবে।
- অনুমোদিত কার্যক্রম সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং কার্যক্রম শেষে হওয়ার পনেরো দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে হবে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য ক্লিক করুন এখানে।
- কোনো অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে প্রোগ্রাম সম্পন্ন করা সম্ভব না হলে অবশ্যই এই ঠিকানায় ইমেইল করে জানাতে হবে- grants
wikimedia.org.bd - অর্থায়নের সর্বোচ্চ সীমা ১০,০০০ টাকা। এর বেশি অর্থ প্রয়োজন এমন প্রকল্প বাস্তবায়নের জন্য সরাসরি উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যোগাযোগ করুন।
কোন কোন কার্যক্রমে অর্থায়ন করা হবে
[সম্পাদনা]অর্থায়নকৃত কার্যক্রমগুলো অবশ্যই উইকিমিডিয়া প্রকল্পের সাথে সরাসরি সম্পর্কিত হতে হবে। উদাহরণস্বরূপ (কিন্তু এতেই সীমাবদ্ধ নয়):
- অনলাইন বা অফলাইন কর্মশালা/প্রশিক্ষণ আয়োজনের জন্য প্রয়োজনীয় খরচ (যেমন স্থান ভাড়া, যন্ত্রপাতি ভাড়া, প্রজেক্টর, স্ক্রিন ইত্যাদি)।
- গ্ল্যাম সম্পর্কিত কার্যক্রমের জন্য প্রয়োজনীয় খরচ।
- বিশ্ববিদ্যালয়, কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের উইকিক্লাব বা উইকিমিডিয়া-সংক্রান্ত ইভেন্টের খরচ।
- উইকিমিডিয়া প্রকল্পের জন্য সরঞ্জাম উন্নয়নের খরচ।
- ইন্টারনেট সংযোগ ও উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতে প্রয়োজন হতে পারে এমন খরচ।
- আয়োজক, প্রশিক্ষক বা উইকিমিডিয়া কার্যক্রমে অংশগ্রহণকারীর যাতায়াত ও আবাসনের খরচ।
- ইভেন্টের খাদ্য ও নাস্তা।
- অংশগ্রহণকারী ও আয়োজকদের জন্য স্মারকসামগ্রী (যেমন স্টিকার, টি-শার্ট)।
- প্রতিযোগিতার জন্য পুরস্কার।
- প্রশিক্ষণ, বক্তৃতা, গ্রাফিক ডিজাইন, এডিটাথন বা প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদির জন্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত কাজের খরচ।
কোন কোন খাতে অর্থায়ন করা হবে না
[সম্পাদনা]- ব্যক্তিগত সরঞ্জাম ক্রয় যা কার্যক্রমের বাইরে ব্যবহৃত হবে।
- দীর্ঘমেয়াদী বেতন বা ভাতা।
- উইকিমিডিয়া প্রকল্পের সাথে সম্পর্কহীন কার্যক্রম।
- চ্যাপ্টারের অনুমতি ব্যতীত প্রচারমূলক উপাদান (যেমন: ব্যানার, টি-শার্ট, ক্রেস্ট ইত্যাদি)।
- প্রকল্প প্রস্তাবে উল্লেখ নেই এমন সুভেন্যির বা পুরষ্কার।
বাছাই প্রক্রিয়া
[সম্পাদনা]আবেদনগুলো উইকিমিডিয়া বাংলাদেশের প্রতি সপ্তাহে একবার (সাধারণত রবিবার) পর্যালোচনা করবে। মূল্যায়নের সময় নিচের বিষয়গুলো গুরুত্ব পাবে—
- আয়োজকদের উইকিমিডিয়া প্রকল্পে সক্রিয় অবদান ও অভিজ্ঞতা।
- প্রস্তাবিত কার্যক্রমের পরিষ্কার বিবরণ, লক্ষ্যগোষ্ঠী ও প্রত্যাশিত ফলাফল।
- কার্যক্রম ও প্রশিক্ষক/বক্তার উইকিমিডিয়া অভিজ্ঞতা।
- উইকিমিডিয়া প্রকল্পের সাথে কার্যক্রমের সরাসরি সম্পর্ক।
এছাড়াও বৈচিত্র্য ও সমতা নিশ্চিত করার জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে—
- ঢাকার বাইরে বা স্বল্প সুযোগ সুবিধাপ্রাপ্ত সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া।
- প্রান্তিক সংস্কৃতি ও ভাষাভিত্তিক উদ্যোগে গুরুত্ব দেওয়া।
- যেসব আয়োজকদের অন্য অর্থায়নের উৎস নেই তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই ক্ষুদ্র অনুদান কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অনুগ্রহ করে এই ঠিকানায় ইমেইল করুন– grants
wikimedia.org.bd